ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার-২০২৬’-এর মঞ্চে বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BUCCI) এবং গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের যৌথ উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের নিষ্ঠা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিশেষ করে তাঁদের এই কার্যক্রম বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ও রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বিশেষ অবদান রাখছে।
যাঁরা এই সম্মাননা লাভ করেছেন:
১. সৈয়দ জাকি হোসেন – সমাজসেবী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মডার্ন প্যাকেজিং ইনকরপোরেটেড, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ২. লিয়াকত হোসেন – প্রতিষ্ঠাতা, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যাল ইনকরপোরেটেড, যুক্তরাষ্ট্র। ৩. আবু বকর হানিপ – চেয়ারম্যান ও চ্যান্সেলর, WUST এবং প্রতিষ্ঠাতা ও সিইও, পিপলএনটেক। ৪. কাজী হেলাল আহমেদ – প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (IFDC), যুক্তরাষ্ট্র। ৫. গোলাম ফারুক ভূঁইয়া – প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জিএফবি গ্রুপ, যুক্তরাষ্ট্র। ৬. ডা. আরিফুর রহমান – চেয়ারম্যান, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ঢাকা, বাংলাদেশ।
আন্তর্জাতিক অর্থায়নে অনন্য অবদান রাখছেন কাজী হেলাল আহমেদ
এবারের আসরে বিনিয়োগ ব্যাংকিং ও প্রাইভেট ইকুইটিতে বৈশ্বিক নেতৃত্ব এবং উদ্ভাবনী আর্থিক সেবা প্রসারে বিশেষ ভূমিকা রাখার জন্য বিশেষভাবে সম্মানিত হয়েছেন কাজী হেলাল আহমেদ।
তিনি নিউ ইয়র্ক-ভিত্তিক বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংকিং ও প্রাইভেট ইকুইটি গ্রুপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (IFDC)-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (২০০১ সালে প্রতিষ্ঠিত)। পাশাপাশি তিনি IFDC ক্যাপিটাল গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন এবং বিকেন্দ্রীভূত ডিজিটাল ব্যাংক ডিব্যাংক (DBank)-এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত। শিক্ষাজীবনে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রবাসে তাঁর এই বর্ণিল ও সফল ক্যারিয়ার বাংলাদেশ ও বিশ্ববাসীর জন্য এক অনন্য গৌরব।





