মালয়েশিয়ায় কলিং ভিসা প্রতারণায় লাশ হয়ে দেশে ফিরলো আলহাজ

Share

সোনালী সুদিনের আশায় ধারদেনা করে ২০২৩ সালের শেষের দিকে কলিং ভিসায় কাজ নিয়ে মালয়েশিয়ায় আসেন টাঙ্গাইলের মো: আলহাজ (২১)। এক বছর যেতে না যেতেই লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে।

জানাগেছে, আলহাজ মারা যান গত ২৬ মার্চ। পাসপোর্ট অনুসারে, তার বাড়ি টাংগাইল জেলার ঘাটাইল থানার ১১ নম্বর ধলাপাড়া ইউনিয়নের গাংগাইর গোনাপাড়া গ্রামে। তার বাবার নাম মো: মজনু মিয়া। তার পাসপোর্ট নম্বর B00500116 এবং তার ভিসার মেয়াদ শেষ হয়েছে গত ২০ মার্চ। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি সার্টিফিকেট ইস্যু হওয়ায় ধারনা করা হচ্ছে, আগামী দুদিনের মধ্যে লাশ বাংলাদেশে থাকা তার পরিবারের কাছে পৌঁছাবে।

এ বিষয়ে মৃত মো: আলহাজের দেশের বাড়ির এলাকার মালয়েশিয়া প্রবাসি মো: রমজান আলী দৈনিক মানব জমিনের মালয়েশিয়া করেসপন্ডেন্ট মো: আরিফুল ইসলামকে জানিয়েছেন; আকাসিয়া ইন্ডাস্ট্রিজ (কেলান্তন) এসডিএন বিএইচডি নামে একটি রাবার কোম্পানিতে কাজ নিয়ে মালয়েশিয়ায় আসার পর ছয় মাস ধরে কোনো কাজ পায়নি আলহাজ মিয়া। অনেক চেষ্টার পরে বাধ্য হয়ে পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করতে থাকলে আকাসিয়া ইন্ডাস্ট্রিজ (কেলান্তন) এসডিএন বিএইচডি নামীয় কোম্পানি তাকে ব্লাকলিষ্ট করে। ফলে পরের বছর তার ভিসা আর রিনিউ হবে না ভেবে দেশে যাওয়ার জন্য পুত্রাজায়া ইমিগ্রেশনে পৌঁছে সে অসুস্থ হয়ে পড়লে, তাকে প্রথমে একটি ক্লিনিকে নেওয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে, তাকে কাজাং হাসপাতালে নেয়া হলে সেদিন রাতেই হাসপাতালে মারা যান আলহাজ।

মারা যাওয়ার কারণ জানতে চাইলে রমজান আলী আরো জানিয়েছে, কিছুদিন আগে থেকেই অসুস্থ ছিলো সে। হাসপাতালের ডাক্তার তাকে জানিয়েছে, তার পুরুষাঙ্গ ফেটে মারা গেছে মো: আলহাজ। কিভাবে তার পুরুষাঙ্গ ফাটলো, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

আলহাজ মারা যাওয়ার বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) শরিফুল ইসলাম বলেন, মো: আলহাজ মিয়ার লাশ কাজাং হাসপাতালে পড়ে থাকার খবর পেয়ে আমরা আকাসিয়া ইন্ডাস্ট্রিজ কেলান্তন নামীয় কোম্পানিতে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেছি।

তার লাশ দ্রুত দেশে ফেরত পাঠাতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে যাবতীয় অফিসিয়াল কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া আলহাজের ইন্স্যুরেন্সের টাকা যাতে পায়, সেজন্য ওই কোম্পানি থেকে ডকুমেন্টস ও প্রয়োজনীয় তথ্যদি সংগ্রহ করা হয়েছে।

এদিকে আমাদের মালয়েশিয়া প্রতিনিধি, উক্ত আকাসিয়া ইন্ডাস্ট্রিজ (কেলান্তন) এসডিএন বিএইচডি নামীয় কোম্পানির +6019-636 9061 নাম্বারের যোগাযোগ করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো উত্তর পাইনি বলে জানিয়েছেন।

এমতবস্থায়, তার লাশ দেশে পাঠাতে প্রয়োজন প্রায় ৪৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত যা, বাংলাদেশি টাকায় এক লাখ টাকারও বেশি। তার পরিবার পরিজন ও তার মায়ের আকুতি মিনতির পর মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসেন তার স্বদেশীয় মালয়েশিয়া শাখার যুবদল নেতা মো: রমজান আলী।

এ বিষয়ে মো: রমজান আলী বলেন, কাজাং হাসপাতালে লাশটি ২৭ দিন পড়ে থাকার পর তার পরিবারের অনুরোধে আমার দল ও প্রবাসীদের সহযোগিতায় লাশটি দেশে ফেরত পাঠানোর প্রস্ততি নিচ্ছি। ইতোমধ্যে অর্ধেক টাকা (এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ২১০০ মালয়েশিয়ান রিঙ্গিত) সংগ্রহ হয়েছে এবং বাকি টাকা সংগ্রহের জন্য সকল প্রবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ সাহায্য করতে চাইলে হোয়াটসঅ্যাপ +60166014401 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

Economic Growth Is Essential. So Is Resilience

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

নাভার নতুন সহ-সভাপতি হলেন শেখ গালিব রহমান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের নাগরিক অংশগ্রহণ ও ভোটাধিকার সচেতনতা নিয়ে কাজ করা সংগঠন নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন (নাভা) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন...

তথ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ এপ্রিল) মন্ত্রীর অফিস কক্ষে...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...