আমিরাতে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হচ্ছে ভিসা; আতঙ্কে ১২ লাখ বাংলাদেশি প্রবাসী

Share

স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরা প্রবাসী বাংলাদেশিদের। এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন ১২ লাখ কর্মীর। ভিসা বাতিল আতঙ্কে ছুটিতে আসা অনেক প্রবাসী তড়িঘড়ি করে ফেরার চেষ্টা করছেন। তবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলছেন, কূটনৈতিক প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান করা হবে। আগামীকাল (সোমবার, ২৭ জুলাই) দেশটির সংশ্লিষ্ট দপ্তরে এ বিষয়ে কথা বলতে রাষ্ট্রদূতকে পাঠানো হচ্ছে।

সরকারি ঘোষণা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশিদের ভিসা অটো বাতিল হয়ে যাচ্ছে। এমন ঘটনায় মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারে লাখ লাখ প্রবাসীর মাঝে ভিসা বাতিলের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছুটিতে থাকা অনেকে কর্মস্থলে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়ে জানতে পারছেন তাদের ভিসা বাতিলের কথা। প্রবাসীরা জানান, তাদের কাছে কোম্পানিরও সবকিছু ঠিক থাকার পরও ভিসা বাতিল হয়ে যাচ্ছে।

দেশটির বিদ্যমান আইনে নিয়োগকর্তা চাকরি শেষ হওয়ার পর ভিসা বাতিল করে দিতে পারেন, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা লাইসেন্স বাতিল হয়ে গেলেও কর্মীদের ভিসা বাতিল হয়ে যায়। কর্মীর বিরুদ্ধে অননুমোদিতভাবে কর্মস্থল ত্যাগ, শ্রম আদালতে বিরোধ বা আইনি জটিলতা, কর্মীর অজান্তে স্পন্সর পরিবর্তন, দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করার কারণেও ভিসা বাতিল হতে পারে।

তবে শত শত কর্মীর ভিসা বাতিল হয়ে যাচ্ছে সেই সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রয়েছেন প্রবাসীরা। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত ও কনসাল জেনারেলের কাছেও নেই যথাযথ উত্তর।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ‘আমার সঙ্গে কথা বলে কিছু হবে না। তা রাষ্ট্রদূত বলতে পারবেন।’

এদিকে কর্মীদের ভিসা বাতিলের ঘটনায় দেশটির সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত আগামীকাল (সোমবার, ২৭ জুলাই) আনুষ্ঠানিক বৈঠক করবেন বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘আরব আমিরাতে শুধু বাংলাদেশের বিষয় না, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং অন্যান্য দেশেও। কি কারণে তাদের এ আদেশ দিয়েছেন সেটার জন্য আমি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলার পরে উনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। আগামীকাল উনি ওই দেশের হিউম্যান রিসোর্স মিনিস্ট্রির লগে দেখা করবেন। আর আমরা মনে করছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দেশে আসলে কূটনৈতিক চ্যানেলেও আমরা এটা দেখব।’

প্রবাসীদের ভিসা কার্যকর আছে কি না আইসিপি বা জিডিআরএফএ সিস্টেমে গিয়ে নিজের ভিসার বর্তমান অবস্থা যাচাই করার সুযোগ রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

UAE visa restriction: We’re yet to get official confirmation, says state minister

State Minister for Expatriates' Welfare and Overseas Employment Shofiqur Rahman Choudhury has said they have yet to receive any official confirmation from the...

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে মালদ্বীপ বিএনপির আলোচনা সভা

শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন পালন করেছে মালদ্বীপ বিএনপি। এই উপলক্ষে রাজধানী মালের স্টার হোটেলে আলোচনা সভা ও...

প্যারিসে শেষ মুহূর্তে স্থগিত স্বাস্থ্যমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে সংবর্ধনা জানাতে ফ্রান্স বিএনপির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান শেষ মুহূর্তে স্থগিত করা...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের...

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার পেছনে তিন কারণ দেখছে জামায়াত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার জন্য পাসপোর্ট ও...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার...

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু...