ঢাকায় ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার

Share
Share

ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। এই কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরের পর থেকে ভারতীয় দূতাবাসে প্রবেশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিশেষ করে রাজধানীর শাহজাদপুর বাঁশতলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাসগামী রাস্তায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে মহানগর পুলিশের গুলশান বিভাগ। দূতাবাসের নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যও রয়েছেন।

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। এর প্রতিবাদে এই ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাঁশতলা থেকে ভারতীয় দূতাবাস অভিমুখী রাস্তায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে স্থানীয় বাসিন্দারা পরিচয় দিয়ে চলাচল করতে পারছেন।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, গতকাল আগরতলায় যে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন আজ বেলা দুইটার দিকে ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে। দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দূতাবাস এলাকায় বিশৃঙ্খলা ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, গতকাল সোমবার রাত থেকে ঢাকায় ভারতীয় দূতাবাস এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ। ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দূতাবাসের নিরাপত্তা নিয়ে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে।

Share

আপনাই জন্য

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর...

গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, জীবিত উদ্ধার ২১ বাংলাদেশি

ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাঁরা উত্তর আফ্রিকা থেকে রাবারের নৌকায় করে সমুদ্রপথে ইউরোপ যাচ্ছিলেন।...

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে ঝুঁকছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সরাসরি বলেছেন, “আমাদের ধৈর্যের...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহন পথ এবং চলমান সংঘাতের একটি...

ট্রেন্ডিং নাও

Floods: Expatriates express worry, move to create funds

Worried about their dear ones and communities back home amid the ongoing flooding in Bangladesh, many expatriates living in different countries took to...

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক ও পুরস্কার বিতরণী আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানী ওয়ারশর হোটেলের বলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সুলতানা...

হোয়াইট হাউসে বেজে উঠলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত

গত ১৯ এপ্রিল হোয়াইট হাউজের সামনে একদল প্রবাসীকে দেখতে পেয়েই বেজে উঠলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। মূল গেটের সামনে ক্যাসেটে গানটি শোনার সাথে সকলে...

Related Articles

গাল্ফ দেশগুলো এখন কোন দিকে ঝুঁকছে: আমেরিকা, ইরান, নাকি নিউট্রাল?

সৌদি আরব (KSA): সৌদি আরব এখন খুব শক্তভাবে আমেরিকা ও ইসরায়েলের দিকে...

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা যাওয়ার অনুমতি দিলো ইরান

ইরান হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তার লক্ষ্যে জাহাজ চলাচলের জন্য সম্মত হয়েছে,...

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে‌’

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক জোরদারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে...

তুরস্কে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তুরস্ক বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীততা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে...