বাংলাদেশি কূটনীতিককে গ্রহণ করছে না বাহরাইন

Share

প্রস্তাবিত বাংলাদেশ দূতকে গ্রহণ করছে না বাহরাইন। যদিও প্রায় ৬ মাস ধরে মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পদটি শূন্য অবস্থায় রয়েছে। কাউন্সেলর পদমর্যাদার একজন কূটনীতিক চার্জ দ্য অ্যাফেয়ার্সের রুটিন দায়িত্ব পালন করছেন মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ওই দেশটিতে। বাংলাদেশ দূতকে গ্রহণে বাহরাইনকে কনভিন্স করতে এই সময়ে দফায় দফায় অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে রাষ্ট্রাচার প্রধানের দপ্তর তথা মানামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়টি দেখভালকারী দিল্লিস্থ বাহরাইন মিশনের মাধ্যমেও পারসু করা হয়েছে। কিন্তু না, প্রস্তাবিত বাংলাদেশ দূতকে গ্রহণে মানামার তরফে ইতিবাচক কোনো সিগন্যাল মিলেনি। উদ্ভূত পরিস্থিতিতে নতুন কাউকে রাষ্ট্রদূত হিসেবে প্রস্তাব করার চিন্তা-ভাবনা করছেন নীতি-নির্ধারকরা।

সেগুনবাগিচার দায়িত্বশীল সূত্রগুলো বলছে, কোনো রাষ্ট্রদূতকে গ্রহণ বা বর্জন এটা একান্তই হোস্ট কান্ট্রির সার্বভৌম সিদ্ধান্ত। এখানে প্রস্তাবকারী রাষ্ট্রের অনুরোধ বা আবদার করা ছাড়া আর কিছুই করার নেই। সাধারণত কোনো রাষ্ট্রদূতের এগ্রিমো পাঠানোর পর ন্যূনতম দুই মাস থেকে সর্বোচ্চ ৩ মাস অপেক্ষা করাই রেওয়াজ। এর মধ্যে হোস্ট কান্ট্রি ‘হ্যাঁ’ না বললে (সম্মতি না দিলে) ধরে নিতে হবে প্রস্তাবিত দূতকে গ্রহণে রিজারভেশন রয়েছে।

সেক্ষেত্রে জানা-বোঝার চেষ্টা হয়। অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়, আপত্তি গুরুতর না হলে তা দূর করার জন্য কাউন্টার ন্যারেটিভ শেয়ার করা হয়। যেমনটি গত বছরের শুরুতে ভিয়েনার ক্ষেত্রে করা হয়েছে। ভিয়েনা বাংলাদেশের প্রস্তাবিত একজন বাংলাদেশি কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেনি।

মানামার ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন দাবি করে দায়িত্বশীল এক কর্মকর্তা গতকাল সন্ধ্যায় মানবজমিনকে বলেন, বাহ্‌রাইনে নতুন রাষ্ট্রদূত হিসেবে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীরের এগ্রিমো গেছে গত সেপ্টেম্বরে। সে হিসাবে ডিসেম্বরের মধ্যে তার এগ্রিমো ক্লিয়ার হবে- এমনটা ধরে নেয়া হয়েছিল। দেশে দ্বাদশ নির্বাচনের ডামাডোলে ওই সময়টা পার হয়েছে। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ার সময়ে ঢাকা অপেক্ষায় ছিল। কিন্তু তা-ও আসেনি। পরবর্তীতে এ নিয়ে যোগাযোগ শুরু হয়। একটা পর্যায়ে মানামার আপত্তির বিষয়টি ওপেন-সিক্রেট হয়ে পড়ে।

অনানুষ্ঠানিক আলাপে প্রস্তাবিত বাংলাদেশ দূত সম্পর্কে মানামা কি ধারণা দিয়েছে জানতে চাইলে দায়িত্বশীল ওই কর্মকর্তা বলেন, তারা কোনো কারণ বলেনি। এটা বলতে তারা বাধ্য নয়। ঢাকা ধারণা করছে ব্যক্তি খোরশেদ আলম খাস্তগীরকে হয়তো কোনো কারণে পছন্দ করছে না মানামা। হয়তো উনার ব্যাপারে কোনো জায়গা থেকে তারা কোনো তথ্য পেয়েছে। উল্লেখ্য, গাল্‌ফ রিজিওনে বাংলাদেশ প্রস্তাবিত রাষ্ট্রদূতকে গ্রহণ না করার ঘটনা সম্প্রতিককালে এটাই প্রথম। বহু বছর আগে সৌদি আরবে এমনটি ঘটেছিল বলে রেকর্ডে রয়েছে।

যে কারণে গুরুত্বপূর্ণ বাহরাইন:
মধ্যপ্রাচ্যের প্রাণকেন্দ্রে অবস্থিত বাহরাইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের শুরু ৬ই জুন ১৯৭৪ সালে। গালফ রিজিওন থেকে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় মানামা। দেশটির সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে। উভয় দেশ ১৯৭১ সালে (একই বছরে) স্বাধীনতা অর্জন করে। বাহরাইন ১৬ই ডিসেম্বর জাতীয় দিবস পালন করে, একই দিন বাংলাদেশ বিজয় দিবস পালন করে। বাহরাইনে ১৯৮৩ সালে বাংলাদেশ দূতাবাস চালু হয়। ১৯৯৯ সালে বাহরাইনের প্রয়াত আমীর মহামহিম শেখ ঈসা বিন সালমান আল খলিফার দাফনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি ২০২৪ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে দুই দেশ। বাহরাইনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিনিময়ের পরিমাণও সন্তোষজনক। প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য রয়েছে দুই দেশের। দেশটিতে দেড় লাখের বেশি বাংলাদেশি কর্মী রয়েছেন। ২০২২ সালে বাহরাইন থেকে প্রায় ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার (রেমিট্যান্স) দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০টি দেশের মধ্যে বাহরাইন অন্যতম। ২০১৮ সালে একজন ইমাম-হত্যার ঘটনায় বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসার উপর অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাহরাইন। অবশ্য পরবর্তীতে তা প্রত্যাহার করে নেয়। বাহরাইনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্কুল রয়েছে। ঢাকায় বাহরাইনের কোনো দূতাবাস না থাকায় অনারারি কনসাল নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

Splurge or Save Last Minute Pampering Gift Ideas

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

বাংলাদেশে সহিংসতায় নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে কনসার্ট

ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিরীহ ছাত্র-জনতা নিহতের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ এখন উত্তাল। বহির্বিশ্বেও বাংলাদেশের ছাত্রদের এ আন্দোলনকে সংহতি জানিয়েছে...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

Related Articles

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...