কুয়ালালামপুরে ডুয়ামের মেগা ইভেন্ট অনুষ্ঠিত

Share

কুয়ালালামপুরে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়াম) এর মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) মঙ্গলবার রাজধানী কুয়ালামপুর ক্লাব আমানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (ডুয়াম) কর্তৃক অনুষ্ঠিত মেগা ইভেন্টে, আউটস্ট্যান্ডিং বাংলাদেশি শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং পেশাজীবীদের সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশিদের গৌরবগাথা অর্জনগুলো বাংলাদেশিরা বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করে বাংলাদেশকে পজিটিভলি ব্র্যান্ডিং করছে তা সবার কাছে তুলে ধরাই ছিল এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের টপ ১-২ শতাংশ সাইটেড সায়েন্টিস্টসহ বিভিন্ন ডিপার্টমেন্টের প্রফেসরদের সম্মানিত করা হয়।

এছাড়াও মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ রাঙ্কিং করছে তাদের সম্মানিত করা হয়। প্রফেশনাল ক্যাটাগরিতে যারা প্রফেশনালি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরও সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। অর্গানাইজিং কমিটির আহ্বায়ক সুরাইয়া ইয়াসমিন নাহারের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার মো. শামীম আহসান প্রথমেই তিনি নিজেকে একজন গর্বিত ঢাবিয়ান হিসেবে পরিচয় দেন এবং এ রকম একটি চমৎকার আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশি এক্সিলেন্স অ্যাওয়ার্ডপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান এবং তাদের কাজ দ্বারা যেভাবে পজিটিভ বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন তার ভূয়সী প্রশংসা করেন।

হাইকমিশনার বলেন, সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিপুণতার সাথে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে নিপুণতা ও দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সব প্রবাসীকে এক যুগে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার মো. শামীম আহসান।

শামীম আহসান বলেন, ডুয়াম যখন আমাকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ করে তখন আমি না করতে পারিনি। কারণ আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গর্বের জায়গা। যেখান থেকে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে বড় একটি অংশ বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন।

হাইকমিশনার মো. শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের এর পলিটিকাল সাইন্স ডিপার্টমেন্ট হতে ফার্স্ট ক্লাস ফার্স্ট রেজাল্ট নিয়ে ব্যাচেলর এবং মাস্টার্স সম্পন্ন করেন। অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে সদস্য সচিব আলমগীর চৌধুরী আকাশ প্রোগ্রামের উদ্দেশ্যে, অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সিলেকশন প্রক্রিয়াসহ বিস্তারিত তুলে ধরেন তার বক্তব্যে।

ইভেন্ট অর্গানাইজিং কমিটির ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ডিজাইন টিমের সদস্য আনিকা ইসলাম অর্পা এবং ইসমাত জাহান ঈশিতা। তাদের দুজনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে যেসব বাংলাদেশিরা শিক্ষা এবং কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তাদের ৩ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অ্যাক্সিলেন্স বাংলাদেশি অ্যাকাডেমিশিয়ান হিসেবে বিভিন্ন বিশ্বিদ্যালয়ের ১৬জন শিক্ষকক, অ্যাক্সিলেন্স বাংলাদেশি ছাত্র-ছাত্রী হিসেবে ১৬ জন এবং অ্যাক্সিলেন্স বাংলাদেশি প্রফেশনাল হিসেবে ৩জন সর্বমোট ৩৫ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ছাড়াও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সাংবাদিক আহমাদুল কবির, মোস্তফা ইমরান রাজু ও মোহাম্মদ আলীকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্টার ফর পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অফ আই আই ইউ এম এর ডিন প্রফেসর শাহরুল বিন নাঈম সাদিক, ইনস্টিটিউট অফ ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স এরডেপুটি ডিন প্রফেসর রোমজি বিন রোসমান, ইউনিভার্সিটি মালায়াসহ বিভিন্ন ইউনিভার্সিটির মালয়েশিয়ান লোকাল ডিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর কনসুল্যর মো. মোর্শেদ আলম, মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর মাহবুব আলম শাহ। লায়ন হারুন উর রশিদ ছাড়াও শ্রীলঙ্কা, সিরিয়া, ইয়েমেন, ভারত সহ প্রায় ১০টি দেশের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রাইসা তাহসিন অহিয়া, মহুয়া, মো. মামুনুর রশিদ, কাজী শারমিন রহমান রুম্পা, মো. পলাশ হোসেন এবং মালয়েশিয়ান সঙ্গীত শিল্পী ফাতিহা। কবিতা আবৃত্তি করেন রাবাকা সুলতানা জেরিন, পহেলা বৈশাখের নাচে মোহবৃষ্ট করে রাখেন শুভ্রা এবং জাদু পরিবেশন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর ড. মোতাকাব্বির।

পুরো অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাফেল ড্র যেখানে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় কুয়ালামপুর টু ঢাকা এয়ার টিকিট, ২য় পুরস্কার হিসেবে দেওয়া হয় কুয়ালালামপুর টু লাংকাউই এয়ার টিকেট, ৩য় পুরস্কার হিসেবে দেয়া হয় কুয়ালালামপুর টু পেনাং এয়ার টিকেট সহ মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার।

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

ট্রেন্ডিং নাও

কুয়ালালামপুরে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র নতুন ঠিকানায়

কুয়ালালামপুরে নতুন ঠিকানায় শুরু হচ্ছে বাংলাদেশের ভিসা সেবাকেন্দ্র। সহজে ও স্বল্প সময়ে ভিসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নিয়েছে। বুধবার হাইকমিশনের...

The role of NRBs in addressing the economic challenges in Bangladesh

The role of Non-Resident Bangladeshis (NRBs) in addressing the economic challenges faced by Bangladesh is crucial, especially during this crisis moment ¹. NRBs...

কানাডার ইমিগ্রেশন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না? সমাধান জেনে নিন

ফারহান এবং মিমি সদ্য বিবাহিত। দুজনেই কাজের পাশাপাশি মাস্টার্স করছে বাংলাদেশের সুনামধন্য এক বিশ্ববিদ্যালয়ে। মিমির ভবিষ্যৎ পরিকল্পনা হলো কানাডায় স্থায়ীভাবে চলে যাওয়া। ফারহানও...

Related Articles

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...