নির্মাণ শ্রমিক হিসেবে মালেয়শিয়া যাওয়া মিজানের শিল্পপতি হয়ে ওঠার গল্প

Share

আজ থেকে প্রায় ২৬ বছর আগে সুদিনের আশায় নিজের ভাগ্যের চাকা নিজে বদলে দেওয়ার ব্রত নিয়ে প্রায় খালি হাতেই বাড়ি ছেড়েছিলেন চালচুলোহীন মিজান। ঢাকায় এসে হতাশ হওয়া ঠাকুরগাঁওয়ের এ যুবক নির্মাণ শ্রমিক হিসাবে মালেয়শিয়ায় পাড়ি জমান, ভাগ্যের চাকা বদলাতে পেরেছিলেন, এখন প্রথম শ্রেণির শিল্পপতি তিনি।

প্রাতিষ্ঠানিক পড়াশোনা তেমন না থাকলেও কঠোর পরিশ্রম, সততা আর লেগে থাকার জেদের গুণেই একের পর এক চমক দেখাতে শুরু করেন। তার কর্মদক্ষতা আর নিষ্ঠার জন্য পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৫ সালে পান সম্মানসূচক দাতু উপাধি। বাংলাদেশের হাতে গোণা ক’জনই এ উপাধি পেয়েছেন। তার এই উত্থানের গল্প সিনেমার গল্পকে হার মানায় এমনটাও মনে হতে পারে।

ধীরে ধীরে দাতু মিজান দেশটির সেরা নির্মাণ শিল্পের কর্নধারের পরিচিতি পেয়ে যান। নাম হয় মিজান গ্রান্ড ইন্টারট্রেডার্স এসডিএন বিএইচডি। মিজানের ওপর নজর পড়ে দেশটির সরকারের। একজন বাংলাদেশি দাতু মিজানের হাতে দেশটিতে গড়ে উঠে বিশাল অট্টালিকা, বিলাসবহুল এ্যাপার্টমেন্ট।

দেশটির সরকার তার কর্ম দক্ষতায় মুগ্ধ হয়ে একের পর এক শত শত কোটি টাকার প্রকল্পের চুক্তি করে। সর্বশেষ সম্প্রতি মিজান গ্রান্ড এর অধীনে কেলান্টন কোতাবারু প্রদেশের সিভিল ডিফেন্স সার্ভিস (এপিএম) হেডকোয়ার্টার্স নির্মাণ কাজের উদ্ভোধন করেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের কার্যালয়ের সিনিয়র মন্ত্রী দাতু আবদূল লতিফ বিন আহমদ।

এই প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সাথে মিজান গ্রান্ড এর সরাসরি চুক্তি হয় ১২৫ কোটি টাকার। এরকম সারাদেশে সরকারের ৫টি মেগা প্রকল্প বাস্তবায়নে মিজান গ্রান্ড এর সাথে প্রায় ৫০০ কোটিরও বেশি চুক্তি হয়েছে। চুক্তিগুলো কোনো মাধ্যম ছাড়া সরাসরি তার কোম্পানির সাথে করা হয়েছে যা মালয়েশিয়ায় বিরল।

বর্তমানে একসাথে ৫টি প্রকল্প চলমান রয়েছে তার। সিভিল ডিফেন্স নির্মাণ কাজে নিজ হাতে ইস্কাভেটর চালিয়ে উদ্বোধন করার সময় মন্ত্রী বলেছিলেন ‘আমরা সময়ের সেরা কনস্ট্রাকশন কোম্পানি মিজান গ্রান্ড ইন্টার ট্রেডার্সকে দায়িত্ব দিয়েছি।’

সিভিল ডিফেন্সের প্রাদেশিক প্রধান উদ্বোধনী বক্তৃতায় বলেছিলেন, ‘আমরা এমন এক সেরা কোম্পানিকে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দিয়েছি, ৩ বছর মেয়াদের কাজ টি মাত্র ২ বছরেই শেষ করতে সক্ষম তারা।’

মিজানের একজন অভিবাসী নির্মাণ শ্রমিক থেকে শিল্পপতি বনে যাওয়ার কাহিনী ১০ লাখ প্রবাসীর কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তার অধীনে প্রায় ২ হাজার বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তার কাজের পরিধি বেড়ে যাওয়ায় কোম্পানিতে আরো ২ হাজার শ্রমিক প্রয়োজন। শতাধিক মালয়েশিয়ান নাগরিকও তার কোম্পানিতে কাজ করে।

মূলত দাতু মিজান নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ বিপ্লব ঘটিয়েছেন। শত কোটি টাকার শতাধিক ইস্কাভেটর, টাওয়ার ক্রেন, পেলোডার, লরি, ড্রাম ট্রাক ব্যবহার করে কম সময়ে মানুষের পরিশ্রম কমিয়ে স্বয়ংক্রিয় কাজের মাধ্যমে রাতারাতি সুউচ্চ অট্টালিকা তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন।

দাতু মিজানের এই আকাশ ছোঁয়া সাফল্যের রহস্যের মধ্যে আছে কঠোর পরিশ্রম, সততার সাথে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ, ভিসা পারমিট করার কাজ নিজ হাতে সামলানো, সুন্দর ব্যবহারের মাধ্যমে কাজ আদায় সহজ করা, শ্রমিকের বিপদ-আপদে সর্বোচ্চ সহযোগিতা করে পাশে থাকা। এমন একাধিক শ্রমিকবান্ধব কর্মকান্ড তার সাফল্যের চূড়ায় ওঠার সিড়ি হিসেবে কাজ করেছে।

মালয়েশিয়ায় অসংখ্য নির্মাণ কোম্পানির বিরুদ্ধে শ্রমিক নির্যাতনসহ সঠিক সময় বেতন না দেওয়া এবং তাদের ন্যায়সংগত সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ আছে। এ ধরনের পরিস্থিতিতে শ্রমিকরা বাধ্য হয় কাজ ছেড়ে যেতে। কিন্তু দাতু মিজানের কোম্পানিতে যোগ দিলে শ্রমিকরা কখনো কাজ ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করেন না বলে মনে করে কোম্পানিটি।

এ বিষয়ে পাবনার মোঃ হারুন মিয়া বলেন, ‘২৬ বছর আগে দাতুর সাথে যোগ দেই, আজ আমি মালয়েশিয়ার নাগরিক, এখানে বিয়ে করে বাড়ি গাড়ি সংসার করছি, এসব সম্ভব হয়েছে দাতু মিজানের কারণে।’

শুন্য থেকে মালয়েশিয়ায় শিল্পপতি হওয়ার মূলমন্ত্র কী এ বিষয়ে দাতু মিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা খুবই সহজ এবং সুলভ, আমার কাছে কোনো যাদুমন্ত্র নেই, ‘আপনি যে কাজই করেন না কেন, কঠোর পরিশ্রম করতেই হবে। আর, কেউ মূল্যায়ন করুক বা না করুক সেটা কোন বিষয় না, কাজে ফাঁকি বা প্রতারণা করা চলবে না, সব সময় মাথায় রাখুন বৈধ পন্থায় আপনাকে আরো বড় হতেই হবে যে কোন মূল্যে’।

‘অর্পিত দায়িত্ব পালনে অধীনস্তদের প্রতি অন্যায় আচরণ, বেতন মেরে দেওয়া ও তাদের মনে কষ্ট দিয়ে আপনি কখনোই সামনে অগ্রসর হতে পারবেন না কারণ এটা ভয়ংকর অভিশাপ। নানা কৌশলে শ্রমিকদের খুশি রাখতে পারলে আপনার কোম্পানির অগ্রগতি একমাত্র আল্লাহ ছাড়া কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না। এই গুণাবলি ধারণ করে এগিয়ে যান সাফল্য আসবেই’, যোগ করেন তিনি।

Share

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস সৌজন্য সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অফিসকক্ষে সাক্ষাৎ করেন...

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রায় ৪০০ কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।...

আপনাই জন্য

মধ্যপ্রাচ্যে বাড়ছে স্ক্যাফোল্ডারের চাহিদা, দক্ষ জনবল তৈরিতে এনএসডিএর উদ্যোগ

কনস্ট্রাকশন সেক্টরে ভবন নির্মাণ থেকে শুরু করে বড় বড় অবকাঠামো প্রকল্প- সবখানেই প্রয়োজন স্ক্যাফোল্ডিং। আর এই কাজে দক্ষ জনবলের চাহিদা দিন দিন বাড়ছে।...

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস সৌজন্য সাক্ষাৎ করেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অফিসকক্ষে সাক্ষাৎ করেন...

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ভিসা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। এ সময় বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এতে প্রায় ৪০০ কর্মীর চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।...

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০...

ঢাকায় ফেরানো হচ্ছে কানাডার হাইকমিশনারসহ ১০ রাষ্ট্রদূতকে

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. খলিলুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে অবিলম্বে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।...

তথ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৬ এপ্রিল) মন্ত্রীর অফিস কক্ষে...

Related Articles

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্যানাসনিকের কারখানা, চাকরি হারানোর ঝুঁকিতে ৪০০ কর্মী

মালয়েশিয়ার সেলাঙ্গরের শাহ আলমে জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিকের একটি উৎপাদন কারখানা বন্ধ...

সৌদিতে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ জন বাংলাদেশি নাগরিকের...

প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার

ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও চেতনার...

সৌদিতে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ১৭ জনের মৃত্যু

সৌদি আরবে রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭...

নাভার নতুন সহ-সভাপতি হলেন শেখ গালিব রহমান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসীদের নাগরিক অংশগ্রহণ ও ভোটাধিকার সচেতনতা নিয়ে কাজ...

নিউ ইয়র্ক কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস
প্রামাণ্যচিত্র অসঙ্গতির অভিযোগে হট্টগোল

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে...