Home শীর্ষ স্টোরি বাংলাদেশ ল’সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ
শীর্ষ স্টোরি

বাংলাদেশ ল’সোসাইটির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Share
Share

বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ এর নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী শনিবার সন্ধ্যায় কুইনসের গুলশান ট্যারেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান এর প্রথম পর্বে সংগঠনের সভাপতি এডভোকেট মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেলের উপস্থাপনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এড: মোঃ আশিক আহমদ খান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন এড: জয়জিত আচার্য্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিভিল কোর্ট, কুইন্স কাউন্টি জাজ সোমা এস সাঈদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটর্নী অশোক কে.কর্মকার ও ডেমোক্র্যেট দলের ডিসট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড: কাজী শামসুদ্দোহা, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এড: মাহবুবুর রহমান বকুল।

এডভোকেট মুজিবুর প্রধান নির্বাচন কমিশনার এবং এডভোকেট আব্দুল হাই কাইয়ুম নব নির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ পাঠ করানোর পর সভার ২য় পর্বের অনুষ্ঠান শুরু হয়। ২য় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড: মোঃ মতিউর রহমান ও অনুষ্ঠান পরিচালনার করেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড: মো আব্দুর রশিদ। নব নির্বাচিত কমিটির সভাপতি এড: মো: মতিউর রহমান,সহ সভাপতি পদে এড: সায়েইদ মইন উদ্দিন জুয়েল, সহ সভাপতি পদে এড: রুবিনা মান্নান, সাধারণ সম্পাদক এড: মো: আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক-১ এড: সোনিয়া সুলতানা, যুগ্ম সম্পাদক-২ এড: সাব্বির আহমেদ মাসার, সাংগঠনিক সম্পাদক এড: আতিকুর রহমান সাবু, অর্থ সম্পাদক পদে এড: মাহবুব আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড: জয়জিত আচার্য্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড: রেজোওয়ানা রাজ্জাক, সমাজ কল্যাণ সম্পাদক এড: তাহমিনা আক্তার সুইটি, অফিস সম্পাদক কুবরাতুন নেছা, কার্যকরী সদস্য এড: আব্দুস শহিদ আজাদ,এড: মো: নুরুল ইসলাম (মইনুল), এড: মোঃ মুহি উদ্দিন,এড: ফৌজিয়া আফরিন,ও রেশমা ইয়াসমিন।

অনুষ্ঠানে বর্নিত অতিথিবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি গন বক্তব্য রাখেন। তারা বক্তব্যে বলেন , বাংলাদেশ ল সোসাইটির বিগত ২০ বছর যাবৎ বাংলাদেশের ও আমেরিকার কমিউনিটির মাঝে বিশেষ করে আইনগত সেবা সহ বাংলাদেশ থেকে আগত এডভোকেট ও ল, ডিগ্রিধারী ছাত্র সহ বাংলাদেশের কমিউনিটিতে বিশেষ অবদান রাখছে। বক্তারা আরো বলেন, নব নির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতায় অব্যাহত রাখবে ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। অনুষ্ঠানে সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাংলা কমিউনিটির বিশিষ্ট সংঙ্গীত শিল্পী রোকসানা মির্জা ও আলী মোহাম্মদ।  পরিশেষে সভাপতি এড: মোঃ মতিউর রহমান ও সাধারণ সম্পাদক এড: আব্দুর রশিদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রানবন্ত ও সফল করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে সকলের সহযোগিতা কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Share
Related Articles

ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যে এ মাসের শুরুতে...

বিএফআইইউর প্রতিবেদন: ব্যবসার আড়ালে মালয়েশীয় দুই ভাইয়ের ‘হুন্ডি চক্র’

আমদানি-রপ্তানি, মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ও মুঠোফোন মেরামত—এমন সব ব্যবসার আড়ালে অবৈধ...

গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী বছরের...

ড. ইউনূসের দেখানো স্বপ্ন আমাদের এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল

দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা...