নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

Share
Share

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১৯ বছর বয়সি নিশাত জান্নাত নিউ ইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে পুলিশ বলছে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভেনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাত ৪ ও ৯ বছর বয়সি দুই ছোট বোনের পাশাপাশি বড়বোন নওশিন জান্নাতকে রেখে গেছেন।

নওশিন বলেন, “আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”

নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে এসেছি নিউ ইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত।

“সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল।”

হেলাল জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে নিউ ইয়র্কেই।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউ ইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে।

প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, “কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”

Share

আপনাই জন্য

নিউ ইয়র্কে ‘কৃষ্টি’র উদ্যোগে নাট্য দিবস উদযাপন

আলোচনা আর দুটি নাটক মঞ্চস্থ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’। শনিবার জ্যামাইকা সেন্টার ফর আর্টস অ্যান্ড...

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সড়ক পারাপারের সময় ট্রাক চাপায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড...

রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাষ্ট্রদূত এ টি এম রকিবুল...

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

পাকিস্তানে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। চলতি মাসের ২৯ ও ৩০ তারিখে ইসলামাবাদে...

ট্রেন্ডিং নাও

যুক্তরাষ্ট্রে ঢাবির অ্যালামনাই ফোরামের নতুন কমিটি নির্বাচিত

অণুজীব বিজ্ঞানী ড. ইসরাত সুলতানা মিতাকে সভাপতি এবং রবীন্দ্র সংগীত শিল্পী ও ফ্যামিলি কাউন্সিলর ডরথী বোসকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বৃহত্তর...

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপির...

পাসপোর্ট সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১০২তম। ২০২৩ সালের সূচকে...

Related Articles

নিউ ইয়র্কে ‘কৃষ্টি’র উদ্যোগে নাট্য দিবস উদযাপন

আলোচনা আর দুটি নাটক মঞ্চস্থ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশ্ব নাট্য দিবস...

সৌদি আরব, তুরস্ক ও মিসরকে নিয়ে বসছে পাকিস্তান

পাকিস্তানে বৈঠকে অংশ নিতে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছেন...

উমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী

‘তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরাম’-এর সভায় যোগ দিতে সৌদি আরব সফরে গেছেন...

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও...

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার...

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু...

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে,...