স্পেনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

Share
Share

বাংলাদেশ দূতাবাস মাদ্রিদে যথাযথ মর্যাদায় “আন্তর্জাতিক অভিবাসী দিবস” উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে স্পেন থেকে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে শীর্ষস্থানীয় ব্যক্তি দিদারুল আলম ও দুটি প্রতিষ্ঠানকে “আন্তর্জাতিক অভিবাসী দিবস পদক” প্রদান করা হয় । এতে স্পেনে আমানাহ মানি ট্রান্সফার প্রথম ও ভিক্টরি মানি ট্রান্সফার এন্ড ট্রাভেলস দ্বিতীয় স্থান অর্জন করে।

আন্তর্জাতিক অভিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য ছিল , ​​​“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার ​​​সমুন্নত রাখবো তাদের অধিকার” । দিবসটি উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ ডিসেম্বর(সোমবার) সকাল ১১.৩০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের আলোচনা অনুষ্ঠানের সূত্রপাত হয়।

আলোচনা অনুষ্ঠানে প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। শ্রম উইং মুতাসিমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ,এনডিসি স্পেন প্রবাসী অভিবাসী কর্মী, তাদের সুহৃদ ও পরিবারের সদস্যবৃন্দসহ অভিবাসন কার্যক্রম ও কল্যাণে যুক্ত সকল জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তিনি বলেন, জাতির পিতার অসামান্য নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তার সুযোগ্য কন্যার নেতৃত্বে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি উন্নয়নের সিঁড়ি বেয়ে। দেশের সার্বিক এই অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদেরও রয়েছে অসামান্য অবদান। স্পেনে বসবাসরত প্রায় ৬০ হাজার প্রবাসী তাদের প্রেরিত রেমিটেন্সের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশ্বের অর্থনীতির মত বাংলাদেশের অর্থনীতিও কিছুটা চাপে পড়েছে। দেশের অর্থনীতির এই চ্যালেঞ্জ উত্তরণে তিনি সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

তিনি আরো জানান, স্পেন থেকে বৈধভাবে রেমিটেন্স প্রেরণ প্রতিবছর উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

স্পেন থেকে ২০২২-২৩ অর্থবছরে ৮৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বৈধভাবে দেশে প্রেরণ করা হয়েছে। তিনি প্রবাসীদের কল্যাণে দূতাবাস সবসময় সচেষ্ট রয়েছে মন্তব্য করেন এবং স্পেনে নিরাপদ অভিবাসনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

স্পেন প্রবাসীরা যেন দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পেতে পারেন এবং পুলিশ ক্লিয়ারেন্স সহজে পান সেজন্য দূতাবাস আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে বলে তিনি সকলকে অবহিত করেন।

তিনি প্রবাসীদের পরিবার স্পেনে আনার কার্যক্রম সহজিকরণ করার জন্য স্পেনিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করার বিষয় অবহিত করেন। তিনি বলেন প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার নানাবিধ ভূমিকা রেখে চলেছেন। সাম্প্রতিক সময়ে চালু করা হয়েছে পেনশন স্কিম , যার মধ্যে প্রবাস স্কিম চালু করা হয়েছে শুধুমাত্র প্রবাসীদের কল্যাণে। প্রবাসীরা উক্ত স্কিমে নিজে অংশগ্রহণ করতে পারেন অথবা পছন্দ অনুসারে অন্য যে কোন স্কিমে নিজের কোন নিকটাত্মীয়ের পক্ষেও অংশ নিতে পারেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন “ সোনার বাংলা” গড়ে তোলার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি উন্নত দেশ গড়ার “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে। তিনি উক্ত লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

এসময় বক্তব্য রাখেন ,স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি সাজিদুর রহমান সোহেল,অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান ,এ টি ন বাংলার স্পেন۔ প্রতিনিধি সিদ্দিকুর রহমান |

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

কানাডা যুবদলের নেতা আলী হোসেনকে ফ্রান্সে সংবর্ধনা

কানাডা যুবদলের নেতা আলী হোসেনকে ফ্রান্সে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্যারিসের...

৫ জুলাই জাতীয় কোয়ালিটি কনভেনশন অনুষ্ঠিত হবে

বাংলাদেশের ইন্ড্রাস্ট্রি খাতে বিপুল পরিমাণ অপচয় হয় যা সার্বিক গুণমান উন্নয়ন ও কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রোধ করা সম্ভব। এই অপচয় রোধ করা গেলে...

কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

কাতা‌রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ...

Related Articles

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...