আন্দামান সাগরে নৌকাডুবে নিখোঁজ ২৫০ যাত্রী, আছেন বাংলাদেশিও

Share
Share

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে বাংলাদেশি নাগরিকও আছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ।

বিবৃতিতে জানানো হয়, প্রচন্ড বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রী বোঝাই থাকার কারণে এটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারে নিপীড়নের শিকার রোহিঙ্গারা জীবন বাঁচাতে বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করে। অনেক সময় তারা অস্থায়ী ও অনিরাপদ নৌযানে করে মালয়েশিয়া বা অন্য দেশে পৌঁছানোর চেষ্টা করে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, ৯ এপ্রিল ইন্দোনেশিয়াগামী একটি জাহাজ সমুদ্রে ভাসমান অবস্থায় কয়েকজনকে দেখতে পায়। এতে অভিযান চালিয়ে নয়জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারীও রয়েছেন।

কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানান, উদ্ধার অভিযানে দেখা যায় কিছু মানুষ ড্রাম ও কাঠের সাহায্যে পানিতে ভেসে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নয় জনের মধ্যে ছয় জন মানবপাচারকারী হিসেবে সন্দেহভাজন। তাদের আটক করেছে পুলিশ।

একজন বেঁচে ফেরা ব্যক্তি জানান, চাকরির প্রতিশ্রুতি দিয়ে পাচারকারীরা তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলেছিল। যাত্রাপথে অনেক মানুষ নৌকার ভেতরে মারা যায়। বিষাক্ত তেল ছড়িয়ে পড়ায় দগ্ধও হন কয়েকজন।

তিনি আরও জানান, নৌকাটি চার দিন সমুদ্র পাড়ি দেওয়ার পর ডুবে যায়। তারা প্রায় ৩৬ ঘণ্টা পানিতে ভেসে থাকার পর উদ্ধার হন। তার দাবি অনুযায়ী, যাত্রাপথে ২৫ থেকে ৩০ জন শ্বাসরোধ ও ভিড়ের কারণে মারা গেছেন।

জাতিসংঘ বলেছে, এ ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য স্থায়ী সমাধান না থাকার ভয়াবহ ফলাফল।

সূত্র: রয়টার্স

Share

আপনাই জন্য

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের অবিচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় আজ এক ভিন্ন বাস্তবতার...

আল আজহারে সর্বোচ্চ ফল নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের মাসুম বিল্লাহ

মিশরের প্রাচীনতম ও বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফলে এমফিল অর্জন করে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের মেধাবী গবেষক মুহাম্মাদ মাসুম বিল্লাহ...

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে দুর্নীতির মামলায় সাত বছরের...

মোহামেডান থেকে কানাডার ফুটবল মাঠ: গোলকিপিং কোচ মোহাম্মদ হাকিমের গল্প

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। সেই সাদা-কালো শিবিরের গোলপোস্ট সামলানো এক সাবেক প্রহরী এখন বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন।...

ট্রেন্ডিং নাও

আটলান্টিক সিটি বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের পর্ষদ...

জামায়াত আমিরের সঙ্গে স্প্যানিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের অ্যাম্বাসেডর গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল...

Related Articles

আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামে দালালচক্রের উদ্বেগজনক নেটওয়ার্ক

এক হাজার বছরেরও অধিক সময় ধরে জ্ঞান, প্রজ্ঞা ও ইসলামী বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের...

আল আজহারে সর্বোচ্চ ফল নিয়ে এমফিল ডিগ্রি অর্জন করলেন বাংলাদেশের মাসুম বিল্লাহ

মিশরের প্রাচীনতম ও বিশ্বখ্যাত বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফলে এমফিল অর্জন...

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুমকি, মুজিবুলের কারাদণ্ড

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

মোহামেডান থেকে কানাডার ফুটবল মাঠ: গোলকিপিং কোচ মোহাম্মদ হাকিমের গল্প

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং। সেই সাদা-কালো শিবিরের গোলপোস্ট...

ফিনল্যান্ডের বর্ষবরণ উৎসব, প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির মিলনমেলা

ফিনল্যান্ডের এস্পো শহরের একটি আন্তর্জাতিক স্কুলে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য বাংলা বর্ষবরণ উৎসব।...

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৪৫ বিদেশি আটক

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে বিশেষ অভিবাসন অভিযানে ৪৫ জন বিদেশিকে আটক...

কানাডার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রথম বাংলাদেশি হিসেবে কানাডার এমপি নির্বাচিত হলেন ডলি বেগম

আমেরিকা-চীন-ভারত, পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের প্রায় দেড় মাস হতে চলেছে। নতুন এই...