ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবস উদযাপন

Share

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবাসী বাংলাদেশিরা মহান বিজয় দিবস উদযাপন করেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সেক্রামেন্টোর অধিবাসী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘স্যাক্রামেন্টো এরিয়া বাংলাদেশি-আমেরিকান এসোসিয়েশন (সাবা)’ গত শনিবার (১৬ ডিসেম্বর ) ৫২ তম বিজয় দিবস উদযাপন করে। দিনটিকে স্বরণীয় করে রাখতে ডেভিস শহরের হারপার জুনিওর হাই স্কুলের অডিটোরিয়ামে দিনব্যাপী বিজয়মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবার সাংস্কৃতিক সম্পাদক নুসরাত নূরানির আহ্বানে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন সাবার প্রেসিডেন্ট হাফিজুর চৌধুরী সোহেল।

শুভেচ্ছা বক্তব্যের পর সাবার ফাউন্ডিং প্রেসিডেন্ট মোজাম্মদ ইসলাম জিয়া সদস্যদেরকে সঙ্গে নিয়ে বিজয় মেলা উদ্বোধন করেন। বিজয় মেলায় স্থানীয় অধিবাসীরা বাংলার ঐতিহ্যবাহী পিঠা, নারিকেলের নাড়ু, চটপটি, ঝালমুড়ি, বিরিয়ানি, মিষ্টি, শাড়ি, গহনা এবং অন্যান্য সামগ্রীর স্টল দেন। বিজয় মেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন কোষাধ্যক্ষ ফারশিদ হক। শীতের আমেজে দেশীয় খাবারের পসরায় প্রবাসীরা হাজার মাইল দূরে থেকেও নিজেদের যেন খুঁজে পেয়েছিল দেশ মাতৃকার কোলে।

ছোট্ট শিশুদের পরিবেশনায় রবি ঠাকুরের ‘আমি হব সকাল বেলার পাখি’গান দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি হয় অনুষ্ঠানের। সাবার জেনারেল সেক্রেটারি হূমায়রা সাবা সাংস্কৃতিক অনুষ্ঠানের জমকালো মঞ্চ পরিকল্পনার সমন্বয় করেন। এতে সহযোগিতা করেন অনেক সেচ্ছাসেবী।

প্রতিবছর বিজয় দিবসের অনুষ্ঠানে সেখানে বসবাসকারী বাংলাদেশিদের কমিউনিটির কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ সাবা বিশেষ সম্মাননা প্রদান করে থাকে। এ বছর বিশেষ সম্মাননা পান বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী সালাম খান। উল্লেখ্য, ডা. মেশকাত উদ্দিন ও ডা. পারভীনের পারিবারিক উদ্যোগ ‘উদ্দিন ফ্যামিলি ফান্ড (ইউএফএফ)’ থেকে যৌথভাবে এই আর্থিক সম্মাননা প্রদান করা হয়ে থাকে। ৫২ তম বিজয় দিবস ছিল সাবার পঞ্চম বছরের সফল উদযাপন। বছরের এই দিনটিতে সবাই একত্রিত হতে পেরে সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে প্রবাসীরা আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।

উল্লেখ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকে সাবা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজন যেমন, কনস্যুলেট সেবা প্রদান, ক্যারিয়ার সার্চ ওয়ার্কশপ, ঈদ উদযাপন, ফ্রি কমিউনিটি হেলথ কেয়ার মেডিক্যাল সার্ভিস, কলেজ শিক্ষার্থী ওয়ার্কশপ, ক্যাম্পিং ইত্যাদির আয়োজন করে আসছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অনুদানের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত বিভিন্ন অঞ্চলে সহায়তা কার্যক্রম চালিয়ে আসছে। ২০২২ সালে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত গংঙ্গাচড়ার ২২ পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ এবং অন্যান্য পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছিল সংগঠনটি।

Share

সর্বশেষ সংযোজন

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো, আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের...

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

প্রবাসিদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে

প্রবাসিদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে দাবী জানিয়েছেন কানাডার টরেন্টোতে 'ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, প্রবাসী জনগনের প্রত্যাশা এবং করণীয়' - শীর্ষক আলোচনা সভার বক্তারা।...

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পাশে অনাগ্রহ উদ্বেগজনক: টিআইবি

দেশে কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ দ্রুত আইনে পরিণত করতে অনাগ্রহ দেখানোকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি...

Related Articles

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...