ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছে ডাকসুর ১৫ সদস্যের প্রতিনিধিদল

Share
Share

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। ১১ মার্চ ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বরাবর পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান চীনের দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং।

২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চীনের ন্যাশনাল কাউন্সিল থাকায় নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

সফরকালে প্রতিনিধিদলটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে ধারণা পেতে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে পরিদর্শন করবে। এ ছাড়া পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ ও মতবিনিময় সভা, চীনের উন্নয়ন ও সাফল্য সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য চিন্তন প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা এবং চীনের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সংস্কৃতির অভিজ্ঞতা নিতে সাংস্কৃতিক ভ্রমণের সুযোগ পাবেন তাঁরা।

দূতাবাস জানিয়েছে, এই সফরের ভিসা ফি ছাড়া বাকি সব খরচ—আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন, খাবার এবং অভ্যন্তরীণ যাতায়াত ব্যয় চীনা দূতাবাস বহন করবে।

চীনের দূতাবাসের চিঠিতে বলা হয়, এই সফরের লক্ষ্য হলো দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং বন্ধুত্বের নতুন সেতুবন্ধ তৈরি করা। এই ধরনের বিনিময় কর্মসূচি চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে ডাকসুর জিএস ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘চীনের এমপি ও মন্ত্রীদের মধ্যে একটি দলের সঙ্গে আমাদের দুটি সেশন রয়েছে। এবার ন্যাশনাল কাউন্সিলের কারণে তাঁরা ব্যস্ত থাকবেন। ফলে আমরা যদি এই (নির্ধারিত) তারিখে যাই, তবে ওই দুটি সেশন মিস করার একটি ঝুঁকি থেকে যায়। সে জন্য ই–মেইল করে জানিয়েছে যে তারা আগের সময়সূচি পরিবর্তন করতে চায়। কিছুদিনের মধ্যেই তারা দ্রুতই জানাবে যে পরবর্তী সময়সূচি কবে হবে।’

ফরহাদ আরও বলেন, ‘ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে’ দল পাঠানো চীনা দূতাবাসের নিয়মিত কার্যক্রমের অংশ। বিগত সময়ে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় তারা বিভিন্ন ছাত্রসংগঠনের একটা দল যেত চীনে। এবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস ও সম্পাদকসহ মোট ১৫ জনকে নেওয়ার প্রস্তাব করেছে।

এই প্রতিনিধিদলে রয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।

Share

আপনাই জন্য

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর...

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাঁরা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন।...

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে ঝুঁকছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরাসরি বলেছেন, “আমাদের ধৈর্যের...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ এবং চলমান সংঘাতের একটি...

ট্রেন্ডিং নাও

মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাইকমিশনারের শ্রদ্ধা

বাংলাদেশ হাইকমিশনে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়া সময় সকাল ১১ টায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় সংগীত সহযোগে জাতীয়...

জাতীয় প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ দূতাবাসের শুভেচ্ছা বিনিময়

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতীয় প্রেসক্লাবের বার্ষিক অনুষ্ঠানে নতুন সভাপতি দায়িত্ব গর্হণ করেছেন। ১৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ক্লাবের বিদায়ী সভাপতি আইলিন ও'রিলি...

অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করবে জাপান

বাংলাদেশে জাপানের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করবে জাপান। জাপান দৃঢ়ভাবে এ সরকা‌রের পাশে...

Related Articles

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে,...

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে‌’

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে...

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তুরস্ক বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীততা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে...