আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

Share
Share

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভাকক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ সভাপতি ওয়াল্টার জনসন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস, মোঃ এ সিদ্দিক উপস্থিত ছিলেন।

সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা সহ ছাত্র প্রতিনিধিরাও পর্ষদ সভায় বক্তব্য রাখেন।

পর্ষদ সভায় বোর্ড অব এডুকেশন এর সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য পর্ষদ সদস্যদেরকে স্কুল জেলার শিক্ষার মানোন্নয়নে তাঁদের নিঃস্বার্থ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়।

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশন এর সুপারিনটেন্ডেন্ট ড: লা কোয়েটা স্মল পর্ষদ সদস্যদের হাতে ‘সন্মাননা স্মারক’ তুলে দেন। উল্লেখ্য, নিউ জার্সি রাজ্যে প্রতি বছর জানুয়ারী মাস ‘স্কুল বোর্ড সদস্য স্বীকৃতি মাস’ হিসাবে পালিত হয়। এই মাসে স্কুল বোর্ডের সদস্যদেরকে শিক্ষার মানোন্নয়নে তাদের নিঃস্বার্থ অবদানের জন্য স্বীকৃতি প্রদান করা হয়।

সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

Share

আপনাই জন্য

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর...

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাঁরা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন।...

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে ঝুঁকছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরাসরি বলেছেন, “আমাদের ধৈর্যের...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ এবং চলমান সংঘাতের একটি...

ট্রেন্ডিং নাও

ব্যারিস্টার নাজির আহমদের পক্ষ থেকে বিশ্বনাথে শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ এলাকার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে লন্ডনের নিউহাম বারার সাবেক ডেপুটি স্পীকার, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের...

ফখরুলসহ কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি

কারাবন্দি দলের নেতাদের বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিয়েছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় যান দলটির...

The Best Sneakers You Can Buy For Under $100

Related Articles

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং অনুষ্ঠিত

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং গত ১৯ জানুয়ারী রোববার আটলান্টার...

বৃটিশ পার্লামেন্ট নির্বাচন : আবারও লেবারের মনোনয়ন পেলেন সিলেটি দুই কন্যা

৪ জুলাই নির্বাচনকে সামনে রেখে বৃটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল লেবার থেকে...

PS Plus Extra/Premium June 2024 Game Revealed, Will Be Part of Regular Lineup

There is evidence that the food industry designs ultra-processed foods to be...

The 2024 Men’s College World Series for The Good, The Bad

There is evidence that the food industry designs ultra-processed foods to be...