ব্যাকলগ কমিয়ে দ্রুত যুক্তরাষ্ট্রের ভিসা ইন্টারভিউ আয়োজনের দাবি

Share
Share

বাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে গমনে প্রত্যাশীদের ভিসা ইন্টারভিউয়ের ব্যাকলগ কমিয়ে দ্রুত ভিসা ইন্টারভিউ আয়োজনের দাবি জানিয়েছে একটি সেচ্ছাসেবী সংগঠন।

বাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে গমনে প্রত্যাশী পরিবার সদস্যদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন ‘USA Immigrant Visa’ Pending Case Holders Community from Bangladesh এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক পুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিতে এই দাবী জানানো হয়।

গত ৩০ আগস্ট (শুক্রবার) ঢাকাস্থ ব্লসম হোটেল লিমিটেডে সংগঠনের মডারেটর কমল সিদ্দিকী এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে শতাধিক পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হোটেল ব্লুসোম লি: এর পরিচালক হাসান মন্ডল এবং সিইও তসলিম বক্স।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় ফ্যামেলি বেইসড ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ”ইউএসএস ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফরম বাংলাদেশ” এর এডমিন মো: মিনহাজ উদ্দিন, মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরী, মাহবুব রেজওয়ান, সৈয়দ মন্জুরুল হক, কে. এম শফিকুল ইসলাম, মো: আশরাফুল হক এবং কমল সিদ্দিকী।

গ্রুপের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমেরিকার ভিসা প্রসেস প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করায় সহায়ক হওয়ায় উপস্থিত সদস্যরা উক্ত গ্রুপের এডমিন ও মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় সদস্যগণ দীর্ঘ দুই বৎসরেও কোভিড-১৯ জনিত কারনে সৃষ্ঠ ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ইউএস ষ্টেইট ডিপার্টমেন্ট এবং দূতাবাস প্রতি আকুল আহ্বান জানানো হয়। এডমিন প্যানেল সদস্যরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষনের জন্য স্টেট ডিপার্টমেন্ট ও দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার পরামর্শ দেন। এছাড়াও পিটিশনারগনদের, কংগ্রেসম্যান এবং সিনেটরগনের সাথে নিয়মিত যোগাযোগ করে এ বিষয়ে সৃষ্ট সমস্যার কথা জানানোর জন্য অনুরোধ করেন। আলোচকরা যথাসময়ে বিড়ম্বনা ছাড়া ভিসা পেতে আবেদনকারীদের ইউ.এস.সি.আই.এস এর গাইডলাইন অনুযায়ী যাবতীয় প্রসেসিং যতটা সম্ভব নিজে সম্পন্ন করা এবং মিথ্যা তথ্য প্রদান ও প্রতারকদের থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে এম্প্লয়মেন্ট বেইসড ইমিগ্রেশন ভিসা ইবি-৩ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জি. এম. এন এর ডাইরেক্টর ও কান্ট্রি ম্যানেজার জনাব রাসেল মাহবুব। আলোচনা সভার কো-স্পন্সর হিসাবে ছিল, জি এম এন, হোটেল ব্লসম হোটেল লিমিটেড।

Share

আপনাই জন্য

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প–নেতানিয়াহু উত্তপ্ত ফোনালাপ, তীব্র মতবিরোধ

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। গত মঙ্গলবার দুই নেতার মধ্যে...

সিডনিতে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে মোমবাতি প্রজ্বলন ও নীরব প্রার্থনা ২৩ মে

সিডনির বাংলাদেশী কমিউনিটিতে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করে একত্রিত হচ্ছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। নিহতদের স্মরণ, আত্মার...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। একটি ক্রুজ জাহাজ থেকে দেশে ফিরিয়ে আনা এক ফরাসি নাগরিকের শরীরে...

ট্রেন্ডিং নাও

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে কৌতূহলী যুক্তরাষ্ট্র ও ভারত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই...

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে দুর্নীতির মামলায় সাত বছরের...

PS Plus Extra/Premium June 2024 Game Revealed, Will Be Part of Regular Lineup

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ)...

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ফ্রান্সে হান্টাভাইরাস শনাক্ত হওয়ার ঘটনায় দেশটির স্বাস্থ্য বিভাগ বাড়তি সতর্কতা গ্রহণ করেছে।...

বিদেশে গাড়ি চালিয়ে দেশে গড়েছেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষাপাগল মোশাররফ হোসেন খান চৌধুরী। পড়ালেখা বেশিদূর করতে পারেননি অর্থাভাবে। সংসারে সচ্ছলতা...

‘অ্যাড মানি’ সেবায় নতুন নিয়ম আনল বাংলাদেশ ব্যাংক

যেকোনো ব্যাংকের কার্ড থেকে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা আনার ক্ষেত্রে...

রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি ‎​

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’-এর নতুন...

মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল...

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে...