ইতালিতে বাংলাদেশি পরিবারের তিনজনকে হত্যা, নোয়াখালীর বাড়িতে মাতম

ইতালিতে একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার খবরে তাঁদের বাড়িতে স্বজনদের আহাজারি। আজ শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়ায়
Share

ইতালিতে বাংলাদেশি একটি পরিবারের তিন সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত নয়টার দিকে রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় ক্যাসালোত্তি এলাকায় এ ঘটনা ঘটে। একই পরিবারের আরও এক সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে। তাঁরা হলেন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন ওরফে বাবুল (৩৯), তাঁর স্ত্রী আরজু আক্তার (৩৮) ও মেয়ে আরিশা (৫)। আহত হয়েছেন কামাল উদ্দিনের ছেলে অয়ন (২০)। তাঁকে রোমের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কিংবা এর পেছনে কারা জড়িত, এ বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা সম্ভব হয়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ইউনুছ সুমন, নিহত কামালের চাচাতো ভাই।

একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার খবরে তাঁদের নোয়াখালীর বাড়িতে শোকের মাতম চলছে। দূরদূরান্ত থেকে স্বজনেরা ছুটে আসছেন বাড়িটিতে। স্বজনদের সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের সদস্যরা তিনজন নিহতের খবর পান। এর পর থেকে বাড়িতে কান্নার রোল পড়েছে। নিহত কামাল উদ্দিনের বৃদ্ধ বাবা সিরাজুল ইসলাম (৭০) ও মা জাহানারা বেগম (৬০) আহাজারি করতে করতে বারবার জ্ঞান হারাচ্ছেন। একমাত্র ভাইকে হারিয়ে শোকে কাতর নিহত কামালের পাঁচ বোন।

নিহত কামালের চাচাতো ভাই ইউনুছ সুমন প্রথম আলোকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পারেন তিনি। এরপর ইতালিতে অবস্থানরত আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করে খুনের বিষয়টি নিশ্চিত হন।

ইতালিতে থাকা স্বজনেরা জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় রাত নয়টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরেন কামাল। তাঁর পেছনে কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে কামাল, তাঁর স্ত্রী ও সন্তানদের কোপাতে থাকে। ঘটনাস্থলেই কামাল, তাঁর স্ত্রী আরজু আক্তার ও মেয়ে আরিশার মৃত্যু হয়। প্রতিবেশীর চিৎকার শুনে এগিয়ে গিয়ে তিনজনের মরদেহ দেখতে পান। হত্যাকাণ্ডের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। গুরুতর আহত অবস্থায় ছেলে অয়নকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনুছ সুমন বলেন, ‘কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে কিংবা এর পেছনে কারা জড়িত, এ বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা সম্ভব হয়নি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

পরিবার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে কামাল উদ্দিন ইতালি যান। ২০২৪ সালে দেশে এসে পরিবারকেও সেখানে নিয়ে যান তিনি। সর্বশেষ গত বছর দেশে এসেছিলেন কামাল।

জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সূত্রে বিষয়টি শুনেছি। নিহত ব্যক্তিদের গ্রামের বাড়িতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজখবর নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Share

সর্বশেষ সংযোজন

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

আপনাই জন্য

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন শ্রমনীতি কার্যকর করেছে অস্ট্রেলিয়া। ফেয়ার ওয়ার্ক কমিশনের (FWC) অনুমোদিত নতুন আদেশে...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর...

জরিপের ফল: সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কতটা ভালো বা খারাপভাবে তাঁর দায়িত্ব পালন করছেন—বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জরিপে এ প্রশ্ন করা হয়েছিল।...

ট্রেন্ডিং নাও

Five Quotes For Some Extra Monday Motivation

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

শাহজালালে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ একটি লাউঞ্জ উদ্বোধন করেছেন। এ সময় ড....

লন্ডনে বাংলাদেশি পরিবারে চুরি

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা।...

Related Articles

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

​আন্তর্জাতিক অপরাধ আদালতের সভাপতিসহ দুজনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি তোমোকো আকানে ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুলায়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান...

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্যম

চীনের শানডং প্রদেশ পাঁচ দিনব্যাপী বিদেশি গণমাধ্যমের একটি প্রতিনিধিদল সফর করেছে। এই...

ইউরোপযাত্রায় ভূমধ্যসাগরে বাড়ছে মৃত্যু, সবচেয়ে বেশি বাংলাদেশি অভিবাসী

ঝুঁকিপূর্ণ নৌযাত্রায় সবচেয়ে বেশি বাংলাদেশিরা, প্রাণঘাতী হয়ে উঠছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘটেছিল উল্টোটা

১৯৭৯ সালে জাপানের আমামি ওশিমা দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল প্রায় ৩০টি বেজি।...