বিবিসির মাস্টারশেফ সেমিফাইনালে রাজশাহীর ছেলে ইসমাইল

Share

যুক্তরাজ্যের লন্ডনে রেস্তোরাঁয় ‘কিচেন পোর্টার’ হিসেবে কাজ শুরু করেছিলেন ইসমাইল হোসেন। রেস্তোরাঁর ব্যস্ত রান্নাঘরে তিনি দিনের পর দিন দাঁড়িয়ে কাজ করেন। এখন এই বাংলাদেশি বিবিসির জনপ্রিয় ‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস’ শীর্ষক পেশাদার রান্নার প্রতিযোগিতার সেমিফাইনালের মঞ্চে।

ইসমাইল রাজশাহীর ছেলে। বিবিসির এই প্রতিযোগিতার আসরে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও বৈচিত্র্য তুলে ধরে তিনি বিচারকদের নজর কেড়েছেন। তাঁর হালিম ও বিফ ভুনায় বিচারকেরা মুগ্ধ। এ নিয়ে এখন চলছে আলোচনা।

প্রতিযোগিতার প্রাথমিক ধাপগুলো পেরিয়ে ইসমাইলের এই আন্তর্জাতিক মঞ্চের সেমিফাইনালে পৌঁছানোকে বাংলাদেশি শেফদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

৩৩ বছর বয়সী ইসমাইল বর্তমানে লন্ডনের পশ্চিমাঞ্চল শেফার্ড’স বুশ এলাকায় স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করছেন। তিনি পেশায় একজন ‘শেফ’।

ইসমাইলের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি লন্ডনের বিভিন্ন রেস্তোরাঁয় ১৭ বছর ধরে কাজ করে আসছেন। এই সময়কালে তিনি লন্ডনের অন্তত ১২টি রেস্তোরাঁয় কাজ করেছেন। বর্তমানে তিনি লন্ডনের আর্চওয়ের সেন্ট জন’স ট্যাভার্ন রেস্তোরাঁয় ‘হেড শেফ’ হিসেবে কর্মরত।

ইসমাইল ২০০৯ সালের সেপ্টেম্বরে উচ্চশিক্ষার উদ্দেশ্যে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে এসেছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি মধ্য লন্ডনের একটি স্প্যানিশ রেস্তোরাঁয় খণ্ডকালীন চাকরি শুরু করেন। একেবারে নিচের ধাপ ‘কিচেন পোর্টার’ হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। এখানে কাজ করতে গিয়ে তিনি রান্নাঘরের শৃঙ্খলা, দ্রুততা, উপকরণ সংমিশ্রণসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করেন। বিভিন্ন রেস্তোরাঁর নানা বিভাগে কাজ করে তিনি অভিজ্ঞতা অর্জনের পর হেড শেফ হন।

লন্ডনের অন্তত ১২টি রেস্তোরাঁয় কাজ করেছেন ইসমাইল হোসেন ছবি: ইসমাইলের সৌজন্যে
শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে এসে যে চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলেন, সেই অভিজ্ঞতা প্রথম আলোর কাছে তুলে ধরেন ইসমাইল। তিনি জানান, শুরুতে তাঁর আয় ছিল সীমিত। এই আয়ে তাঁকে নিজের পড়াশোনার খরচ বহন করতে হয়। আবার বাংলাদেশে থাকা পরিবারকেও সহায়তা করতে হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি রান্না বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাননি।

বই কিনে, লাইব্রেরিতে গিয়ে পড়ে নিজ উদ্যোগে রান্না বিষয়ে জ্ঞান অর্জন করেন বলে উল্লেখ করেন ইসমাইল। তিনি বলেন, এমনকি একসময় রান্নার কাজ শেখার জন্য সহকর্মীদের সঙ্গে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। পরে একটি প্রতিষ্ঠান তাঁকে স্পনসর করে ‘লেভেল–২ অ্যাডভান্সড শেফিং’ কোর্স করার সুযোগ দেয়। এরপর তিনি ‘লেভেল–৩ ফুড সেফটি অ্যান্ড হাইজিন’ কোর্স সম্পন্ন করেন। এই কোর্স তাঁকে সুপারভাইজার হিসেবে কাজ করার যোগ্যতা এনে দেয়।

দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ ইসমাইল। তিনি রাজশাহীতেই বেড়ে উঠেছেন। পড়াশোনা করেছেন রাজশাহী সিটি কলেজে। তিনি প্রথম আলোকে বলেন, ‘কেউ যখন কিছু অর্জন করে, সবাই শুধু সেই অর্জনটিই দেখে। কিন্তু এর পেছনের কঠোর পরিশ্রমটা দেখে না। আজ আমি বিবিসির মাস্টারশেফের সেমিফাইনালিস্ট হয়েছি। এই জায়গায় আসতে আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। যুক্তরাজ্যের কঠোর অভিবাসননীতি মোকাবিলা করে টিকে থাকা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমার সঙ্গে যারা এসেছিল, তাদের অনেকেই ইউরোপের অন্য দেশে চলে গেছে। কিন্তু আমি লক্ষ্য থেকে বিচ্যুত হইনি।’

‘মাস্টারশেফ: দ্য প্রফেশনালস’ বিশ্বের অন্যতম জনপ্রিয় রান্নার প্রতিযোগিতার অনুষ্ঠান। এবার হচ্ছে এই প্রতিযোগিতার ১৮তম সিরিজ। রেস্তোরাঁয় কাজ শুরুর পর থেকে একদিন মাস্টারশেফ প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্বপ্ন ছিল বলে জানালেন ইসমাইল।

ইসমাইল বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমার স্ত্রী আমাকে আবেদন করতে উৎসাহ ও সহায়তা করেছে। যুক্তরাজ্যের ৩২ জন অভিজ্ঞ শেফের সঙ্গে প্রতিযোগিতা করে আমি সেমিফাইনালে এসেছি। আন্তর্জাতিক এই মঞ্চে সুযোগ পেয়ে আমি আমার দেশের খাবার তুলে ধরতে চেয়েছি। তাই হালিম ও বিফ ভুনা রান্না করেছি।’

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এক 'ফুড ব্যাংক' এর আয়োজন করা হয়। ২১ নভেম্বর, বৃহস্পতিবার ফেয়ারমাউণ্ট এভিনিউতে...

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর নিয়ে কৌতূহলী যুক্তরাষ্ট্র ও ভারত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। সরকারের ধরন পরিবর্তন হয়েছে। কিন্তু কখনোই...

ভিয়েতনামে বাংলাদেশীদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪৮তম মিশন হিসেবে ২২ নভেম্বর ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসেই-পাসপোর্ট সেবার শুভ উদ্বোধন করা হয়। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ইমিগ্রেশন ও...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...