রাষ্ট্রপতির সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাক্ষাৎ

Share

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রবাসীদের সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন তারা। প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহতাবুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গভবনের সামরিক সচিবসহ সিনিয়র কর্মকর্তারা। এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি মাহাতাবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

এসময় তারা অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে বাংলাদেশে আনা, বন্ড ইস্যু, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাষ্ট্রপতি প্রবাসীদের সমস্যাগুলো শোনেন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। এসময় তিনি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এদিকে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। তারা বলেন, আমরা সম্মানিত ও আনন্দিত বোধ করছি। রাষ্ট্রপতি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং তা যথাযথ সমাধানের আশ্বাস দিয়েছেন। সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, অসহায় প্রবাসীদের মৃতদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানোর ব্যবস্থা, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগের সীমা অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া। যার ফলে দেশে রেমিট্যান্সের প্রবাহ বহুগুণে বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

পরে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন চৌধুরী (ওমান) এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেশের এবং প্রবাসীদের কল্যাণার্থে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।

বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি থাতেইয়ামা কবির (জাপান), সহসভাপতি মো. মনির হোসেন (ইউএই), সহসভাপতি মো. শাহজাহান মিঞা (ওমান), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম (সুইডেন), কোষাধ্যক্ষ মো. আশরাফুর রহমান (ওমান) এবং নিত সহ-কোষাধ্যক্ষ মো. ইজাজ হোসেন (ইউএই)।

Share

সর্বশেষ সংযোজন

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো, আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের...

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

বিশ্বব্যাপী মাতৃভাষায় কোরআন প্রচার করবে ‘একমেসেজ’ সংগঠন

মহাবিশ্বের একমাত্র পরিপূর্ণ এবং সর্বশেষ ঐশী গ্রন্থ আল-কোরআন নিজেদের মাতৃভাষায় পাঠ করা এবং বিশ্বব্যাপী সকল মানুষকে মাতৃভাষায় কোরআন পাঠে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি...

বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠেছে পারস্য উপসাগরীয় দেশ বাহরাইনে। আঞ্চলিক উত্তেজনা, ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং আকাশপথে অনিশ্চয়তার কারণে...

Brain study identifies a cost of caregiving for new fathers

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি...

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ...

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংকটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...