প্রবাসীদের দেশে বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স

Share

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বিপুল সংখ্যক বাংলাদেশীদের জন্য নিশ্চিন্তে দেশে বাড়ি বা ফ্ল্যাট কেনার সুযোগ করে দিচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী প্রবাসীদের জন্য দেশে বিনিয়োগের সুযোগ করে দিকে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

বৈদেশিক মুদ্রা প্রেরণের মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারা। এসব প্রবাসী বাংলাদেশীদের অনেকেই আগ্রহী নিজ দেশে বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগে। বিভিন্ন সময় সঠিক প্রক্রিয়ায় বিনিয়োগ না করে প্রতারিত হয়েছেন অনেকেই। সুনির্দিষ্ট তথ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে বিশ্বাসযোগ্য কোন মাধ্যম বা প্রতিষ্ঠান না থাকায় আগ্রহ থাকা সত্বেও দেশে বিনিয়োগ করতে সাহসী হয়ে উঠতে পারছেন না এসব প্রবাসীরা।

এ ধরণের আগ্রহী অনাবাসী বাংলাদেশীদের জন্য স্বদেশে বিনিয়োগের সুযোগ করে দিতে এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারী প্রতিষ্ঠান ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি। টেক্সাসের হিউস্টন ভিত্তিক বাংলাদেশী মালিকানাধীন এই প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির সাগর চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগের আহ্বান জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তাদ্বয়। সাংবাদিকদের ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কার্যক্রম সম্পর্কে বর্ণনা ও প্রশ্নোত্তর প্রদান করেন ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের চেয়ারম্যান নিউইয়র্কের সুপরিচিত ব্যক্তিত্ব রায়হান জামান এবং হিউস্টন থেকে আগত ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ইঞ্জিনিয়ার আজাদুল হক।

রায়হান জামান বলেন, এখন থেকে আমেরিকার গ্রহণযোগ্য ক্রেডিট দিয়েই বাংলাদেশে ফ্ল্যাট বা জমি কেনা যাবে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের মাধ্যমে। কোন কোন কাগজ লাগবে তা তিনি বর্ণনা করেন। এ পদ্ধতিতে গ্রাহকের রেডিমেইড ফ্ল্যাটের ৭০ শতাংশ পর্যন্ত ঋণের ব্যবস্থাও ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স করবে। তারা বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি ব্যাংকের সাথে এ নিয়ে কাজ করছে এবং চুক্তি সম্পাদিত করেছে। রায়হান জামান বলেন, বাড়ি, গাড়ি বা অন্য কোন কিছু ক্রয়ের ক্ষেত্রে যে ধরণের ক্রেডিট কোয়ালিফিকেশন যাচাই করা হয় বাংলাদেশে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রেও একই ধরণের প্রক্রিয়া অনুসরণ করা হয়ে থাকে। তিনি ক্রেডিট স্কোরের বিভিন্ন দিক তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রের ক্রেডিট ব্যুরো বিশেষ করে এক্সপোরিয়ান, ট্রান্স ইউনিয়ন এবং ইক্যু ফ্যাক্স রিপোর্ট অনুযায়ী আগ্রহী গ্রাহকদের ক্রেডিট বিষয়ক তথ্য প্রদান করা হবে। এজন্য যুক্তরাষ্ট্রে প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন ও ট্যাক্সের প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করতে হবে বলে জানান রায়হান জামান। এক প্রশ্নের উত্তরে রায়হান জামান বলেন, ম্যানেজিওলজি বর্তমানে বাংলাদেশে শতাধিক ভবনের তত্ত্ববধান করছে অত্যন্ত দক্ষতার সাথে।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ইঞ্জিনিয়ার আজাদুল হক বলেন, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স বাংলাদেশে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দিক হলো যুক্তরাষ্ট্রের অনাবাসী বাংলাদেশীদের ক্রেডিট প্রোফাইল ব্যবহার করে বাংলাদেশে রিয়েল এস্টেট ক্ষেত্রে বাড়ি বা ফø্যাট ক্রয়ে শতভাগ নিশ্চয়তা প্রদান করছে। বাংলাদেশের অন্যতম রিয়েল এস্টেট কোম্পানী রূপায়ন সহ আরো কয়েকটি কোম্পানীর সাথে তাদের এ সংক্রান্ত চুক্তি রয়েছে। আজাদুল হক বলেন, যুক্তরাষ্ট্রে এধরণের উদ্যোগ এটাই প্রথম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে অনাবাসী বাংলাদেশীরা সহজে এবং নির্বিঘ্নে স্বপ্নের ফ্ল্যাট বা জমিতে বিনিয়োগ করতে পারেন।

আজাদুল হক জানান যে প্রবাসীরা কিভাবে আইনসম্মতভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। এ জন্য তিনি পাঁচটি বৈধ উপায় ব্যাখ্যা করেন। তিনি জানান কি উপায়ে বিনিয়োগ করলে সেই বিনিয়োগের মূনাফাসহ মূল অর্থ বৈধভাবে ফিরিয়ে আনা যায়। তিনি বলেন, রেমিট্যান্স মানে বিনিয়োগ নয়। অনেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়ে ফ্ল্যাট কিনে বা তৈরি করে পরে তা বিক্রি করে অর্থ ফেরত আনতে চান। কিন্তু তা আইনসিদ্ধ নয়। যদি কারো লক্ষ্য হয় যে সে তার বিনিয়োগকৃত মূলধন মুনাফাসহ ফিরিয়ে আনবেন, তাহলে তা রেমিট্যান্স পাঠিয়ে করা যাবে না।

কিভাবে করা যাবে তা ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স গ্রাহকদের বুঝিয়ে বলবে। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের মূল লক্ষ্য হচ্ছে, প্রবাসীদের বাংলাদেশে বিপুলভাবে বিনিয়োগ করতে উদ্বুুদ্ধ করা, তাদের জন্য সহজভাবে বেশ কয়েকটি পদ্ধতির প্রচলন করা। গ্রাহক সিদ্ধান্ত নেবেন তিনি কি করতে চান। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স রুপায়ন গ্রুপ, ফোট্রেস ডেভেলপমেন্টস লিমিটেড (এফ ডি এল) এবং বায়োবিল্ডের সাথে চুক্তি করেছে। এদের একেক জনের একেক রকমের ফ্লাট আছে যা গ্রাহকের চাহিদা অনুযায়ী পছন্দ করতে পারবেন। এর মধ্যে অন্যতম হচ্ছে রুপায়ন সিটি উত্তরার মনোরম স্কাই ভিলাসমুহ।

এ ক্ষেত্রে ডাউন পেমেন্টের পর বাংলাদেশের নির্দিষ্ট ব্যাংক থেকে মর্টগেজ সহ অন্যান্য সকল ব্যবস্থা করছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। বিশেষ করে ডলার বন্ড, ডলারে নিটা একাউন্টে শেয়ার মার্কেটে বিনিয়োগ, এফডিআই বা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে বিনিয়োগ এবং অফশো’র ব্যাংকিং।এসব বিনিয়োগ ক্ষেত্রে অনাবাসী বাংলাদেশীদের এনআইডি কার্ড, দ্বৈত ন্যাশনালিটি সার্টিফিকেট বা বাংলাদেশী পাসপোর্ট থাকা বাঞ্ছনীয়। কর্মকর্তাদ্বয় তাদের এই উদ্যোগকে নিরাপদ এবং বিশ্বস্ত অভিহিত করে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ব্যক্তিগত ভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে আহ্বান জানান অনাবাসী বাংলাদেশীদের প্রতি।

Share

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

আপনাই জন্য

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন দুই দেশের সংশ্লিষ্টরা। রোববার রাজধানীর উত্তরায়...

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন বাংলাদেশের বরণ্যে...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের পাসপোর্ট সূচকের বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের যোগ্যতার নিয়মে বড় পরিবর্তন কার্যকর হচ্ছে। নতুন বিধানের ফলে এতদিন ফেডারেল...

ট্রেন্ডিং নাও

ঋণ ও অনুদান স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে ট্রাম্প প্রশাসনের মেমো, আটকে দিল ফেডারেল আদালত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার মসনদে বসেই একের পর এক চমক দেখাতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন সব ধরনের ফেডারেল অনুদান এবং...

The Unexpected Power of Seeing Yourself as a Villain

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০...

Related Articles

টরন্টোতে গাইবেন বন্যা, নাচবেন শিবলী-নীপা

কানাডার টরন্টোতে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। নর্থ...

বিশ্বের দ্বিতীয় শক্তিশালী পাসপোর্ট এখন মালয়েশিয়ার, ভিসা ছাড়াই যাওয়া যাবে ১২৯ দেশে

আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার দিক থেকে মালয়েশিয়ার পাসপোর্টের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। ২০২৬...

অক্টোবর থেকে নতুন নিয়ম, মেডিকেইড হারানোর আশঙ্কায় বৈধ অভিবাসীরা

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর ২০২৬ থেকে মেডিকেইড ও চিপ কর্মসূচিতে বৈধভাবে বসবাসকারী অভিবাসীদের...

যুক্তরাষ্ট্রে প্রথমবার অনলাইনে পাসপোর্ট আবেদনের সুযোগ, চালু নতুন এআই ওয়েবসাইট

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রথমবার পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসার পরিকল্পনা ঘোষণা করেছে...

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু: নিউইয়র্কে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক...

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...