মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সংকট নিরসনে বিশেষ ক্যাবিনেট, জুলাইয়ে মিলতে পারে সুখবর

Share

মালয়েশিয়ার খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতসহ বিভিন্ন সেবা ও উৎপাদনমুখী শিল্পে চলমান বিদেশি শ্রমিক সংকট নিরসনে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে দেশটির একটি বিশেষ ক্যাবিনেট কমিটি। উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ উচ্চপর্যায়ের বৈঠকে শ্রমিক সংকট দূর করতে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে বিদেশি কর্মী সংকটে ভুগছে মালয়েশিয়ার বিভিন্ন শিল্প খাত। বিশেষ করে উৎপাদন, নির্মাণ, কৃষি, প্ল্যান্টেশন এবং খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতের নিয়োগকর্তারা বারবার নতুন বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করার দাবি জানিয়ে আসছেন। সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ বিষয়ে উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ী ও শিল্পমহল আশাবাদী।

শুক্রবার (২৬ জুন) সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনিটি সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন খাতের শ্রমিক সংকট এবং ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে প্রভাব পড়ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ফাহমি ফাদজিল জানান, শ্রমবাজারে বিদ্যমান সংকটের টেকসই ও কার্যকর সমাধান খুঁজে বের করতে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ক্যাবিনেট কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহের বৈঠকে বিভিন্ন শিল্প খাতের নিয়োগকর্তাদের প্রস্তাব ও চাহিদা পর্যালোচনা করে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্লেষকদের মতে, কমিটির বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে মালয়েশিয়ার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে শ্রমিক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। একই সঙ্গে বিদেশি কর্মী প্রেরণকারী দেশগুলোর জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে।

এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের ইতিবাচক ফল আগামী জুলাই মাস থেকেই দৃশ্যমান হতে পারে।

গত বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালয়েশিয়া সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, আগামী জুলাই মাসের মধ্যে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। ওই সফরের মাধ্যমে চলমান বিভিন্ন বিষয়ে আরও দৃশ্যমান অগ্রগতি হবে বলে সরকার আশা করছে।

সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার বিশেষ ক্যাবিনেট কমিটির বৈঠক এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগ ইতিবাচক ফল বয়ে আনতে পারে। বিশেষ করে নতুন বিদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজারে প্রবেশাধিকার এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলে বাংলাদেশি কর্মীদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Share

সর্বশেষ সংযোজন

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে উঠছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক শোয়াইব আহমেদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি...

জুবাইদা রহমানের সঙ্গে এডিনবরার ডাচেস সোফির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটিশ ডাচেস অব এডিনবরা সোফি। গতকাল রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এই সাক্ষাৎ...

জানালন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে ফ্লাইট বিপর্যয় নির্ধারিত সময়ে পৌঁছাতে না...

জানালেন সাইদুর রহমান
পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি। তার পক্ষে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

University of Scholars hosted convocation ceremony

University of Scholars proudly hosted a gorgeous convocation ceremony at Senaprangon, Dhaka Cantonment, marking a significant milestone in its academic journey. The momentous...

লন্ডনে বাংলাদেশি পরিবারে চুরি

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশি একটি পরিবারে চুরির ঘটনা ঘটেছে। জানালা ভেঙে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ক্যাশ পাউন্ড, কাপড় ও মূল্যবান জিনিস নিয়ে যায় দুর্বৃত্তরা।...

সৌদি আরবের এলইএপি সম্মেলনে প্রিয়শপ

বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ সৌদি আরবের রাজধানী রিয়াদে মর্যাদাপূর্ণ টেক সম্মেলন এল.ই.এ.পি (LEAP) ২০২৪-এ অংশগ্রহণ করে। এল.ই.এ.পি সম্মেলনের 'রকেট ফুয়েল স্টার্টআপ পিচ'...

Related Articles

কর্পোরেট অনুদান ও লবিস্টমুক্ত রাজনীতি:
মার্কিন কংগ্রেসে নিউ জার্সির এনজে-৫ আসনে প্রার্থী অধ্যাপক শোয়াইব আহমেদ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নীতিবান, জনবান্ধব এবং অধিকারভিত্তিক নেতৃত্বের এক নতুন প্রতীক হয়ে...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার...

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

একদিকে নীল সমুদ্র, সবুজ পাহাড় আর দিগন্তজোড়া উপকূল; অন্যদিকে আধুনিক পর্যটন অবকাঠামো,...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. আলমগীর (৪৯) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ...