উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়া

Share

পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া শহরে সব থেকে বড় বাংলাদেশি সংগঠন বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়া। সংগঠনটির যাত্রা শুরু হয় ২০০৭ সালে। পরিশ্রমী পেশাজীবীদের এ সংগঠনটি বর্তমানে আমেরিকায় অন্যতম একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৫০০ জনের বেশি। বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়ার নিজস্ব একটি বাড়ি রয়েছে। প্রতি সদস্য মাসে ১০ ডলার করে চাঁদা দিয়ে থাকেন।সদস্যদের মাসিক চাঁদায় ব্যাংকে বর্তমানে সংরক্ষিত আছে ২ লাখ ৩০ হাজার ডলারের কাছাকাছি।

বিটিএসপির সদস্য এবং কমিউনিটির প্রিয়ভাজন ফয়সল আহমেদ সোহেল গত বছর বাংলাদেশে বেড়াতে গিয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালীন অনুদানের একটি অংশের অর্থ মরহুমের মেয়ে সোমাইয়া এফ বেগম এবং ছেলে আদনান ইউ আহমেদের কাছে গত ২৮ জানুয়ারি হস্তান্তর অনুদানের বাকী অর্থ শীঘ্রই বাংলাদেশে মরহুমের পরিবারের কাছে পৌঁছানো হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অফ ফিলাডেলফিয়ার সংবিধান অনুযায়ী কোন সদস্যের মৃত্যু হলে সাথে সাথেই সংগঠনের তহবিল থেকে তিন হাজার ডলার এবং প্রত্যেকটি সক্রিয় সদস্যকে একশত ডলার করে মৃত ব্যক্তির পরিবারকে দেয়ার বিধান রয়েছে।

সংগঠনের ৪৩৩ জন সদস্যের প্রত্যেকেই একশত ডলার করে পরিশোধ করেছেন। সর্বমোট ৪৩,৩০০ ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৫১ লাখ ৯৬ হাজার টাকা সংগ্রহ করে প্রয়াত ফয়সল আহমেদ সোহেলের পরিবারের নিকট যথাসময়ে হস্তান্তর করেছেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ। কোন সদস্যের বিপন্ন পরিস্থিতিতে বিটিএসপির প্রত্যেকটি সদস্যের মধ্যে টাকা দেওয়ার ব্যাপারে দায়িত্ব এবং আগ্রহ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

প্রয়াত ফয়সল আহমেদ সোহেলের দেশের বাড়ি বাংলাদেশের বরিশালে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, অনেক বন্ধু ও আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, গত কয়েক বছরে প্রয়াত ফয়সল আহমেদ সোহেল সহ সর্বমোট ৭ জন বিটিএসপির সদস্য ইন্তেকাল করেছেন। এর পূর্বে মোহাম্মদ নাসিরুদ্দিন (চট্টগ্রাম), জামাজ্জল হোসেন(রংপুর), তোজাম্মেল হক(দিনাজপুর) এবং ডাঃ মো এ এইচ তালুকদারের (ঢাকা) মৃত্যুবরণ করেন। তাদের প্রত্যেকের পরিবারকেও মৃত্যুকালীন ৪২ থেকে ৪৩ হাজার ডলার প্রদান করা হয়েছিল।এছাড়াও বর্তমানে আরও দুইজন মরহুম মোঃ ওয়াসিম শাহরিয়র পল্লব (ভেড়ামারা) যিনি বাংলাদেশ বেড়াতে গিয়ে মৃত্যুবরণ করেন এবং মোহাম্মদ মাহবুবুর রহমান (নড়াইল) যিনি দুর্বৃত্তের গুলিতে আপারডার্বী মদিনা মসজিদের পার্কিং লটে নিহত হন তাদের টাকাও সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। সদস্যদের মৃত্যুর পর সংগঠনের এমন এগিয়ে আসা আমেরিকায় বাংলাদেশিদের কোন সামাজিক সংগঠনের জন্য মাইলফলক বলে অনেকেই উল্লেখ করছেন।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

টাওয়ার হ্যামলেটসে ভোটের আগে মেয়র লুৎফুর রহমানের ওপর বাড়তি চাপ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওপর সরকারের তদারকি আরও জোরদার করা হয়েছে। কাউন্সিলের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বাড়তি ক্ষমতা দেওয়া...

The Dress Style Influencers are Wearing Right Now

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

ইউরোপ বাংলাদেশের জন্য আশীর্বাদ

আমাদের সামাজিক জীবনের মত প্রতিবেশি অনেকটা গুরুত্বপূর্ণ তবে স্বর্বভৌমত্বের ক্ষেত্রে প্রতিবেশি রাষ্ট্র তেমনি গুরুত্বপূর্ণ। তবে এই গুরুত্বটা যদি একপেশে হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত...

Related Articles

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট