গ্রিসে রোবট অলিম্পিয়াডে ১৫ পদক জিতল বাংলাদেশ

গ্রিসে রোবট অলিম্পিয়াডে অংশ নেওয়া বাংলাদেশিরা। ছবি: সংগৃহীত
Share

গ্রিসের রাজধানী এথেন্সে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৫তম আসরে সাফল্য পেছেয়ে বাংলাদেশ দল। এবারের অর্জন তিনটি স্বর্ণপদকসহ ১৫টি পদক। বাকি ১২টির মধ্যে রয়েছে রৌপ্য পাঁচটি, ব্রোঞ্জ চারটি ও দুটি টেকনিক্যাল পদক।

গতকাল শনিবার আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত হয়। এথেন্সের ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয় হয়। এর আগে গত ১৬-১৯ জানুয়ারি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। রোবটিক্সের আন্তর্জাতিক এ উৎসবে এবার বাংলাদেশের ১৬ সদস্যের দল অংশ নেয়। বিশ্বের ২৬টি দেশের ১ হাজার ৪০০ জনের বেশি প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নেন।

বাংলাদেশ দলের পক্ষে স্বর্ণপদক জিতেছেন রোবট ইন মুভি জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে রোবো ইডিয়টস দলের নাশীতাত যাইনাহ রহমান, ক্রিয়েটিভ আইডিয়া সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান।

রৌপ্যপদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়র গ্রুপে টিম পাই দলের মাহরুজ মোহাম্মদ আয়মান, ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের জাইমা যাহিন ওয়ারা, টিম পাই দলের সদস্য মাহরুজ মোহাম্মদ, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে জিরোথ দলের মিসবাহ উদ্দিন ইনান ও সাদিয়া আক্তার স্বর্ণা, অ্যাফিসিয়েনাদোস দলের মাইশা সোবহান, সামিয়া মেহনাজ ও মাশকুর মালিক মোস্তফা, এআই অটোনমাস ড্রাইভিং সিনিয়র গ্রুপে এক্সফ্যানাটিক দলের মাহির তাজওয়ার চৌধুরী।

ব্রোঞ্জপদক অর্জন করেছে ক্রিয়েটিভ আইডিয়া জুনিয়র গ্রুপে রোবোস্পারকার্স দলের সদস্য জাইমা যাহিন ওয়ারা, ফিজিক্যাল কম্পিউটিং সিনিয়র গ্রুপে জিরোথ দলের সদস্য মিসবাহ উদ্দিন ইনান, এক্সফ্যানাটিক দলের সদস্য মাহির তাজওয়ার চৌধুরী ও ফাতিন আল হাবীব নাফিস, রোবট ইন মুভি সিনিয়র গ্রুপে টেক অটোক্র্যাটস দলের আন নাফিউ, নামিয়া রউজাত নুবালা ও রুবাইয়্যাত এইচ রহমান।

এছাড়া টেকনিক্যাল পদক অর্জন করেছে ক্রিয়েটিভ ক্যাটাগরি সিনিয়র গ্রুপে অটোমেশন৭১ দলের সদস্য সাদিয়া আক্তার স্বর্ণা, রোবো সোলো দলের সদস্য ফাতিন আল হাবীব নাফিস।

দলনেতা ও আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল বলেন, ‘বাংলাদেশের ছেলেমেয়েরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে রোবটিক্সে তাদের প্রতিভার স্বাক্ষর রাখছে। এ শিক্ষার্থীদের উপযোগী একটি আধুনিক রোবটিক্স ল্যাব দেশে স্থাপন সম্ভব হলে রোবটিক্স প্রযুক্তিতে আমরা আরও বেশি দক্ষ হয়ে উঠব।’

Share

সর্বশেষ সংযোজন

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো, আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের...

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

কায়রোতে প্রতিবাদ করেছিল আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা

ইতিহাসের কিছু মাস কখনো কেবল ক্যালেন্ডারের পাতায় বন্দি থাকে না তারা রূপান্তরিত হয় জাতির সমষ্টিগত স্মৃতিতে, রক্তের অক্ষরে লেখা এক অবিনশ্বর অধ্যায়ে। বাংলাদেশের...

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্‌যাপন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।...

ব্যারিস্টার নাজির আহমদের পক্ষ থেকে বিশ্বনাথে শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটের বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ এলাকার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে লন্ডনের নিউহাম বারার সাবেক ডেপুটি স্পীকার, বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের...

Related Articles

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর...