যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শিক্ষা পরিষদের সদস্য হচ্ছেন বাংলাদেশি ওসমান

বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক
Share

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান এম ওসমান সিদ্দিক (৭৪)। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তার মনোনীত পরিষদ সদস্যদের মধ্যে ওসমানের নাম ঘোষণা করেছেন বলে শুক্রবার হোয়াইট হাউজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৪ সদস্যের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি প্রদান করে থাকে। ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রাম ডেভিড এল. বোরেন স্কলারশিপ ও ফেলোশিপসহ একাধিক ফেলোশিপ এবং পুরষ্কার দিয়ে থাকে। এর উদ্দেশ্য হলো বিদেশি সংস্কৃতি ও ভাষাকে কার্যকরভাবে বোঝার এবং যোগাযোগ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সক্ষমতা বাড়ানো।

বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন থার্ড। এর স্থায়ী সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানীমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজের চেয়ারপারসন।

পরিষদের সদস্য পদে বাইডেনের পছন্দের তালিকায় থাকা ওসমান কিশোরগঞ্জের সন্তান। এর আগে ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত ফিজিতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী দলের এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবেও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ ওসমান গণির ছেলে ওসমান সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সেই থেকে ভার্জিনিয়া এলাকায় সপরিবারে বসবাস করছেন। তার এক ভাই ওসমান ফারুক বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী, আরেক ভাই ওসমান ইউসুফ যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী হিসেবে পরিচিত ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদস্য।

এনএসইবি মূলত অলাভজনক সংস্থার বিশেষজ্ঞ ও একাডেমিয়া থেকে যারা জাতীয় নিরাপত্তা শিক্ষা কর্মসূচিতে মূল্যবান সহায়তা প্রদান করেন তারাসহ রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত ছয় সদস্য নিয়ে গঠিত।

উল্লেখ্য, তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণকারী ওসমান সিদ্দিক হলেন প্রথম আমেরিকান মুসলমান ও বাংলাদেশি আমেরিকান যিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন ছিলেন।

Share

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

প্রবাসীদের মেধা ও দক্ষতাকে সরকার কীভাবে ব্যবহার করবে

করোনাকালে নানা অব্যবস্থাপনা ও অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছিল বিগত সরকারকে। প্রায় ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থা থেকে আমরা যারা প্রবাসে থাকি, তারা অনেকই উৎকণ্ঠায়...

This is all i need for my Vocation in this Week

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

পর্তুগালে ভ্রমণের ৩ দিন আগে প্রি-রেজিস্ট্রেশন সুবিধা

পর্তুগালে বিমানবন্দরে সময় বাঁচাতে ভ্রমণের তিনদিন আগেই করা যাবে প্রি-রেজিস্ট্রেশন। ফলে বিমানবন্দরে আসার অল্প সময়ের মধ্যই ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের...

Related Articles

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত...

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক...

৩৫ বছর পর ইমিগ্রেশন নীতিতে বদল: মার্কিন নাগরিকত্বে ফিরল আগের নিয়ম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি আরও কঠোর হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর বন্ধ...

বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বাংলাদেশের অর্থনীতিতে। আন্তর্জাতিক...

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেছেন প্রবাসী...

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সম্প্রতি সৌদি আরব,...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী।...