মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মুখ্য সংগঠক আমীন বহিষ্কার

Share

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের মুখ্য সংগঠক মোহাম্মদ আল আমীনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের অ্যাডহক কমিটি ৫ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

এতে বলা হয়, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা নীতিমালা ও সাংগঠনিক নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটিকে ঘিরে সাম্প্রতিক মতপার্থক্য, সাংগঠনিক জটিলতা ও বিভাজনের প্রেক্ষাপটে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, মোহাম্মদ আল আমীন অ্যাডহক কমিটির বৈধতা অস্বীকার করে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। পাশাপাশি তিনি আহ্বায়ককে সংগঠনের অনলাইন গ্রুপের অ্যাডমিন পদ থেকে অপসারণ করেন এবং অনুমতি ছাড়াই একই নামে নতুন ফেসবুক পেজ চালু করেন, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থি।

এ পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী তাকে সব পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার, সংগঠনের সকল অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ এবং ভবিষ্যতে সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, বহিষ্কৃত ব্যক্তি যদি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে বিভ্রান্তি সৃষ্টি, ষড়যন্ত্র বা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর এবং চূড়ান্ত বলেও জানানো হয়।

অ্যাডহক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী রনি মিনহাজ উল আমীন, সদস্য সচিব আলম মো. রওশান এবং যুগ্ম সচিব ও শৃঙ্খলা কমিটির সদস্য মুশফিক আহমেদ চৌধুরী যৌথভাবে এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন।

তবে এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন বহিষ্কৃত মুখ্য সংগঠক মোহাম্মদ আল আমীন। বুধবার (৬ মে) তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি সংগঠনের স্বার্থে পূর্বের নির্বাচিত মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, মালয়েশিয়া আহ্বায়ক ও সংশ্লিষ্ট কিছু সদস্যের ব্যক্তিগত বিরোধের জেরে তাকে অন্যায় ও অনৈতিকভাবে বহিষ্কারের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের কোনো সাংগঠনিক এখতিয়ার সংশ্লিষ্টদের নেই এবং বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অবৈধ ও অগ্রহণযোগ্য।

মোহাম্মদ আল আমীন আরও বলেন, বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা নিজ উদ্যোগে একটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সিদ্ধান্ত প্রচার করেছেন, যা সংগঠনের শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থি। তিনি এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বিষয়টি তদন্তের জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের স্বচ্ছতা, ন্যায়বিচার ও ঐক্য রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও উল্লেখ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে সংগঠন সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের মতে, প্রবাসী সংগঠনগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা এখন সময়ের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা বাংলাদেশি খুন

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ভাড়াটিয়ার হাতে এক বাড়িওয়ালা বাংলাদেশি খুন হয়েছেন। নিহতের নাম একরামুল হক। স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে নিজ বাসায়...

জেবুন্নেছা জোৎস্নার ৩টি কবিতা

দাবানল মাউয়ের দাবানলে ছড়িয়ে গেলে এ পোড়াদহে প্রাগৈতিহাসিক চিহ্ন হারিয়ে আমি এক ধ্বংসের স্তুপ ! রিয়েলএস্টেটের আর্কষণ তুমিহীন এ বিরান ভূমি — বাতাসের...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...