জর্ডানে পাওনা বুঝে পেলো ৪৫৪ বাংলাদেশি পোশাক শ্রমিক, দেশে ফেরার প্রস্তুতি

আছিল গার্মেন্টসের সামনে ছাঁটাই হওয়া পোশাক শ্রমিকরা ছবি: বাংলাদেশ দূতাবাস
Share

জর্ডানের একটি পোশাক কারখানায় অর্থনৈতিক মন্দার কারণে ছাঁটাই হওয়া ৪৫৪ জন বাংলাদেশি শ্রমিক তাদের পাওনা বুঝে পেয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে ফেরার।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে ‘আছিল গার্মেন্টস’ নামে একটি কারখানায় কাজ করতেন তারা। করোনাভাইরাস মহামারী পরবর্তী কয়েক বছর ধরে ব্যবসায় লোকসান ও নানা রকম অনিয়ম-দুর্নীতির মাঝে গত বছর ডিসেম্বরে কর্মী ছাঁটাই ঘোষণা করে পোশাক কারখানাটি।

এ অবস্থায় মঙ্গলবার আম্মানে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ছাঁটাই হওয়া বাংলাদেশিসহ সব শ্রমিককে বকেয়া বেতন ও অর্জিত ছুটি বাবদ প্রায় ২.৭ মিলিয়ন মার্কিন ডলার এবং সামাজিক নিরাপত্তার পুরো অর্থ পরিশোধ করে দেশটির শ্রম মন্ত্রণালয়।

শুক্রবার দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, সপ্তাহখানেকের মধ্যেই তাদের বাংলাদেশে ফেরত যাওয়ার প্রক্রিয়া শেষ হবে।

দূতাবাসের প্রথম শ্রম সচিব উম্মে সালমা বলেন, “দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কয়েক ধাপে আলোচনায় বসেছে দূতাবাসের প্রতিনিধিরা। প্রতি মাসেই একাধিকবার আছিল গার্মেন্টস পরিদর্শন ও নিয়মিত খোঁজ নিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ে যথাযথ কর্তৃপক্ষকে শুরু থেকেই জানানো হয়েছে।

“অবশেষে আমরা সফল হয়েছি। জর্ডান শ্রম মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ট্রেড ইউনিয়নসহ যেসব সংস্থা ও কোম্পানি এই সমস্যা সমাধানে দূতাবাসকে সহযোগিতা করেছে তাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।”

আছিল গার্মেন্টসের মেশিন অপারেটর মো. মোতাহার বলেন, “আমি ৬ মাসের বকেয়া বেতনসহ ৫ বছরের লিভের টাকা পেয়েছি। গতকাল সোশ্যাল সিকিউরিটির টাকাও পেয়েছি। আমাদের সব দাবি-দাওয়া পূরণ হয়েছে। এজন্য আমি বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাই।”

আরেক বাংলাদেশি পোশাক কর্মী কারিমা আকতার বলেন, “আমাদের অনেকের পাসপোর্টের মেয়াদ ছিল না। কারো কারো পাসপোর্ট হারিয়ে গিয়েছিল। দূতাবাস একদিনেই আমাদের দেশে ফেরার জন্য দরকারি কাগজপত্রের ব্যবস্থা করে দিয়েছে।”

আগামী শনিবার থেকে শ্রমিকদের বাংলাদেশে পাঠানো শুরু হবে এবং তাদের বিমান টিকিট জর্ডানের শ্রম মন্ত্রণালয় থেকে সরবরাহ করা হবে বলে জানান শ্রম সচিব উম্মে সালমা।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

নিউইয়র্কে ট্রাভেল এজেন্ট মালিকদের সংগঠন আটাবের সংবাদ সম্মেলন

এয়ার লাইন্সের টিকেট ক্রয় কিংবা ভ্রমন সংক্রান্ত যেকোন প্রয়োজনে আটাব এনলিস্টেড প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়ার আহবান জানিয়ে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে ট্রাভেল মালিকদের সংগঠন...

যুক্তরাষ্ট্রের ভিসার ফি বাড়লো ২০৫০ শতাংশ! নিয়মেও আসছে কড়াকড়ি

দীর্ঘ আট বছর পর বাড়তে চলেছে এইচ-১বি, এল-১, ইবি-৫ সহ যুক্তরাষ্ট্রের একাধিক ভিসার ফি। গত ৩১ জানুয়ারি এক বিবৃতিতে একথা ঘোষণা করেছে বাইডেন...

তিউনিসীয় উপকূলে নৌকায় আগুন, নিহত ৯ জনের অধিকাংশই বাংলাদেশি

লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপ যাত্রাকালে তিউনিসীয় উপকূলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৯ জন অভিবাসীর অধিকাংশই বাংলাদেশি নাগরিক বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে লিবিয়ার বাংলাদেশ...

Related Articles

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...