পর্তুগালে লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড ১২ ফেব্রুয়ারী

Share

স্পেন, ফ্রান্স, মরক্কো, ইতালীতে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডের সফল আয়োজনের পর চলতি বছর বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠিত হবে ইতিহাস ঐতিহ্যের নিদর্শনে ভরা পর্তুগালের রাজধানী লিসবনে। আগামী ১২ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনের পাঁচ তারকা হোটেল ডম পেদরো হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে এই প্রেষ্টিজিয়াস অনুষ্ঠান। ১৯ জানুয়ারী শুক্রবার পর্তুগালের রাজধানী লিসবনে এক সংবাদ সম্মেলনে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০২৪ আয়োজনের এই ঘোষনা দেওয়া হয়। স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীসহ লিসবনের বাঙালী কমিউনিটির বিভিন্নজনের উপস্থিতিতে বাঙালী অধ্যুষিত মাত্রিমনিজের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক ও বিঅন টিভি ইউকের হেড অফ প্রোগ্রামস রিয়াদ আহাদ। বাংলা কাগজের পর্তুগাল ব্যুরো প্রধান জাকির হোসেইন ও পর্তুগাল লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০২৪ এর সমন্বয়ক গোলাম মাহমুদ আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এওয়ার্ড অনুষ্টানের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এই আয়োজনের মূল স্পন্সর লাল হভেলী বানকুয়েটিং হল ও রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী বিবিসির সেলিব্রেটি শেফ আবুল হোসেইন ও বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেইন কাজী।

এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তরে জানানো হয় ঝাকঝমকপূর্ণ এই অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালীসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যমকর্মী আর কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দসহ উপস্থিত হবেন নানা সেলিব্রেটিসহ প্রায় দুই শতাধিক বৃটিশ বাঙালী। পর্তুগালের বাংলাদেশীদের ইতিহাসে এই প্রথম কোনো অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এতো অধিক সংখ্যাক অতিথিদের যোগ দেবেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে পর্তুগালের বাঙালী কমিউনিটিতে সাফল্য অর্জনকারী বিভিন্ন কীর্তিমান ব্যক্তিদের এওয়ার্ড প্রদান করা ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ; যেখানে বাংলাদেশের প্রখ্যাত কন্ঠশিল্পী তোশিবা ও স্থানীয় শিল্পীরা ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নেবেন। ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে লিসবনের একটি অভিজাত পাঁচ তারকা হোটেল যেখানে এই প্রথম কোনো বাংলাদেশী অনুষ্ঠান অনুষ্টিত হচ্ছে। ইতিমধ্যে আয়োজনের অনেক প্রস্তুতিও সম্পন্ন হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের এই আয়োজনে প্রবেশাধিকার থাকবে আর পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে যুক্তরাজ্যের স্বনামধন্য বাংলা ভাষী দুই টিভি চ্যানেল আই অন টিভি ইউকে ও বিঅন টিভি ইউকে। সংবাদ সম্মেলন থেকে এই আয়োজনে কমিউনিটির সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করে পর্তুগালের বাঙালীদের মধ্যে বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড পাবার মতো যোগ্য কাউকে মনে করলে অবশ্যই বাংলা কাগজের পর্তুগাল ব্যুরো প্রধান জাকির হোসেন (০০৩৫১ ৯২০ ০১০ ৬৫৫) পর্তুগাল লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০২৪ এর সমন্বয়ক গোলাম মাহমুদ আজমের (০০৩৫১ ৯২০ ৫৭০ ১১৮) সাথে যোগাযোগের জন্য বিশেষ অনুরোধ করা হয়। উল্লেখ্য পর্তুগাল লাল হাভেলী বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড -২০২৪ নিয়ে প্রবাসী বাঙালীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

Share

সর্বশেষ সংযোজন

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

আপনাই জন্য

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন বাংলাদেশি উদ্যোক্তা তোফায়েল চৌধুরী লিটন । তার...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে। সাম্প্রতিক অভিযানে বেশ কিছু বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এরপরই মালয়েশিয়ায়...

কূটনৈতিক টানাপড়েন
পরবর্তী হাইকমিশনার ইস্যু ভারত-বাংলাদেশ সম্পর্কে আরেকটি জটিলতা

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নানা বিষয়ে টানাপড়েন চলছে। তার ওপর যুক্ত হয়েছে নয়া দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে বাংলাদেশের পরবর্তী...

ট্রেন্ডিং নাও

রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটি ‎​

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’-এর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এনটিভির প্রতিনিধি মামুনুর রশীদকে সভাপতি এবং বৈশাখী...

বৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকা অভিবাসীরাও কঠোর নজরদারিতে আসছে!

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি বৈধ পথে দেশটিতে প্রবেশ করতে চাওয়া বিদেশিদের ওপরও কঠোরতা বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন...

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৩০টি বেজি। উদ্দেশ্য ছিল বিষধর হাবু সাপের উপদ্রব কমানো। কিন্তু বেজিগুলো সাপ শিকার...

Related Articles

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...

বাংলাদেশ-ভারত নৌচলাচল চুক্তি ও এমওইউ
বৈঠকে বসতে বারবার চিঠি দিল্লির, আগ্রহ কম ঢাকার

দুদেশের নৌসচিব পর্যায়ের বৈঠক আয়োজনে বারবার বাংলাদেশকে কূটনৈতিক চিঠি (নোট ভারবাল) দিচ্ছে...

ধর্ষণের তথ্য গোপন : ভারতীয় ট্যাক্সি চালকের মার্কিন নাগরিকত্ব বাতিল

যাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হওয়ার তথ্য গোপন করায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব খোয়ালেন ভারতীয়...

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে ট্রাম্পের উদ্যোগ আবারও আটকে দিলেন আদালত

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ উদ্যোগ আটকে...