ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন যাচ্ছে ডাকসুর ১৫ সদস্যের প্রতিনিধিদল

Share

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস। ১১ মার্চ ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বরাবর পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ জানান চীনের দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং।

২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে চীনের ন্যাশনাল কাউন্সিল থাকায় নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।

সফরকালে প্রতিনিধিদলটি চীনের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে ধারণা পেতে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে পরিদর্শন করবে। এ ছাড়া পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য চীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ ও মতবিনিময় সভা, চীনের উন্নয়ন ও সাফল্য সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য চিন্তন প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা এবং চীনের বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সংস্কৃতির অভিজ্ঞতা নিতে সাংস্কৃতিক ভ্রমণের সুযোগ পাবেন তাঁরা।

দূতাবাস জানিয়েছে, এই সফরের ভিসা ফি ছাড়া বাকি সব খরচ—আন্তর্জাতিক বিমান ভাড়া, আবাসন, খাবার এবং অভ্যন্তরীণ যাতায়াত ব্যয় চীনা দূতাবাস বহন করবে।

চীনের দূতাবাসের চিঠিতে বলা হয়, এই সফরের লক্ষ্য হলো দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং বন্ধুত্বের নতুন সেতুবন্ধ তৈরি করা। এই ধরনের বিনিময় কর্মসূচি চীন ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে ডাকসুর জিএস ফরহাদ প্রথম আলোকে বলেন, ‘চীনের এমপি ও মন্ত্রীদের মধ্যে একটি দলের সঙ্গে আমাদের দুটি সেশন রয়েছে। এবার ন্যাশনাল কাউন্সিলের কারণে তাঁরা ব্যস্ত থাকবেন। ফলে আমরা যদি এই (নির্ধারিত) তারিখে যাই, তবে ওই দুটি সেশন মিস করার একটি ঝুঁকি থেকে যায়। সে জন্য ই–মেইল করে জানিয়েছে যে তারা আগের সময়সূচি পরিবর্তন করতে চায়। কিছুদিনের মধ্যেই তারা দ্রুতই জানাবে যে পরবর্তী সময়সূচি কবে হবে।’

ফরহাদ আরও বলেন, ‘ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে’ দল পাঠানো চীনা দূতাবাসের নিয়মিত কার্যক্রমের অংশ। বিগত সময়ে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় তারা বিভিন্ন ছাত্রসংগঠনের একটা দল যেত চীনে। এবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস ও সম্পাদকসহ মোট ১৫ জনকে নেওয়ার প্রস্তাব করেছে।

এই প্রতিনিধিদলে রয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মুহা. মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর বর্ণাঢ্য গ্র্যান্ড ওপেনিং নিউজার্সীর টটোয়ায়

নিউইয়র্কে সাফল্যের ধারাবাহিকতায় এবার নিউজার্সীর টটোয়ায় ডাইনামিক ট্যাক্স অ্যান্ড একাউন্টিং এর বর্ণাঢ্য গ্র্যান্ড ওপেনিং হয়েছে। ২৭ জানুয়ার শনিবার টটোয়ার ৬৩ ইউনিয়ন বোলেভােের্ড বর্ণাঢ্য...

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়াসহ ৭ রাষ্ট্রদূতদের ফেরার নির্দেশ

চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৭ রাষ্ট্রদূত/হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালেতে দায়িত্বরতদের এ...

লন্ডনে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন

লন্ডনের প্রবাসী প্রাঙ্গণে ক্ষণিকের জন্য ফিরে এসেছিল একাত্তরের সেই উত্তাল দিনগুলো। বিলেতের মাটিতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অদম্য সাহস আর বীরত্বগাঁথাকে সঙ্গী...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিন কারণ দেখছে জামায়াত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...