Home প্রবাস সংবাদ মালয়েশিয়া যেতে বঞ্চিত বাংলাদেশী শ্রমিকদের জন্য নতুন সংবাদ !
প্রবাস সংবাদশীর্ষ স্টোরি

মালয়েশিয়া যেতে বঞ্চিত বাংলাদেশী শ্রমিকদের জন্য নতুন সংবাদ !

Share
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। ছবি: সংগৃহীত
Share

২০২৪ সালে বাংলাদেশ হতে ১৮ হাজার শ্রমিক মালয়েশিয়ায় যেতে বঞ্চিত হবার পর চলতি বছরের শুরুতেই তাদের জন্য এসেছে এক সুসংবাদ। গত বছরে যাদের যাবার কথা ছিল দেশটিতে শ্রমিক হিসেবে এ বছর প্রাথমিকভাবে তাদের মধ্য থেকে ৭ হাজার ৯৬৪ জনকে দেশটিতে প্রবেশযোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
তিনি জানান, গত বছর ৫ ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের বিষয়টি নিয়ে এসময় আলোচনা হয়।
পরে আটকেপড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় পর্যায়ক্রমে কাজের সুযোগ দিয়ে প্রবেশের বিষয়ে দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয়।
পরে এ সংক্রান্ত একটি টেকনিক্যাল গ্রুপও গঠন করা হয়। পরে গত বছরের ৩১ ডিসেম্বর ও চলতি বছরের ১৪ জানুয়ারি দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৭ হাজারের বেশি শ্রমিকদের তালিকা থেকে মালয়েশিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে তথ্য যাচাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে ৭ হাজার ৯৬৪ জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করে টেকনিক্যাল গ্রুপটি।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হলে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতার কারণে সেসময় প্রায় ১৮ হাজারেরও বেশি শ্রমিক যেতে পারেননি।

Share
Related Articles

ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যে এ মাসের শুরুতে...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির...