Home নির্বাচিত পোস্ট চলতি বছরেই নির্বাচনের দাবি জানিয়ে ৭ বিষয়ে বিএনপি-খেলাফত মজলিসের একাত্মতা ঘোষণা 
নির্বাচিত পোস্টবাংলাদেশ

চলতি বছরেই নির্বাচনের দাবি জানিয়ে ৭ বিষয়ে বিএনপি-খেলাফত মজলিসের একাত্মতা ঘোষণা 

Share
ছবি সংগৃহীত।
Share

২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে বিএনপি ও খেলাফত মজলিস। একইসঙ্গে পতিত ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য জোরদার করাসহ সাতটি বিষয়ে দল দুটি তাদের একাত্মতা প্রকাশ করেছে।
বুধবার (২২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর দল দুটি আয়োজিত যৌথ এক সংবাদ সম্মেলনের মাদ্যমে তাদের এই সিদ্ধান্তের কথা জানাএয়।
এর আগে বিএনপির সঙ্গে বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের পাশপাশি সাত দফায় আমরা একমত হয়েছি। এ আলোকে আমরা কাজ করবো, বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য অর্জন ও সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠনে।
খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন।
এ সময় আবদুল কাদের বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সাফল্য ধরে রাখতে তারা জাতীয় ঐক্য বজায় রাখার দিকে মনোনিবেশ করেছেন। কিছু রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ড আমরা প্রত্যক্ষ করছি, যা জাতীয় ঐক্যের চেতনার পরিপন্থী। আমাদের অবস্থান ঐক্যের পক্ষে, বিভাজনের পক্ষে নয়। জাতির স্বার্থে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি। এ কারণেই বিএনপির সঙ্গে সংলাপ করতে এসেছি। এ
এদিকে বিএনপির সঙ্গে যেসব বিষয়ে খেলাফত মজলিস সমঝোতায় পৌঁছেছেন তার মধ্যে রয়েছে- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা, জাতীয় ঐক্য সুসংহত করতে আন্তঃদলীয় সংলাপ চালিয়ে যাওয়া, প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করা এবং ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান।
এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ নেওয়া, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা, পতিত স্বৈরাচারী ও ফ্যাসিবাদীদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য বজায় রাখা, হত্যা, গুম ও নির্যাতনে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং আওয়ামী সরকারের আমলে ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করার মতো বিষয়গুলো রয়েছে।এ
এর আগে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিস ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চাপে বিএনপি জোট থেকে বেরিয়ে যাবার পর পর দলটির এটিই প্রথম বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক।
এদিকে দেশ, ইসলাম ও মানবতার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেওয়ার একদিন পর এ বৈঠকটি অনুষ্ঠিত হলো।
এ সময় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বাংলাদেশে যারাই রাজনীতি করছেন, একই মতাবলম্বী তারা একসঙ্গে… কাজ করার কথা ভাবতে পারেন। এ নিয়ে কারও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
নজরুল ইসলাম খান বলেন, এক সময় এক দল আরেক দলের বিরোধিতা ও সমালোচনা করলেও পরে আন্দোলনের সময় তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। এটা অস্বাভাবিক কিছু নয়… এর আগেও বহুবার এমন হয়েছে যে, যারা একসময় একমত হয়েছিলেন তারা পরে দ্বিমত পোষণ করেছেন।

Share
Related Articles

মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে আটকা...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান...

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ঈদ মেলায় প্রবাসীদের উপচে পড়া ভিড়

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ঈদ মেলা...

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

আধুনিক বিশ্বে বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং টেকসই জ্বালানি নিশ্চিত করা...