নিউইয়র্কে সেরা হালাল রেষ্টুরেন্ট এর পুরস্কার জিতল ‘নূর থাই’

Share

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সেরা হালাল রেস্টুরেন্টের পুরস্কার জিতেছে বাংলাদেশি মালিকানাধীন জনপ্রিয় থাই ফিউশন ‘নূর থাই’। সম্প্রতি ভোক্তাদের মতামতের ভিত্তিতে কুইন্স চেম্বার অফ কমার্স পরিচালিত একটি প্রতিযোগিতায় নূর থাই এই সম্মানজনক পুরস্কারের প্রথম স্থান অর্জন করে। নূর থাই রেস্টুরেন্টের দুটি শাখা ইতিমধ্যে নিউইয়র্কের বাসিন্দাদের সুস্বাদু ও সেরা মানের হালাল খাবার পরিবেশন করে ব্যাপক সুনাম অর্জন করেছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, এই রেস্টুরেন্টটি এ বছরই সামারে অ্যাস্টোরিয়া এলাকায় হালাল কোরিয়ান বারবিকিউ এর আরেকটি শাখা উদ্বোধন করতে যাচ্ছে। যা হবে কোরিয়ান বারবিকিউ এর ক্ষেত্রে হালাল কোন রেস্টুরেন্টের অন্যতম সংযোজন।

কুইন্স চেম্বার অফ কমার্স ‘‘সেরা হালাল রেষ্টুরেন্ট’’ নামে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার অংশ হিসেবে ভোজনপ্রিয়রা কুইন্সে তাদের প্রিয় হালাল রেস্টুরেন্টের জন্য ভোট দেয়। কুইন্স চেম্বার অফ কমার্স জানিয়েছে, এই প্রতিযোগিতায় দেড় হাজারেরও বেশি ভোজনরসিক ভোট দিয়ে তাদের মতামত জানিয়েছেন।

বিজয়ী নূর থাই এর দুটি শাখাই সেরা রেস্টুরেন্ট হিসেবে নির্বাচিত হয়। রেস্তোরাঁটির দুটি শাখা 31-01 34th Ave. Astoria এবং 62-32 Woodhaven Blvd-এ রেগো পার্কে অবস্থিত।

কুইন্স চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং সিইও টম গ্রেচ এক বিবৃতিতে বলেছেন, “কুইন্সে দেওয়া হালাল খাবারের বৈচিত্র্য নিউইয়র্কের পাশাপাশি স্টেটের বাইরের ভোজনপ্রিয়দের কুইন্স বরোতে টেনে নিয়ে আসে। এটি আমাদের জন্য আনন্দ ও সম্মানের।”

নুর থাই রেস্টুরেন্টের পরিচালনাকারী আমানি হসপিটালিটি গ্রুপের ডিরেক্টর এবং সিওও সাজ্জাদ হোসেন এই অর্জনের জন্য নিউইয়র্কের, বিশেষ করে কুইন্স বরোর ভোজনপ্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি এক বিবৃতিতে বলেন, “এই অর্জন আমাদের ব্যতিক্রমী গুণমান এবং আমাদের পরিবেশন করা প্রতিটি খাবারের সেরা স্বাদ নিশ্চিত করতে আমাদের দলের প্রতিটি সদস্যের প্রচেষ্টার প্রমাণ। আমরা আমাদের প্রতিভাবান শেফ, দক্ষ ওয়েটিং স্টাফ এবং পরিশ্রমী কিচেন স্টাফ টিমসহ নিবেদিত কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তাদের কঠোর পরিশ্রম এবং শ্রেষ্ঠত্বের প্রতি অটুট অবদান রাখার জন্য।”

সাজ্জাদ হোসাইন বলেন, ‘আমেরিকায় ধর্মীয় বাধ্যবাধকতার কারণে ইচ্ছা থাকলেও চাইনিজ বা থাই ফুড খেতে পারেন না অনেকে । হালাল খাওয়ার সুযোগ পাননা বলে অনেকে রেস্টুরেন্টে যাওয়া থেকে বিরত থাকেন। তাদের জন্যই মুসলিম শেফ দিয়ে মনোরম পরিবেশে হালাল চাইনিজ এবং হালাল থাই খাবার রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে। সত্যিকারের হালাল চাইনিজ এবং থাই খাবারের স্বাদ পেতে চাইলে আমাদের বিকল্প কমই আছে নিউইয়র্ক সিটিতে। হালাল খাদ্য নিশ্চিত করে ভোজনপ্রিয়দের জন্য আমানি হসপিটালিটি গ্রুপের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা।

সাজ্জাদ হোসাইন ছাড়াও আমানি হসপিটালিটি গ্রুপের অন্যতম উদ্যোক্তারা হলেন রাজীব হাসান, জসিম উল্লাহ ও আকমল হুসাইন। তাদের প্রত্যেকেই বিশ্বের বিভিন্ন স্বাদের জনপ্রিয় খাবার সেরা মান ও স্বাদ অটুট রেখে হালাল খাদ্য পরিবেশনে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করছেন।

Share

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

আপনাই জন্য

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে সাহিত্য একাডেমির কবিতার মাস উদযাপন

নিউইয়র্কের সাহিত্য একাডেমি তাদের মাসিক সাহিত্য আসরে আলোচনা,পাঠ ও আবৃত্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কবিতার মাস এপ্রিলকে উদযাপন করেছে। ২৬ এপ্রিল শুক্রবার, উডসাইডের একটি মিলনায়তনে...

7 food myths dietitians wish people would stop believing

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

সাইফুজ্জামানের দুর্নীতি তদন্তে ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে চিঠি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম।...

Related Articles

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...

বাংলাদেশ-ভারত নৌচলাচল চুক্তি ও এমওইউ
বৈঠকে বসতে বারবার চিঠি দিল্লির, আগ্রহ কম ঢাকার

দুদেশের নৌসচিব পর্যায়ের বৈঠক আয়োজনে বারবার বাংলাদেশকে কূটনৈতিক চিঠি (নোট ভারবাল) দিচ্ছে...

ধর্ষণের তথ্য গোপন : ভারতীয় ট্যাক্সি চালকের মার্কিন নাগরিকত্ব বাতিল

যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়ার তথ্য গোপন করায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব খোয়ালেন ভারতীয়...

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলেন আদালত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ আটকে...