মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ

Share

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (২৪ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ, সুশৃঙ্খল ও নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করতে হবে।

নিয়োগদাতাদের জন্য বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াটি মোট আটটি প্রধান ধাপে ভাগ করা হয়েছে। এসব ধাপ যথাযথভাবে অনুসরণ করেই বিদেশি কর্মীদের মালয়েশিয়ায় আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

প্রথম ধাপ—এফডব্লিউই অনুমোদন

প্রথম ধাপে নিয়োগদাতাকে এফডব্লিউসিএমএসের মাধ্যমে এফডব্লিউই অনুমোদন নিতে হবে। এ পর্যায়ে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীন জাবাতান তেনাগা করজা সেমেনানজুং মালয়েশিয়া (জেটিকে-এসএম) থেকে ৬০কে ধারার অনুমোদনের জন্য আবেদন করতে হবে। পাশাপাশি, মাইফিউচারজবসের মাধ্যমে সংশ্লিষ্ট শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

দ্বিতীয় ধাপ—ই-কোটা
এফডব্লিউসিএমএসের মাধ্যমে কেসুমা (মানবসম্পদ মন্ত্রণালয়)-এর ওয়ান-স্টপ সেন্টারে বিদেশি কর্মীর কোটা চেয়ে আবেদন করতে হবে। অনলাইনে প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর সাক্ষাৎকারের তারিখ নির্ধারণ করা হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি সাক্ষাৎকার নেবে এবং কোটা অনুমোদনের সিদ্ধান্ত জানাবে।

তৃতীয় ধাপ—লেভি পরিশোধ
তৃতীয় ধাপে লেভি বা নিয়োগসংক্রান্ত সরকারি ফি পরিশোধ করতে হবে। এ প্রক্রিয়া মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও মাইআইএমএমএস ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করতে হবে।

চতুর্থ ধাপ—শর্তসাপেক্ষ অনুমোদনপত্র
নিয়োগদাতাকে শর্তসাপেক্ষ অনুমোদনপত্র (সুরাত কেলুলুসান বারশারাত বা এসকে-বি) সংগ্রহ করতে হবে। এ অনুমোদন মানবসম্পদ মন্ত্রণালয়ের ওয়ান-স্টপ সেন্টার ও এফডব্লিউসিএমএসের নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে।

পঞ্চম ধাপ—দূতাবাসের আনুষ্ঠানিকতা
বিদেশি কর্মীর নিজ দেশের মালয়েশিয়ান দূতাবাস বা সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

ষষ্ঠ ধাপ—কর্মী নিয়োগ ও পাঠানো
উৎস দেশ থেকে কর্মী নিয়োগ করে মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সি (আরএ) বা নিয়োগকারী সংস্থার মাধ্যমে কর্মী সংগ্রহের প্রক্রিয়া পরিচালনা করতে হবে।

সপ্তম ধাপ—ভিডিআর সংগ্রহ
বিদেশি কর্মীর জন্য ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) সংগ্রহ করতে হবে। এফডব্লিউসিএমএসের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে এ ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অষ্টম ধাপ—মালয়েশিয়ায় প্রবেশ
সবশেষে বিদেশি কর্মীর মালয়েশিয়ায় প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হবে। এই ধাপ শেষ হওয়ার মধ্য দিয়ে বিদেশি কর্মী নিয়োগের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হবে।

কর্তৃপক্ষ বিশেষভাবে জানিয়েছে, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও নেপাল থেকে বিদেশি কর্মী নিয়োগ করতে ইচ্ছুক মালয়েশিয়ান নিয়োগদাতাদের অবশ্যই এফডব্লিউসিএমএস পোর্টালে প্রকাশিত অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা ব্যবহার করতে হবে।

এ ক্ষেত্রে নিয়োগদাতাদের অননুমোদিত বা নির্ধারিত তালিকার বাইরে থাকা কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত চ্যানেলের বাইরে কার্যক্রম পরিচালনা করলে নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা তৈরির পাশাপাশি প্রতারণা ও অনিয়মের ঝুঁকিও বাড়তে পারে।

কর্তৃপক্ষের মতে, বিদেশি কর্মী নিয়োগের প্রতিটি ধাপ নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হলে পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে নিয়োগদাতা ও বিদেশি কর্মী—উভয়ের অধিকার সুরক্ষিত থাকবে এবং অবৈধ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।

বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা জানতে নিয়োগদাতাদের এফডব্লিউসিএমএস পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করা শুধু প্রশাসনিক নিয়মের বিষয় নয়; বরং মালয়েশিয়ায় বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার গুরুত্বপূর্ণ অংশ।

Share

সর্বশেষ সংযোজন

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় বাজেট হোটেল ও হোস্টেলকে ঘিরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত কথিত যৌন ব্যবসার সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।...

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট)...

এইচ-১বি ভিসায় বড় যে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

দক্ষ বিদেশি কর্মীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন,...

আপনাই জন্য

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় বাজেট হোটেল ও হোস্টেলকে ঘিরে বিদেশি নারীদের দিয়ে পরিচালিত কথিত যৌন ব্যবসার সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।...

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে মানতে হবে ৮ ধাপ

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের জন্য নিয়োগদাতাদের প্রতি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। সোমবার (২৪ আগস্ট)...

এইচ-১বি ভিসায় বড় যে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

দক্ষ বিদেশি কর্মীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।...

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন,...

ট্রেন্ডিং নাও

মালয়েশিয়ায় নারীকে হত্যার অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় নারীকে হত্যা করার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করা হয়েছে। Advertisement সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার...

লস এঞ্জেলেসে ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন

লস এঞ্জেলেসে অনুষ্ঠিত কবিতা সম্মেলন ২০২৪-এ প্রথম শিশুতোষ মূকাভিনয়ের উপর প্রকাশিত বই ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেছেন বাংলা...

নিউইয়র্কে প্রথিতযশা ব্যবসায়ী শাহ্ নেওয়াজের জন্মদিন উদযাপিত

নিউইয়র্কের প্রথিতযশা ব্যবসায়ী গোল্ডেন এজ হোমকেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজের জন্মদিন। আনন্দমুখর পরিবেশে গত ২৯ জানুয়ারি জ্যাকসন হাইটসের আশা পার্টি...

Related Articles

মালয়েশিয়ায় অনৈতিক কর্মকাণ্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের সেরেমবান এলাকায় বাজেট হোটেল ও হোস্টেলকে ঘিরে বিদেশি নারীদের...

এইচ-১বি ভিসায় বড় যে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

দক্ষ বিদেশি কর্মীদের জন্য অত্যন্ত জনপ্রিয় এইচ-১বি ভিসার আবেদন ফি বাড়িয়ে ১...

চাকরির বাজার বদলাচ্ছে, এগিয়ে থাকবে যারা

এআইয়ের যুগে যে ১২ পেশায় বাড়ছে সম্ভাবনা, ক্যারিয়ার গড়তে নজর দিতে পারেন...

কলকাতার হোটেলে আগুন
দেশে পৌঁছাল সাতক্ষীরার সাজুর লাশ, রেবতীর সৎকার হয়েছে ভারতের শ্মশানে

ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে...

অস্ট্রেলিয়ায় ডেলিভারি কর্মীদের মজুরি ও অধিকার নিয়ে নতুন নীতি কার্যকর

খাবার, পানীয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে যুক্ত অ্যাপভিত্তিক ডেলিভারি কর্মীদের জন্য নতুন...

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: কাতারের প্রধানমন্ত্রী

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা...

১৮ দিনে রেমিট্যান্স এল ১৯৬ কোটি ৭০ লাখ ডলার

২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়...