বিশ্বব্যাপী মাতৃভাষায় কোরআন প্রচার করবে ‘একমেসেজ’ সংগঠন

Share

মহাবিশ্বের একমাত্র পরিপূর্ণ এবং সর্বশেষ ঐশী গ্রন্থ আল-কোরআন নিজেদের মাতৃভাষায় পাঠ করা এবং বিশ্বব্যাপী সকল মানুষকে মাতৃভাষায় কোরআন পাঠে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে ‘একমেসেজ’ নামে একটি প্লাটফর্ম গঠন করা হয়েছে।

বিশ্বব্যাপী সকল মানুষকে মাতৃভাষায় কোরআন পাঠে উদ্বুদ্ধ করতে আগ্রহী সকলের সঙ্গে কার্যকর যোগাযোগ ও এই উদেশ্যে প্রযোজনীয় কর্মসূচী পালনের মাধ্যমে মাতৃভাষায় কোরআন পাঠকে সকলের নিকট জনপ্রিয় করে তোলাই এই সংগঠনের মূল উদেশ্য।

নিজ মাতৃভাষায় কোরআন পাঠে আগ্রহী এবং অন্যকে কোরআন পাঠে আমন্ত্রণ জানাতে ইচ্ছুক সকল মানুষকে এই প্লাটফর্মে যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন ‘একমেসেজ’ সংগঠনের উদ্যোক্তারা।

বিগত কয়েক মাসের প্রচেষ্টা শেষে গত মঙ্গলবার কুইন্সের কানিংহাম পার্কে দিনভর মাতৃভাষায় কোরআন অধ্যয়ন এবং মাতৃভাষায় কোরআন পাঠের প্রয়োজনীয়তা বিষয়ে বিশদ আলোচনার পর এই প্লাটফর্ম গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে ‘একমেসেজ’ সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কোরআন গবেষক ও অনুবাদক সৈয়দ ওয়ালিউল আলম বলেন, ‘মাতৃভাষায় কোরআন পড়ি/কোরআন পড়েই কোরআন জানি’ স্লোগানে সংগঠিত আমাদের ‘একমেসেজ’ সংগঠনের মাধ্যমে মাতৃভাষায় কোরআন পাঠের প্রয়োজনীয়তাকে আমরা একটি আন্দোলনে রূপ দিতে চাই।

‘একমেসেজ’ সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তক ও কোরআন গবেষক মোর্শেদ আলম বলেন, আমরা এমন একটি বিশ্বের কল্পনা করি যেখানে প্রত্যেক ব্যক্তি তাদের নিজস্ব ভাষায় আল-কোরআনের গভীর জ্ঞান অনুভব করতে পারে। এই প্রচেষ্টায় বিশ্বব্যাপী আগ্রহী সকল মানুষকে সংযুক্ত করতে আমরা একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে কাজ করতে চাই।

‘একমেসেজ’ সংগঠনের সভাপতি ও কোরআন প্রচারক রফিক চৌধুরী বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো, একটি বিশ্ব সম্প্রদায় তৈরি করা, যারা মাতৃভাষায় কোরআন পাঠ এবং অধ্যয়নকে ব্যাপকভাবে গ্রহণ করে এবং লালন করে-যার ফলে পৃথিবীর মানুষ একটি শান্তিপূর্ণ, আলোকিত বিশ্বের দিকে পরিচালিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক নুরুল খান এবং কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন তরুণ কোরআন গবেষক মোঃ আশিকুর রহমান ভুইঁয়া। এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন কাউসার মুমিন।

‘একমেসেজ’ সংগঠনের ওয়েবসাইট ‘AKMESSAGE ডট কম-এর চলমান নির্মাণ কাজে শেষে শিগগিরই সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব ৭৭ অ্যান্ড চায়না (জি-৭৭) তাদের...

প্রবাসী বাংলাদেশিদের প্রশংসায় পর্তুগিজ প্রেসিডেন্ট

পর্তুগালের অর্থনৈতিক উন্নয়নে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রফেসর মারসেলো রেবেলো দ্য সোজা। পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ...

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা

মালদ্বীপে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সেখানকার বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২৪ অক্টোবর) হাইকমিশনের...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট