প্রবাসী টিভি পেল টরেন্টোর প্রেস্টিজিয়াস এথনিক প্রেস কাউন্সিল অ্যাওয়ার্ড

Share

কানাডার টরেন্টোর জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল প্রবাসী টিভি। গত ১৫ই ডিসেম্বর টরেন্টোতে প্রেস্টিজিয়াস ন্যাশনাল এথনিক প্রেস এন্ড মিডিয়া কাউন্সিল অব কানাডা অ্যাওয়ার্ড পেয়েছে টেলিভিশন চ্যানেলটি। বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে। বিভিন্ন কমিউনিটির চার শতাধিক অতিথির সামনে টরেন্টোর নর্থ ইয়র্কের হাঙ্গেরিয়ান কালচারাল সেন্টারে প্রবাসী টিভির পাঁচ পরিচালক রেশাদ চৌধুরী, আহাদ খন্দকার, দীন ইসলাম, মাহবুব চৌধুরী রনি এবং আরিফ আহমেদের হাতে পুরষ্কারের ক্রেস্টটি তুলে দেন কানাডার অন্টারিও প্রদেশের বিরোধী দল এনডিপি’র লিডার অব অপজিশন মেরিট স্টিলস। একই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কাজে অবদানের স্বীকৃতি হিসেবে প্রবাসী টিভির পরিচালক এবং জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টোর সভাপতি মাহবুব চৌধুরী রনি অ্যাওয়ার্ড পান। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন শাখায় অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে কানাডার ফেডারেল সরকারের এমপি, প্রভিন্সিয়িাল সরকারের এমপিপি, টরেন্টো সিটির ডেপুটি মেয়র এবং কাউন্সিলরসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় মাহবুব চৌধুরী রনি বলেন, আমাদের টিভি চ্যানেল ও নিজে পুরষ্কার অর্জন করায় আমি সম্মানিত বোধ করছি। আমাদের টিভি চ্যানেল কমিউনিটির সব ভাল কাজের সাথে সব সময় ছিল, আছে এবং থাকবে। প্রবাসী টিভির অন্যতম পরিচালক আরিফ আহমেদ বলেন, প্রবাসী টিভি বাঙ্গালি কমিউনিটির হৃদয়ের স্পন্দন। আশা করছি, বাঙ্গালি কমিউনিটির সব ভাল কাজের সাথে প্রবাসী টিভি অতীতে যেমনভাবে ছিল, আগামীতেও তেমনভাবে থাকবে।

প্রবাসী টিভির পরিচালক দীন ইসলাম বলেন, টরেন্টোতে আমাদের বাঙ্গালি কমিউনিটিকে সামনের কাতারে দেখতে চাই। এজন্য প্রবাসী টিভির সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, আগামী ২৩শে ডিসেম্বর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল প্রবাসী টিভি তিন বছরের সফল সম্প্রচারের পর চতুর্থ বর্ষে পদার্পন করতে যাচ্ছে। তাই চতুর্থ বর্ষে পদার্পনের আগেই খুশির এ সংবাদটি পেয়েছে টেলিভিশন চ্যানেলটি।

Share

সর্বশেষ সংযোজন

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

মামলা-জটিলতা শেষে দেশে ফিরবেন তারেক রহমান : ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নামে থাকা মিথ্যা ও প্রতিহিংসামূলক সব মামলা প্রত্যাহার বা মীমাংসা শেষে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব...

খ্যাতিমান লেখক সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন পালন হচ্ছে ঢাকায়

কানাডাপ্রবাসী খ্যাতিমান প্রাবন্ধিক,গবেষক, লেখক ও শিক্ষক সুব্রত কুমার দাসের ষাটতম জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকায়। আগামী সোমবার (৪ মার্চ) রাজধানী...

যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের জননিরাপত্তার জন্য ‘ভয়ংকর অপরাধী’ হিসেবে চিহ্নিত ১০ বাংলাদেশির ছবিসহ নাম ও পরিচয় প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। প্রেসিডেন্ট ডোনাল্ড...

Related Articles

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...

দিল্লির আন্দোলন নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারবিরোধী চলমান আন্দোলন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...