সাংবাদিকতায় পোল্যান্ডে আন্তর্জাতিক সম্মাননা পেলেন মাহতাব শফি

Share

পেশাদারত্ব ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পোল্যান্ডে আয়োজিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘বিজিসি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন সাংবাদিক মাহতাব শফি।

পোল্যান্ডের রোকলো শহরের হোটেল রেডিসন ব্লুতে গত ১৭ জানুয়ারি আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাংবাদিকতায় ধারাবাহিক ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাহতাব শফিকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

এছাড়াও বিনোদন ক্যাটাগরিতে অভিনেত্রী সাবিলা নূর, রুনা খান, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, সাইফুর রহমান ইভান , সৈয়দা কামরুন্নাহার শাহনুর ও আল মাসিদ রণ সম্মাননা লাভ করেন।

ড. হুসাইন আলমের সঞ্চালনায় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি সহযোগিতা বিষয়ক দপ্তরের পরিচালক তোমাস ইয়ানোশ এবং গদানস্কের দ্য ইউনিভার্সিটি অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের রেক্টর ইয়ান জাখারেভিচ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোক্লোর ফ্রান্সের অনারারি কনসাল দিদিয়ের গুইজি, শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মিজানুর রহমান এবং ওয়ারশাভার প্রতিনিধি মাহবুব সিদ্দিকী, জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. খলিলুল কাইয়ুম, স্কুল অব টেরা নোভার পরিচালক সেরগিউশ চুলকোভস্কিসহ আরও অনেকে।

এছাড়াও সিলেশিয়া অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল ওমর ফারুক এবং ড. হুবার্ট কোস্তা সারগন সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এক দশকেরও বেশি সময় ধরে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় সুনামের সঙ্গে কাজ করে আসছেন মাহতাব শফি। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল২৪–এর হয়ে ব্রাজিলে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্লোবাল টেলিভিশন, প্রতিদিনের বাংলাদেশ, প্রতিদিনের সংবাদ, যুগান্তর, কালের কণ্ঠ, মানবকণ্ঠ, ভোরের পাতা, আমাদের কণ্ঠ এবং সংবাদ সংস্থা এফএনএসসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত ছিলেন।

ইতিহাস, পরিবেশ, সামাজিক উন্নয়ন, ছিন্নমূল শিশু এবং খেলাধুলা বিষয়ক তার একাধিক প্রতিবেদন পাঠক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ, বেলা পরিচালিত পরিবেশ বিষয়ক অনুসন্ধানী রিপোর্টিং প্রশিক্ষণ, ফেসবুক (মেটা) পরিচালিত ‘ফান্ডামেন্টালস ফর নিউজ’ প্রশিক্ষণসহ একাধিক আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গহিরা গ্রামে জন্মগ্রহণকারী মাহতাব শফির এই আন্তর্জাতিক সম্মাননা দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, তার এই স্বীকৃতি নতুন প্রজন্মের সাংবাদিকদের পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকতায় উৎসাহিত করবে।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক

পোল্যান্ডে বিডি স্পোর্টস ক্লাবের বর্ণাঢ্য অভিষেক ও পুরস্কার বিতরণী আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গতকাল রাজধানী ওয়ারশর হোটেলের বলরুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রদূত সুলতানা...

সিডনিতে এনডিসিএএএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন

অস্ট্রেলিয়ায় নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন নটরডেম কলেজ এল্যুমনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (এনডিসিএএএ) এর উদ্যোগে আগামী ২৮ জুন (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে এনডিসিএএএ ব্যাডমিন্টন...

নিউ ইয়র্কে বাকা’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশিস্ট কমিউনিটি ব্যক্তিদের সংবর্ধনা দিয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন (বাকা) । গত ২৯ জুন ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে নুকফ...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...