ফ্লোরিডা অ্যাটলান্টিক ইউনিভার্সিটি বাংলাদেশী শিক্ষার্থীদের মিলনমেলা

১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়স্থ স্টুডেন্ট ইউনিয়ন সেন্টারে এক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Share

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফ্লোরিডা অ্যাটলান্টিক ইউনিভার্সিটি বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। বিগত কয়েক বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের সংখ্যা বেড়েই চলছে। এখান থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে বহু বাংলাদেশী শিক্ষার্থী কর্মজীবনে প্রবেশ করেছে। কেউ বা আরো উচ্চতর গবেষণার জন্য পোস্ট-ডক্টরাল প্রোগ্রামসমূহকে বেঁচে নিয়েছে।

এই বিশ্ববিদ্যালয় ফ্লোরিডা অঙ্গরাজ্যের বোকা র‍্যাটনে শহরে অবস্থিত। অ্যাটলান্টিক সাগরপাড় থেকে মাত্র দশ মিনিট ও মায়ামি থেকে উত্তরদিকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত এইখানে শতাধিক বাংলাদেশী শিক্ষার্থী অনার্স, মাস্টার্স এবং পিএইচডিতে অধ্যায়ন করছেন।

এখানে শিক্ষার্থীদের জন্য চলতি মাসের ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়স্থ স্টুডেন্ট ইউনিয়ন সেন্টারে এক নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের- ফ্লোরিডা অ্যাটলান্টিক ইউনিভার্সিটির (বিএসএ-এফএইউ) নবীনবরণ অনুষ্ঠানটি নতুন ও পুরনো বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মায়ামিস্থ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিভাগের কনস্যুলার জেনারেল ইকবাল আহমেদ।

তিনি শিক্ষার্থীদের সামনে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ সরকারের অভিবাসীদের জন্য নানামুখী কর্মসূচির কথা উল্লেখ করেন। সঙ্গে বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় আরও নজর দেওয়ার আহ্বান জানান। উক্ত নবীনবরন অনুষ্ঠানে ফ্লোরিডা অ্যাটলান্টিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের উপদেষ্ঠা হাসান মাহফুজ, অধ্যাপক খালেদ সোবহান, সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন।

অন্যান্যদের মধ্যে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বি এম গোলাম কিবরিয়া, ক্যাপজুর ফারমাসিউটিক্যালের সিইও আবুল নাইম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইনকের পক্ষে কবিতা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রাজেউন ইসলাম সেতুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। এরপর আমন্ত্রিত সকল অতিথীদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের সাথে সকলকে পরিচয় করিয়ে দেয়া ও স্বাগত উপহার প্রদান করেন।

অনুষ্ঠানের মাঝে বাংলাদেশী ঐতিহ্যবাহী খাবার দিয়ে মধ্যাহ্নভোজনের আয়োজন হয়েছিলো। খাবারের পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় বাংলা কবিতা, সঙ্গীত এবং মঞ্চনাটকসহ মনোমুগ্ধকর দেশীয় বিনোদন উপভোগ করেন উপস্থিত শ্রোতা–দর্শকেরা। শেষে র‍্যাফেল ড্র প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর করেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

The Most Important Amicus Brief in the History of the World

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

মুক্তিযোদ্ধাদের অবমাননায় লন্ডনে প্রতিবাদ

মুক্তিযোদ্ধাদের অবমাননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা। তারা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলো পরিবর্তনের পাঁয়তারার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...