প্যারিসে শেষ মুহূর্তে স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান

Share

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা জানাতে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের ঠিক আগে এ সিদ্ধান্তের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) অনুষ্ঠানের জন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি চলছিল। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বিএনপির নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়েরও আয়োজন রাখা হয়েছিল।

তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে আয়োজকরা অনিবার্য পরিস্থিতির কথা জানিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের বলেন, আমরা সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু মন্ত্রীর ব্যস্ত সরকারি কর্মসূচি এবং চলমান তীব্র তাপদাহের কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়নি।

বিমানবন্দর ও প্যারিসের নোভোটেল হোটেলে নেতাকর্মীদের অতিরিক্ত উপস্থিতির বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর একজন মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের আগ্রহ ছিল। তবে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে অতিরিক্ত ভিড় করাটা হয়তো সমীচীন হয়নি।

ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুব আলম রাঙ্গা বলেন, হল বুকিং, অতিথি আমন্ত্রণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু শেষ মুহূর্তে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

অন্যদিকে, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বলেন, বিমানবন্দরে মন্ত্রীর নিজ এলাকার কিছু লোকজনের উপস্থিতির কারণে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পাশাপাশি আমাদের মধ্যেও সমন্বয়হীনতার একটি স্পষ্ট লক্ষণ দেখা গেছে। এককেন্দ্রিক নেতৃত্বও আজকের পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী।

প্যারিসভিত্তিক কমিউনিটি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অনুষ্ঠানটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। ফ্রান্সের বিভিন্ন শহর থেকে অনেকেই অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিলেন। অনুষ্ঠান স্থগিত হওয়ায় স্বাভাবিকভাবেই হতাশা তৈরি হয়েছে।

বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী তার নির্ধারিত সরকারি সফরসূচি অনুযায়ী ফ্রান্সে অবস্থান করছেন। সফর শেষে তার বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

Share

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস সৌজন্য সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অফিসকক্ষে সাক্ষাৎ করেন...

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রায় ৪০০ কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে কৌতূহলী যুক্তরাষ্ট্র ও ভারত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই...

UAE visa restriction: We’re yet to get official confirmation, says state minister

State Minister for Expatriates' Welfare and Overseas Employment Shofiqur Rahman Choudhury has said they have yet to receive any official confirmation from the...

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, ১৩ দেশের শিল্পীদের অংশগ্রহণ

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা বর্ণিল আয়োজনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে...

Related Articles

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের...

প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার

ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার...

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যে বার্তা দিলেন তথ্য উপদেষ্টা

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা...

সৌদিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

সৌদি আরবে রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭...

নাভার নতুন সহ-সভাপতি হলেন শেখ গালিব রহমান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের নাগরিক অংশগ্রহণ ও ভোটাধিকার সচেতনতা নিয়ে কাজ...

নিউ ইয়র্ক কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস
প্রামাণ্যচিত্র অসঙ্গতির অভিযোগে হট্টগোল

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা...