গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক

Share

গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর নবনির্বাচিত কার্যকরী কমিটি (২০২৫–২০২৮) এর অভিষেক অনুষ্ঠানে সংগঠনটির ভবিষ্যৎ কর্মপন্থা, প্রবাসে ঐক্যবদ্ধ সমাজ গঠন এবং মাতৃভূমির কল্যাণে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনির্বাচিত কর্মকর্তারা।

টরন্টোর হাঙ্গেরিয়ান কানাডিয়ান কালচারাল সেন্টারে রবিবার (০৪ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রারম্ভে মাহদী জালাল চৌধুরীর কোরআন তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সভাপতি নওয়াজ চৌধুরী। তিনি বলেন, “গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো শুধুমাত্র একটি সামাজিক সংগঠন নয়, এটি প্রবাসে গোলাপগঞ্জবাসীর পরিচয়, ঐক্য ও মানবিক দায়বদ্ধতার প্রতীক। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা কর্মকাণ্ডে ফাউন্ডেশনের ভূমিকা আরও বিস্তৃত হবে।”

নওয়াজ চৌধুরী প্রবাসী নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, “তরুণদের অংশগ্রহণের মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে।” তিনি বাংলাদেশ, বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সদস্যদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য (এমপিপি) ডলি বেগম বলেন, “প্রবাসে বসবাস করলেও বাংলাদেশি কমিউনিটি তাদের শেকড়, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে হৃদয়ে ধারণ করে রেখেছে, যা অত্যন্ত গর্বের বিষয়।” তিনি উল্লেখ করেন, গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোর মতো সংগঠনগুলো প্রবাসে সামাজিক ঐক্য গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডলি বেগম এমপিপি আরও বলেন, “কমিউনিটি সংগঠনের মাধ্যমে নতুন প্রজন্ম নেতৃত্ব, দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা শেখার সুযোগ পাচ্ছে, যা একটি শক্তিশালী বহুসাংস্কৃতিক সমাজ গঠনে সহায়ক।” তিনি নবনির্বাচিত কার্যকরী কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের একে একে মঞ্চে আহ্বান জানান অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মিসবাহুল কাদির ফাহিম। এরপর নির্বাচন কমিশনের প্রধান মইন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় নির্বাচন কমিশনের দুই সদস্য লায়েক চৌধুরী ও আরাফাত আহমদ সুজন উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানের পর বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি সাব্বির চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক আবু জহির সাকিব, সাবেক সাধারণ সম্পাদক সাবির আহমদ শাহিন এবং সাদ চৌধুরী।

সভাপতি সাব্বির চৌধুরী লিটন বলেন, “সকলের সহযোগিতায় গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টোকে একটি শক্তিশালী, আধুনিক ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। ফাউন্ডেশনের সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।” তিনি আরও জানান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সহায়তা কর্মসূচি জোরদার করা হবে, বিশেষ করে গোলাপগঞ্জ উপজেলার অসহায় মানুষ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হবে।

দুর্যোগকালীন মানবিক সহায়তা, প্রবাসী কমিউনিটির সামাজিক সংহতি বৃদ্ধির জন্য সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ফাউন্ডেশন চারজন কৃতি ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে। তারা হলেন— বাংলাদেশের স্বাধীনতায় অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বদরুল আলম, কমিউনিটিতে প্রথমবারের মতো জানাজা ও দাফন সেবা চালুর উদ্যোগ নেওয়ার জন্য শামশের আলী হেলাল, গ্রেটার টরন্টো এলাকায় বাংলাদেশি কমিউনিটি উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রকৌশলী মোহাম্মদ রেজাউর রহমান এবং টরন্টোর বাংলাদেশ স্মৃতিস্তম্ভের প্রতিষ্ঠাতা সদস্য ও কমিউনিটি নেতা ব্যারিস্টার রেজওয়ান রহমান।

এছাড়া, অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার রেজানুর রহমান, আইনজীবী মানু চৌধুরী, সারওয়ার চৌধুরী, এসএম নুরুল্লাহ তারুন ও আহসানুল হাফিজ প্রমুখ।

অতিথিরা বলেন, “প্রবাসে গোলাপগঞ্জবাসীর ঐক্য, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই ফাউন্ডেশন।” তারা আরও উল্লেখ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ফাউন্ডেশনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

অতিথি এমপিপি ডলি বেগমকে উত্তরীয় পরিয়ে দেন সাবেক সভাপতির সহধর্মিনী ফারহানা মমতাজ শান্তা ও বর্তমান সভাপতির সহধর্মিনী রুমানা চৌধুরী। সম্মাননা বিতরণ অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফাবিহা চৌধুরী ও দিয়ানা চৌধুরী।

অনুষ্ঠানে স্লাইডশো’র মাধ্যমে ফাউন্ডেশনের পূর্ব কার্যক্রম প্রদর্শিত হয়। নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন অর্থ সম্পাদক জুবায়ের আহমদ সিপিএ ও মোক্তার হোসেন বাহার। প্রাণবন্ত এই অনুষ্ঠানে টরন্টোতে বসবাসরত গোলাপগঞ্জবাসী স্বপরিবারে উপস্থিত ছিলেন।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড

নিউইর্য়ক পুলিশের সর্ববৃহৎ ফ্রেটারনেল সংগঠন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির ১৮তম বার্ষিক ইফতার ডিনার ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সিটির...

বাংলাদেশিদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে পদত্যাগ করলেন লেবার পার্টির সাবিনা আখতার

বৃটেনের জাতীয় নির্বাচনের আগমুহূর্তে দল থেকে পদত্যাগ করলেন ডেপুটি লিডার বাংলাদেশি বংশদ্ভূত কাউন্সিলর সাবিনা আখতার। নিজ দলের নেতা স্যার কিয়ার স্টারমারের বাংলাদেশ নিয়ে...

জাতীয় প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্টের সাথে বাংলাদেশ দূতাবাসের শুভেচ্ছা বিনিময়

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত জাতীয় প্রেসক্লাবের বার্ষিক অনুষ্ঠানে নতুন সভাপতি দায়িত্ব গর্হণ করেছেন। ১৯ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় ক্লাবের বিদায়ী সভাপতি আইলিন ও'রিলি...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...