প্যারিসে ঈদের প্রস্তুতি: জামাত শেষে থাকছে আনন্দমেলা

Share

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্যারিসে প্রতিবারের মতো এবারও ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশি মুসলিম প্রবাসীরা। আগামী শুক্রবার (২০ মার্চ) প্যারিসের বিভিন্ন এলাকায় ঈদ জামাত ও আনন্দমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে বাংলাদেশিদের প্রধান ধর্মীয় কেন্দ্র বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার।

প্রতিবছরের ন্যায় এবারও পাঁচটি ঈদ জামাতের প্রস্তুতি নিয়েছে স্তাঁয় অবস্থিত এই ইসলামিক সেন্টার।

সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত শুরু হবে। প্রতি ৪৫ মিনিট অন্তর একেকটি জামাত রেখে সকাল সাড়ে ১০টায় শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ঈদ আয়োজনে নারীদের নামাজ আদায়ের সুব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান বলেন, ভিন্ন সংস্কৃতি ও পরিবেশের মধ্যেও আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যকে ধারণ করে আজ একত্রিত হয়েছি।

রমজান ও শবে কদর উপলক্ষ্যেও আমরা ইফতার ও সেহরির আয়োজন রেখেছিলাম। ঈদের সময়ও সুধীজনদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছি। এই ঈদ জামাত শুধু ইবাদতের নয়, বরং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে আমরা মনে করি।
এছাড়া লা কুরনেভ এলাকায় বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে খোলা মাঠ বা ভাড়া করা হলরুমে জামাত আয়োজনের প্রস্তুতি চলছে।

বিভিন্ন প্রবাসী সংগঠন ও মসজিদ কমিটি যৌথভাবে এ আয়োজন পরিচালনা করছে। একইভাবে সাঁ-দেনি এলাকাতেও বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ছোট পরিসরে একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বাংলাদেশি সম্প্রদায়ের পাশাপাশি বৃহত্তর মুসলিম সমাজের জন্য প্যারিসের ঐতিহ্যবাহী ‘লা গ্রঁদ মসকি দ্য পারি’তে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে সাধারণত সকাল ৮টা ও ৮টা ৪৫ মিনিটে দুই দফা জামাত হয়, যেখানে বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এছাড়াও মেট্রো হোশ, সার্খসেল ইনডোর স্টেডিয়ামসহ ফ্রান্সের ছোট-বড় শহরের মসজিদগুলোতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

ওভারভিলিয়ে বাংলাদেশি জামে মসজিদ বরাবরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরের জামাতের আয়োজন করতে যাচ্ছে। সকাল সোয়া ৭টায় শুরু হবে ঈদের প্রথম জামাত। এ প্রসঙ্গে মসজিদের খাদেম সালেহ আহমদ বলেন, ঈদের জামাত আয়োজন আমাদের কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং একে অপরের প্রতি সহানুভূতির এক উজ্জ্বল প্রতীক। প্রবাসের জীবনেও আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্য ধরে রাখতে পারছি এবং মুসলিম ভাই-বোনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সক্ষম হচ্ছি।

ঈদের নামাজ শেষে শুরু হবে আনন্দ-উৎসব। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) উদ্যোগে ঈদের দিন বিকেলে পার্ক দ্য লা ভিলেত-এ আয়োজন করা হয়েছে ‘ঈদ ফেস্টিভ্যাল প্যারিস ২০২৬’। এখানে থাকবে খাবারের স্টল, পোশাকের দোকান, শিশুদের বিনোদন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। একই দিনে প্লাস দ্য ফেত প্যারিসে অনুষ্ঠিত হবে ঈদ আনন্দ মেলা।

এছাড়া বাস্তিল চত্বরে বাংলাদেশি সংগঠনগুলোর উদ্যোগে ঈদ বাজার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অপরদিকে ওবেরভিলিয়ে এলাকার বিভিন্ন কমিউনিটিতেও বাংলাদেশিরা নিজস্ব মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবারের আয়োজন করে থাকে।

পাশাপাশি ২২ মার্চ ল্য ফিনিক্স-এ অনুষ্ঠিত হবে ‘ফেত ঈদ ২০২৬’, যেখানে লাইভ সংগীত, খাবার ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম থাকবে।

আয়োজকদের মতে, প্রবাসে থেকেও নিজেদের ভাষা ও সংস্কৃতিকে ধরে রাখতে বাংলাদেশিরা আলাদা করে জামাত ও উৎসবের আয়োজন করে থাকেন। এতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্প খরচে উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশে একাধিক চক্র...

A pleasant surprise at Dhaka airport

For passengers with past experience of the Dhaka airport, the prospect of flying into Bangladesh's capital has not been a pleasant one, chiefly...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। নতুন ব্যবস্থায় ২০২৭ সাল থেকে অধিকাংশ নাগরিক ঘরে...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ...