টাওয়ার হ্যামলেটসে ভোটের আগে মেয়র লুৎফুর রহমানের ওপর বাড়তি চাপ

Share
Share

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওপর সরকারের তদারকি আরও জোরদার করা হয়েছে। কাউন্সিলের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে নিযুক্ত প্রতিনিধিদের।

গত মঙ্গলবার ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের ওয়েবসাইটে যুক্তরাজ্যের হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্টবিষয়ক সেক্রেটারি অব স্টেট (মন্ত্রী) স্টিভ রিড একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে আগের নির্দেশনা পরিবর্তন করে সংশোধিত নির্দেশনার মাধ্যমে এনভয়দের কাছে কাউন্সিলের গুরুত্বপূর্ণ কিছু ক্ষমতা দেওয়ার কথা জানানো হয়, যাতে প্রয়োজন হলে তাঁরা সরাসরি হস্তক্ষেপ করতে পারেন।

আগামী মে মাসে আসন্ন মেয়র নির্বাচন সামনে রেখে সরকারের এই কঠোর নজরদারিকে টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লুৎফুর রহমানের ওপর বাড়তি চাপ হিসেবে দেখছেন অনেকেই।

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন সেক্রেটারি অব স্টেট মাইকেল গোভ কাউন্সিলের ওপর প্রাথমিকভাবে সরকারের ‘এনভয়’ (প্রতিনিধি) নিয়োগের ঘোষণা দেন। তখন সরকারের মূল্যায়নে দেখা যায়, কাউন্সিলটি আইন অনুযায়ী সুশাসন নিশ্চিতের বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হচ্ছে।

নতুন নির্দেশনায় সরকারি প্রতিনিধিদের কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি, কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা এবং আর্থিক সিদ্ধান্তের ওপর নজরদারির ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সেবার কাঠামো পুনর্গঠন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়োগ, কর্মদক্ষতা মূল্যায়ন ও অপসারণসংক্রান্ত বিষয়ের ওপরও তাদের তদারকি থাকবে।

প্রতিনিধিদলের সক্ষমতা বাড়াতে শিগগিরই অর্থনৈতিক বিশেষজ্ঞসহ একজন অতিরিক্ত সহকারী প্রতিনিধি নিয়োগের কথাও বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কাউন্সিলের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বকে বাস্তব সমস্যাগুলো স্বীকার করে দ্রুত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে দৃশ্যমান অগ্রগতি ও তার প্রমাণ থাকতে হবে। প্রতিনিধিরা এই পরিবর্তন পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনবেন।

আগামী মে মাসে অনুষ্ঠেয় স্থানীয় ও মেয়র নির্বাচন সুষ্ঠু করা নিশ্চিত করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয় বিবৃতিতে।

সরকার জানিয়েছে, এই হস্তক্ষেপ কার্যক্রমের ব্যয় কাউন্সিলকেই বহন করতে হবে। তবে নির্দিষ্ট সময় পর প্রতিনিধিদের ভূমিকা ও নির্দেশনা পুনর্মূল্যায়ন করা হবে। যদি কাউন্সিলের কার্যক্রমে স্পষ্ট ও ধারাবাহিক উন্নতির প্রমাণ পাওয়া যায়, তাহলে নির্দেশনার মেয়াদ শেষ হওয়ার আগেই কিছু দায়িত্ব কাউন্সিলের কাছে ফিরিয়ে দেওয়া হতে পারে।

বর্তমানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত লুৎফুর রহমান। তিনি ২০২২ সালের নির্বাচনে জয়লাভ করে আবার ক্ষমতায় আসেন।

তবে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার বিতর্কমুক্ত নয়। এর আগে ২০১৫ সালে নির্বাচনী অনিয়মের অভিযোগে আদালতের এক রায়ে তাঁকে মেয়র পদ থেকে অপসারণ করা হয় এবং পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে তিনি দীর্ঘ সময় রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে ছিলেন। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন এবং ২০২২ সালে আবার মেয়র নির্বাচিত হন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে সরকারের প্রতিনিধি নিয়োগ ও কঠোর নজরদারির বিষয়ে মেয়র লুৎফুর রহমানের বক্তব্য জানতে চেয়ে প্রথম আলোর পক্ষ থেকে তাঁর জনসংযোগ দপ্তরে যোগাযোগ করা হলে সরাসরি তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি দেখতে পরামর্শ দেওয়া হয়। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে উন্নয়ন প্রক্রিয়ায় অগ্রগতির কথা জানানো হলেও তা যথেষ্ট নয় বলে স্বীকার করা হয়। দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাগুলো মোকাবিলায় আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে নেওয়া হয়।

Share

আপনাই জন্য

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের মরদেহ

সৌদি আরবের আল-খারিজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে তাঁর মরদেহ...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে।...

টাওয়ার হ্যামলেটসে ভোটের আগে মেয়র লুৎফুর রহমানের ওপর বাড়তি চাপ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওপর সরকারের তদারকি আরও জোরদার করা হয়েছে। কাউন্সিলের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে বাড়তি ক্ষমতা দেওয়া...

বিবিসির মাস্টারশেফ সেমিফাইনালে রাজশাহীর ছেলে ইসমাইল

যুক্তরাজ্যের লন্ডনে রেস্তোরাঁয় ‘কিচেন পোর্টার’ হিসেবে কাজ শুরু করেছিলেন ইসমাইল হোসেন। রেস্তোরাঁর ব্যস্ত রান্নাঘরে তিনি দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করেন। এখন এই...

ট্রেন্ডিং নাও

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের ফৌজিয়া করিম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের ফৌজিয়া করিম ফিরোজ। সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে লড়াই...

কাতার প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান রাষ্ট্রদূতের

কাতা‌রে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ...

ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়র ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে...

Related Articles

দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফের মরদেহ

সৌদি আরবের আল-খারিজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ...

বিবিসির মাস্টারশেফ সেমিফাইনালে রাজশাহীর ছেলে ইসমাইল

যুক্তরাজ্যের লন্ডনে রেস্তোরাঁয় ‘কিচেন পোর্টার’ হিসেবে কাজ শুরু করেছিলেন ইসমাইল হোসেন। রেস্তোরাঁর...

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফা ভোট অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫...

নিরপেক্ষ সাংবাদিকতা জাতির দুর্দশা কাটাতে পারে

নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে...