তফসিল বাতিলের দাবিতে মালয়েশিয়া বিএনপির প্রতিবাদ

Share

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া বিএনপি। দেশটির স্থানীয় সময় রোববার (১৯ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তফসিল প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানান তারা। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনসহ বিভিন্ন দাবি তুলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। তিনি বলেন, সরকারের ফরমায়েসি নির্বাচনি তফসিল প্রত্যাখান করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে জনগণ। গত ১৫ বছর শান্তিপূর্ণভাবে মিছিল-মিটিং এবং সমাবেশ করে আসছে বিএনপি। কিন্তু, ক্ষমতাসীন দলের ক্যাডার ও পুলিশ বাহিনীর দমন পীড়নে গুম, খুন এবং মিথ্যা মামলায় গ্রেপ্তারসহ বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করতে গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে।

এ সময় একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, অবাধ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, খালেদা জিয়াসহ সব বিরোধীদলীয় নেতাকর্মী, সাংবাদিকদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক কারাবন্দিদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম রতন, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয় সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, সদস্য মো. জসিম উদ্দিন, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সেচ্ছাসেবক দলের জ্যৈষ্ঠ সহসভাপতি আলি খান জুয়েল, সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, মালয়েশিয়া যুবদলের কর্মসংস্থান সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক আল ইমরান, কুয়ালালাপুর মহানগর সেচ্ছাসেবক দলের সভাপতি এম মোজাম্মেল হক প্রধান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহ জালাল, যুব নেতা বাবু সরকার ও সাইফুল ইসলাম প্রমুখ।

Share

সর্বশেষ সংযোজন

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন
আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য...

এক যুগপূর্তি
২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট করছে ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা বারোটি বছর। ১৭ জুলাই ২০২৬ ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ইউএস-বাংলা এক যুগপূর্তিতে সকল...

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ!

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর থেকেই একের পর এক নানা চমকের জন্ম দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি এবার ট্রাম্পের...

Related Articles

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

এপ্রিল-জুন প্রান্তিক: দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

চলতি ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...