ঢাকায় পৌঁছেছেন কলকাতা বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি

Share
Share

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন। সোমবার রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি ঢাকায় আড়াইটায় অবতরণ করে বলে বিমানের যাত্রী রিয়াজ উদ্দি ফাহাদী জানিয়েছেন।

এর আগে রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারে (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখনো পর্যন্ত তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাত ৩টায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন-কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে। এরপর থেকে যাত্রীরা ট্রানজিট পয়েন্টেই আছেন। প্রত্যেক যাত্রীকে খাদ্য পানি ও অন্যান্য জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে।

বিমানবন্দরে কয়েকজন গুরুতর অসুস্থ যাত্রী ছিলেন। ফাহাদী জানান, বিমান সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলো তাদের ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদরদপ্তরেও তারা যোগাযোগ স্থাপন করতে পারেনি। ফাহাদী জানান, পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় যাত্রীদের দুর্ভোগের খবর প্রকাশ হওয়ার পর বিমান কর্তৃপক্ষ যাত্রীদের ঢাকায় ফেরানোর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

Share

আপনাই জন্য

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU) বাংলাদেশী সোসাইটির উদ্যোগে পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উদযাপন। গত রোববার...

চলছে প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর বৈশাখী আবাসন মেলা

রাজধানীতে শুরু হয়েছে দেশের অন্যতম শীর্ষ আবাসন কোম্পানি প্রিমিয়াম হোল্ডিং লিমিটেড-এর উদ্যোগে বৈশাখী আবাসন মেলা – ১৪৩৩। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর গুলশান-১ নম্বরে...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি...

ট্রেন্ডিং নাও

The 2024 Men’s College World Series for The Good, The Bad

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

নানামূখি প্রতিভাময়ী বাংলাদেশি নারী ক্যালিফোর্নিয়ার সাজিয়া হক মিমি

ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস বসবাসরত বাংলাদেশি আমেরিকান সাজিয়া হক মিমি নানামূখি প্রতিভা সম্পন্ন ব্যক্তি। তিনি একাধারে গুণী অভিনেত্রী, উপস্থাপিকা, লেখিকা এবং সফল উদ্যোক্তা ও...

ছাত্রদের বিরুদ্ধে মামলা করা সেই খাস্তগীর এখন পোল্যান্ডের রাষ্ট্রদূত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন বিদেশে অবস্থানরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা সহমর্মিতা জানান। কোনো কোনো স্থানে রাস্তায় মিছিল-সমাবেশও করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি পড়ুয়া এবং শিক্ষকরা...

Related Articles

নটিংহামে বাংলাদেশী সোসাইটির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

ইউনিভার্সিটি অব নটিংহাম এবং UoN Bangladesh Society এবং নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি (NTU)...

ইউনিস্যাবের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র প্রবাসী মাহিয়ান আরফ

ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন...

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল...

বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম

প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অধিকার সম্পর্কে অবহিত করা এবং সামাজিক...

ফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা

ফিনল্যান্ডের এস্পো শহরের একটি আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব।...

কানাডায় রাবি অ্যালমনাইয়ের পিঠা উৎসব

উৎসবমুখর পরিবেশে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে কানাডার ক্যালগেরির হোয়াইটহর্ন কমিউনিটি সেন্টারে...

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৪৫ বিদেশি আটক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক...

কানাডার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম