বাগদাদে আতঙ্ক: প্রাণভয়ে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

Share

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো ইরাকের রাজধানী বাগদাদে প্রবাসী বাংলাদেশিদের দিন কাটছে মিসাইল ও ড্রোন হামলা আতঙ্কে। শোবার ঘরে থেকে কর্মস্থ-Ñ সবখানেই এই আতঙ্ক তাড়া করছে তাদের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, দূতাবাস ও কনস্যুলেটের আশপাশে বসবাসরত এবং কর্মস্থল থাকা প্রবাসীরা মিসাইল ও ড্রোন হামলার আতঙ্কে শঙ্কায় দিন কাটাচ্ছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ওইদিনই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিহত হন। জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোয় পাল্টা হামলা শুরু করে ইরান। ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবকাঠামোগুলোয় ব্যাপক হামলা চালিয়ে বিপর্যস্ত করে তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, কুয়েত এবং ইরাকে মার্কিন সেনা ছাউনি, রাডারব্যবস্থাসহ সামরিক স্থাপনাগুলোয় ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে। এ ছাড়া প্রতিদিনই ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরাকেও হামলা চালাচ্ছে ইরান এবং তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনী। প্রায় প্রতিদিনই দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

বাগদাদ এয়ারপোর্টের পাশেই যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটি লক্ষ্য করে ইরান ও ইরান-সমর্থিত মিলিশিয়ারা একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে। এই এয়ারপোর্টে ক্লিনারসহ বিভিন্ন পদে কর্মরত আছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। তাদের সব সময় মিসাইল ও ড্রোন হামলার আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করতে হচ্ছে বলে একাধিক বাংলাদেশি আমাদের সময়কে জানিয়েছেন। বর্তমানে এই এয়ারপোর্ট দিয়ে বিমান চলাচল বন্ধ রয়েছে।

মো. রাকিব নামে এক বাংলাদেশি আমাদের সময়কে বলেন, শনিবার সকালেও এয়ারপোর্টে হামলা হয়েছে। হামলার আগে সাইরেন বেজে ওঠে। তখন তাদের সবাইকে রুম থেকে বের হয়ে আসতে হয়। এখানে ড্রোন ও মিসাইল হামলার কোনো ছবি ও ভিডিও করার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এই বাংলাদেশির ভাষ্য, জীবন নিয়ে তারা খুব শঙ্কায় আছেন।

বাগদাদ বিমানবন্দরে কর্মরত আব্দুল করিম নামে আরেক বাংলাদেশি আমাদের সময়কে বলেন, মার্কিন স্থাপনার কাছে থাকাটা এখন তাদের জন্য সবচেয়ে অনিরাপদ। কারণ মিসাইল ও ড্রোন হামলা হচ্ছে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে। বেশির ভাগ হামলা হচ্ছে সকালে আর রাতে। হামলায় পুরো বিমানবন্দর কেঁপে ওঠে। শেষ পর্যন্ত নিজের ভাগ্যে কী আছে তা নিয়ে চরম শঙ্কিত এই বাংলাদেশি। তার মতো অন্য প্রবাসী বাংলাদেশিদেরও একই অবস্থা।

তিনি আরও বলেন, আমাদের জন্য দেশে স্বজনরাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কী হয়, এই আতঙ্ক বাংলাদেশিদের সব সময় তাড়া করছে বলে আব্দুল করিম জানান।

এদিকে আইন না জেনে বা আবেগের বশে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা স্ব স্ব দেশে মিসাইল ও ড্রোন হামলার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে বিপাকে পড়েছেন। তাদের কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আইন অনুযায়ী মিসাইল ও ড্রোন হামলার ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ।

ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের শুরুতেই সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন প্রভৃতি দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস থেকে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করে বলা হয়, প্রবাসীরা যেন সামাজিক মাধ্যমে ড্রোন ও মিসাইল হামলার ভিডিও-ছবি কোনোভাবেই প্রকাশ না করেন। কিন্তু অনেকেই তা শোনেননি বা মানেননি। সেই ঘটনাই এখন তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এই প্রবাসীদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে রিয়াদ থেকে ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় যাওয়া পথে প্রাইভেট কার দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য নিহতের ঘটনা ঘটেছে; তারা সম্পর্কে...

নির্মাণ শ্রমিক হিসেবে মালেয়শিয়া যাওয়া মিজানের শিল্পপতি হয়ে ওঠার গল্প

আজ থেকে প্রায় ২৬ বছর আগে সুদিনের আশায় নিজের ভাগ্যের চাকা নিজে বদলে দেওয়ার ব্রত নিয়ে প্রায় খালি হাতেই বাড়ি ছেড়েছিলেন চালচুলোহীন মিজান।...

AI workers demand stronger whistleblower protections in open letter

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ...