সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Share
Share

সিঙ্গাপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা, যথাযোগ্য ভাবগাম্ভীর্য, মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের আয়োজনে প্রবাসী বাংলাদেশি এবং সিঙ্গাপুরে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে আগত কূটনৈতিকরা ও শিল্পীদের অংশগ্রহণে হাইকমিশন প্রাঙ্গণে বিভিন্ন ভাষার সাংস্কৃতিক উপস্থাপনরে মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের মো. তৌহিদুল ইসলাম, এনডিসি। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আগত অতিথিদের এবং প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে পড়ে শোনানো হয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার দেওয়া বাণী। এসময়ে মহান শহীদ দিবস উপলক্ষ্যে একটি ভিডিওচিত্র প্রদর্শিত হয়।

দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনায় বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে বায়ান্নোর ভাষা শহীদদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি তার বক্তব্যে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ ও ’২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, মাতৃভাষা হিসেবে বাংলা আজ বিশ্বের বুকে স্বগৌরবে প্রতিষ্ঠিত হলেও বিশ্বের বিলীয়মান ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে সংগ্রাম এখনো শেষ হয়নি। পৃথিবী থেকে প্রতি বছরই কোনো না কোনো ভাষা বিলুপ্ত হচ্ছে। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে অনেক ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি।

পরে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে দেশি-বিদেশি বেশ কয়েকটি ভাষাভাষী শিল্পীদের পরিবেশনায় মাতৃভাষার বন্দনা করে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অফশোর ব্যাংক নিয়ে পর্তুগালের লিসবনে সিটি ব্যাংকের রোড শো

প্রবাসী বাংলাদেশীদের সামনে অফশোর ব্যাংকিংয়ের ফিক্সড ডিপোজিটের নানান সুবিধা তুলে ধরতে ৪ মার্চ পর্তুগালের রাজধানী লিসবনে সিটি ব্যাংক আয়োজন করেছিলো রোড শো। সিটি...

সেরা উপস্থাপক হিসেবে পুরস্কৃত হলেন শারমিন সিরাজ সোনিয়া

সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত এটিভি ইউএসএ’র আইকনিক অ্যাওয়ার্ডে সেরা উপস্থাপক হিসেবে পুরস্কৃত হলেন শারমিন সিরাজ সোনিয়া। নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে প্রতি সপ্তাহেই নিয়মিত বিভিন্ন আঙ্গিকের...

স্বচ্ছ তদন্তে বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে কথা বললেন রূপা ও আপসানা

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা ও হতাহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিন কারণ দেখছে জামায়াত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার...

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু...