অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের ভিসা ফি বৃদ্ধি, দুশ্চিন্তায় বাংলাদেশিরা

Share

আন্তর্জাতিক শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং পার্টনার ভিসা আবেদনকারীদের জন্য ভিসা ফি ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে অস্ট্রেলিয়া সরকার। নতুন ফি কাঠামো কার্যকর হওয়ায় দেশটিতে উচ্চশিক্ষা ও দক্ষ অভিবাসনের ব্যয় আরও বেড়েছে। ফলে বাংলাদেশিসহ হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী, দক্ষ অভিবাসী, অস্থায়ী ভিসাধারী এবং তাদের পরিবারের ওপর নতুন আর্থিক চাপ তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার পরিবর্তে অন্য দেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে শুরু করেছেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের হালনাগাদ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসার প্রধান আবেদনকারীর ফি ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়েছে। শিক্ষা খাতের সংশ্লিষ্টদের মতে, এই ফি ইতিমধ্যেই বিশ্বের সর্বোচ্চ শিক্ষার্থী ভিসা ফিগুলোর অন্যতম ছিল। নতুন বৃদ্ধি স্বল্পমেয়াদি ও বৃত্তিমূলক শিক্ষা খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অস্থায়ী স্নাতক ভিসার ফিও আবার বাড়ানো হয়েছে। চলতি বছরের শুরুতে এ ভিসার আবেদন ফি ৪ হাজার ৬০০ ডলার নির্ধারণ করা হলেও নতুন সিদ্ধান্তে তা বেড়ে ৫ হাজার ৭৫০ ডলারে দাঁড়িয়েছে। ফলে পড়াশোনা শেষে অস্ট্রেলিয়ায় কাজ করতে আগ্রহী আন্তর্জাতিক স্নাতকদের অতিরিক্ত ১ হাজার ১৫০ ডলার ব্যয় করতে হবে। পার্টনার ভিসার আবেদন ফি ৯ হাজার ৩৬৫ ডলার থেকে বাড়িয়ে ১১ হাজার ৭১০ ডলার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভিসা নিষ্পত্তির অপেক্ষায় থাকা পরিবারগুলোর জন্য এ ব্যয় বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করবে বলে মনে করছেন অভিবাসন সংশ্লিষ্টরা। দক্ষ অভিবাসনের ক্ষেত্রেও আবেদন ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্কিলড ইন্ডিপেন্ডেন্ট (সাবক্লাস ১৮৯) ভিসার আবেদন ফি ৪ হাজার ৯১০ ডলার থেকে বাড়িয়ে ৬ হাজার ১৩৫ ডলার করা হয়েছে। অন্যদিকে সাবক্লাস ৪৮২ ভিসার ফি ৩ হাজার ২১০ ডলার থেকে বেড়ে ৪ হাজার ১৫ ডলারে উন্নীত হয়েছে।

শ্রমবাজারে দক্ষ কর্মীর সংকট থাকা সত্ত্বেও আবেদন ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। ব্রিজিং ভিসা বি-এর আবেদন ফি ১৯০ ডলার থেকে বেড়ে ৫৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় তিন গুণেরও বেশি। একইভাবে রেসিডেন্ট রিটার্ন ভিসার ফি ৪৯০ ডলার থেকে বেড়ে ১ হাজার ৪৭৫ ডলার এবং নিউজিল্যান্ডের নাগরিকদের পরিবারের সদস্যদের জন্য সাবক্লাস ৪৬১ ভিসার ফি ৪৪৫ ডলার থেকে বাড়িয়ে ১ হাজার ৩৩০ ডলার করা হয়েছে। স্বরাষ্ট্র বিভাগের নির্দেশিকায় বলা হয়েছে, ভিসা আবেদন ফি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে এবং আবেদনটি যে তারিখে গ্রহণ করা হবে, সেই সময়ের ফিই প্রযোজ্য হবে। আবেদন জমা দেওয়ার পর থেকে গ্রহণের মধ্যবর্তী সময়ে ফি বৃদ্ধি পেলে আবেদনকারীকে নতুন হার অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে। Education

একই সঙ্গে বিভাগটি স্পষ্ট করেছে, প্রকাশিত ভিসা প্রক্রিয়াকরণ সময়সীমা কেবল একটি ধারণা। এটি কোনো আবেদন কখন নিষ্পত্তি হবে তার নিশ্চয়তা দেয় না। এ ছাড়া ক্রেডিট কার্ড বা পেপ্যালের মাধ্যমে ভিসা আবেদন ফি পরিশোধ করলে অতিরিক্ত সারচার্জ প্রযোজ্য হতে পারে, ফলে আবেদনকারীদের প্রকৃত ব্যয় ঘোষিত ফি-এর চেয়েও বেশি হতে পারে। অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামান আহমদ বলেন, ‘জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু শিক্ষার্থীদের কাজের সময়সীমা অপরিবর্তিত রয়েছে।

ভিসা ফি বাড়ায় অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।’ শিক্ষার্থী ও অভিবাসন সংশ্লিষ্টদের মতে, নতুন ফি কাঠামো আন্তর্জাতিক শিক্ষার্থী, দক্ষ কর্মী এবং পরিবারভিত্তিক অভিবাসনের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এতে অস্ট্রেলিয়া উচ্চশিক্ষা ও দক্ষ অভিবাসনের গন্তব্য হিসেবে আগের তুলনায় আরও ব্যয়বহুল হয়ে উঠবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।

Share

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ

দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় কমেছে ৮ শতাংশের বেশি। অন্যদিকে একই...

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব ৭৭ অ্যান্ড চায়না (জি-৭৭) তাদের...

অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ থাকছে না
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে...

এক যুগপূর্তি
২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট করছে ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা বারোটি বছর। ১৭ জুলাই ২০২৬ ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ইউএস-বাংলা এক যুগপূর্তিতে সকল...

আপনাই জন্য

যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পোশাক রপ্তানি কমেছে ৮ শতাংশ

দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম পাঁচ মাসে রপ্তানি আয় কমেছে ৮ শতাংশের বেশি। অন্যদিকে একই...

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব ৭৭ অ্যান্ড চায়না (জি-৭৭) তাদের...

অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ থাকছে না
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন এই বিধিনিষেধের ফলে কয়েক দশক ধরে...

এক যুগপূর্তি
২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট করছে ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বিমান সংস্থা ইউএস-বাংলা অতিক্রম করেছে সাফল্যগাঁথা বারোটি বছর। ১৭ জুলাই ২০২৬ ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৩তম বর্ষে পদার্পণ করেছে। ইউএস-বাংলা এক যুগপূর্তিতে সকল...

ট্রেন্ডিং নাও

স্টেট অ্যাসেম্বলি সদস্য প্রার্থী হাইরাম মনসেরাতের জন্য ফান্ডরেইজিং

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী, সাবেক সিনেটর এবং নিউইয়র্ক সিটির সাবেক কাউন্সিল সদস্য হাইরাম মনসেরাতের জন্য ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠান করা হয়েছে।...

বিশ্বের কর্মরত প্রবাসী বাংলাদেশীর সংখ্যা আসলে কত?

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সোয়া কোটি বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) যদিও বলছে, সংখ্যাটা ১ কোটি ৪৮...

‘বাংলাদেশ: ফ্রম বাস্কেট কেইস টু এশিয়ান টাইগার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচিত

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মিশনের বঙ্গবন্ধু হলে গত বৃহস্পতিবার স্যামুয়েল রিচার্ড-এর ‘বাংলাদেশ: ফ্রম বাস্কেট কেইস টু এশিয়ান টাইগার’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা...

Related Articles

অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ থাকছে না
যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের ডনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসার নিয়মে...

স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

চীনের গুয়াংজুতে স্টাডি সার্কেল চীন এর দুই দিনব্যাপী সদস্য ও সাধারণ সম্মেলন...

গ্রিসে হার্ট অ্যাটাকে বাংলাদেশি যুবকের মৃত্যু

গ্রিসের রাজধানী এথেন্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে রুম্মান আহমদ নামে এক বাংলাদেশি...

সিডনিতে ড. অরূপ রতন চৌধুরীকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস...

চীনে দুই সপ্তাহের বিনিময় কর্মসূচিতে ইতালীয় শিক্ষার্থীদের আগমন

চীনের হাইনান প্রদেশ ও ইতালির মধ্যে দ্রুত বিকাশমান সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময়...

কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সর্তকতা

কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগে দুই দেশের সরকারের মধ্যে কোনো দ্বিপাক্ষিক চুক্তি...

নির্যাতনের শিকার ৭ গৃহকর্মীর দেশে ফেরা

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেল সম্মৃদ্ধ দেশ কুয়েত। এদেশে বাসাবাড়িসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও...

নিউ ইয়র্কে বাকা’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশিস্ট কমিউনিটি ব্যক্তিদের সংবর্ধনা দিয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান...