সিডনিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের সমুদ্রভ্রমণ

Share

অস্ট্রেলিয়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশন তাদের ১২তম বছর সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করেছে। এ মাইলফলক উদ্‌যাপন উপলক্ষে সংগঠনের পরিচালনা কমিটি গত ২৫ ফেব্রুয়ারি একটি বর্ণাঢ্য সমুদ্রভ্রমণের আয়োজন করে। অস্ট্রেলিয়ায় নানা প্রান্ত থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের পরিবারসহ এ অনুষ্ঠান উদ্‌যাপনে অংশ নেন।

এদিন সকাল থেকেই অতিথিরা পরিবারসহ পৌঁছে যায় বিখ্যাত সিডনি হারবার ব্রিজের নিচে, সবাই মিলে সমুদ্রভ্রমণের উদ্দেশে। ঠিক দুপুর ১২টায় সবাইকে নিয়ে ক্রুজ শিপের যাত্রা শুরু হয়। এই উদ্‌যাপন এবং পুনর্মিলনীতে সবাইকে স্বাগত জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজিম তারেক। ভ্রমণটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহসভাপতি নাহার এ দিশা এবং নির্বাহী সদস্য আবীর হারুনী।

বর্ণীল দিনটি শুরু হয় অস্ট্রেলিয়ার আদিবাসীদের সম্মান জানিয়ে। ক্রুজ শিপটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে অস্ট্রেলিয়ার বিখ্যাত অপেরা হাউজের দিকে। একদিকে সুদৃশ্য হারবার ব্রিজ, অন্যদিকে অপেরা হাউজ দেখতে দেখতে অতিথিদের আনন্দ দ্বিগুণ করতেই যেন সিডনির আকাশও ছিল ঝকঝকে নীল, যার প্রতিফলনে নীলচে সবুজ সমুদ্র আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।

এই পুনর্মিলনীর একটি বিশেষ সাফল্য ছিল অস্ট্রেলিয়ায় অন্যান্য রাজ্য থেকে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের বিশেষ ধন্যবাদ জানান সংগঠনের পরিচালনা কমিটির সব সদস্য। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় মুখরোচক খাবার ও পানীয়, ছিল ব্যান্ডদলের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। মনোরম পরিবেশে অতিথিদের জন্য আরও নানা আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, সেরা পোশাকের জন্য পুরস্কার, ছোটমনিদের জন্য নানারকম আনন্দ আয়োজন।

সংগঠনের সভাপতি শামস মওদুদ সংক্ষিপ্ত বক্তব্যে অজি এনএসইউয়ার্স অ্যাসোসিয়েশনের গত ১২ বছরের যাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকল প্রাক্তন শিক্ষার্থী সদস্য এবং তাঁদের পরিবারকে ধন্যবাদ জানান।

সহসভাপতি নাহার এ দিশা এবং সাধারণ সম্পাদক তাজিম তারেক ধন্যবাদ জানান সকল প্রতিষ্ঠাতা, সদস্য এবং পৃষ্ঠপোষকদেরকে যারা বিগত বারো বছরে এই সংগঠনে অসামান্য ভূমিকা রেখেছেন। এই পুনর্মিলনীটি আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের নির্বাহী সদস্য মেহেদী রেজা, মৌসুমি চৌধুরী, তাবাসসুম চৌধুরী, বুশরা আহমেদ, মাহমুদা ফারিন, সামিন নেওয়াজ, ফয়সল সিদ্দিক এবং আবীর হারুনী।

২০১১ সালে গঠিত এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ান কমিউনিটির মানুষের উন্নয়নের জন্য, কাজ করে যাচ্ছে। সংগঠনের সম্পর্কে জানতে চোখ রাখুন: www.oznsuers.org

Share

সর্বশেষ সংযোজন

ভারতের প্রতিক্রিয়া
হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না: জয়সোয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে...

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর...

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

আপনাই জন্য

ভারতের প্রতিক্রিয়া
হাসিনার বক্তব্য ভারত অনুমোদন করে না: জয়সোয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে...

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি আরবের পবিত্র শহর...

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা তদন্ত হচ্ছে

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার ভোরে হাইকমিশনারের বাসভবনে আগুনের ঘটনা...

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। তার নাম উইন রোজারিও। নিউইয়র্কের ওজন পার্কের নিজ বাসায় পুলিশ তাকে গুলি করে। নিহতের...

ইউরোপ,যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার টুকরো খবর  

ইয়েমেনের আনসারুল্লাহ তাদের ঘোষিত আন্দোলনের বার্তায় জানিয়েছে ইসরাইল যদি গাজায় যুদ্ধবিরতির বিষয়টি পুরোপুরি মেনে চলে তবেই কেবল ইসরাইলে ইয়েমেনের হামলা বন্ধের বিষয়টি বিবেচনা...

বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আমরেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক, ক্রিড়া, পেশাজীবী ও রাজনৈতিক...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার...

আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী...