নিউ ইয়র্কে মুক্তধারার বইমেলা ২৪-২৭ মে

সদ্য প্রকাশিত অন্তত দুই হাজার বই মিলবে বলে প্রত্যাশা আয়োজকদের।
Share

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চার দিনের বইমেলা শুরু হতে যাচ্ছে আগামী ২৪ মে। এবারের মেলার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘যত বই তত প্রাণ’।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর আমেরিকায় ৩৩তম বারের মতো এ আয়োজন হতে যাচ্ছে। এ উপলক্ষে গত রোববার জ্যাকসন হাইটসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তধারা ফাউন্ডেশনের সিইও বিশ্বজিৎ সাহা জানান, এখন পর্যন্ত কলকাতার দুটি এবং বাংলাদেশের ২৬টি প্রকাশনা সংস্থা মেলায় অংশগ্রহণের জন্য সম্মতি দিয়েছে। আরও কয়েকটি প্রকাশনা সংস্থার সঙ্গে আলাপ চলছে।

“আশা করছি সদ্য প্রকাশিত অন্তত দুই হাজার বইয়ের সমাহার ঘটবে এবারের মেলায়।”

মেলা কমিটির আহ্বায়ক হাসান ফেরদৌস জানান, এবার কবিদের মধ্যে কবিতা-লড়াইয়ের পাশাপাশি কর্মশালার পরিকল্পনা রয়েছে। থাকবে প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া মেলা প্রাঙ্গণে কনসার্টের পরিকল্পনাও রয়েছে।

“এবারের মেলায় তারুণ্যের উৎসব নামে নতুন প্রজন্মের জন্য থাকবে পুরো একটি দিন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য মেলার পক্ষ থেকে দেওয়া হবে জিএফবি-মুক্তধারা সাহিত্য পুরস্কার। এছাড়া প্রবাসী লেখকদের দেওয়া হবে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার।”

মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য সেমন্তী ওয়াহেদ বলেন, “মেলায় আগের চাইতে বেশি সংখ্যক তরুণ-তরুণীকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। আগের অভিজ্ঞতা থেকে এবার নতুন কিছু করতে চাই।”

মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি ড. নুরুন্নবীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা লেখক ফেরদৌস সাজেদীন, সাংবাদিক কৌশিক আহমেদ, মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য রানু ফেরদৌস, সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, কবি ফারুক আজম, মুক্তধারা ফাউন্ডেশনের সদস্য ওবায়দুল্লাহ মামুন, আবৃত্তিকার তাপস সাহা ও মুক্তধারা ফাউন্ডেশনের প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

খলিল বিরিয়ানী হাউসের জ্যাকসন হাইটস শাখা উদ্বোধন ২১ ফেব্রুয়ারি

নিউইয়র্কে বাঙালীদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে খলিল বিরিয়ানী হাউজের ৩য় শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবসে নিউইয়র্ক সিটির ব্রঙ্কস ও...

গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে মৃতদের মধ্যে চারজন সুনামগঞ্জের

লিবিয়া থেকে রাবারের বোটে করে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। শনিবার বিকেলে পরিবারের সদস্যরা এই খবর...

নির্যাতনের শিকার ৭ গৃহকর্মীর দেশে ফেরা

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় তেল সম্মৃদ্ধ দেশ কুয়েত। এদেশে বাসাবাড়িসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন ও নির্মাণকাজের ব্যাপক শ্রমিক চাহিদা রয়েছে। কুয়েত এবং বাংলাদেশ মধ্যে নারী গৃহকর্মী...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...