স্বচ্ছ তদন্তে বাংলাদেশ সরকারকে চাপ দিতে যুক্তরাজ্যের পার্লামেন্টে কথা বললেন রূপা ও আপসানা

Share

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতা ও হতাহতের ঘটনায় স্বচ্ছ তদন্তের জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির দুই পার্লামেন্ট সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক ও আপসানা বেগম।

একই সঙ্গে দুই পার্লামেন্ট সদস্য গণগ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরপূর্বক তুলে নিয়ে যাওয়াসহ মানবাধিকারের বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে কথা বলেন। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে অংশ নিয়ে রূপা হক ও আপসানা বেগম বাংলাদেশ পরিস্থিত নিয়ে কথা বলেন।

রূপা হক পার্লামেন্টের স্পিকারের উদ্দেশ্যে বলেন, ‘আপনি ও আমি দুজনেই চীনের তিয়েন আনমেন স্কয়ারের ঘটনা মনে রাখার মতো বয়সী। বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগকে আমাদের সরকার যথাযথভাবে নিন্দা করেছে। এই ঘটনায় স্বচ্ছ তদন্তের চাপ তৈরির জন্য আমি কি অনুরোধ করতে পারি?

রূপা হক বলেন, আন্তর্জাতিক উপাদান থাকা সত্ত্বেও যে দেশ বহির্বিশ্বের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করতে পারে এবং সব প্রতিষ্ঠানকে তাদের ‘স্টর্মট্রুপার’–এর মতো নিয়ন্ত্রণ করতে পারে, তখন কীভাবে আমরা তদন্তের ওপর আস্থা রাখতে পারি? পুলিশকে কেবল নিজের সীমার মধ্যে কাজ করার অনুমতি দেওয়া উচিত নয় কি?’

রূপা হকের প্রশ্নের জবাব দিতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ক্যাথেরিন ওয়েস্ট বলেন, ‘আমার বন্ধুর উদ্দেশে বলছি, এ বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর অবস্থান খুবই স্পষ্ট এবং বাংলাদেশে গত দুই সপ্তাহে যা ঘটেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিচার বিভাগীয় পর্যালোচনার প্রকৃতিসহ বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছি, যা বাংলাদেশ সরকার গ্রহণ করছে।’

আপসানা বেগম বলেন, ‘বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের উচ্চমৃত্যুর সংখ্যার পরে গণগ্রেপ্তার, জোরপূর্বক গুম, নির্যাতন, বেআইনি হত্যা ও ভিন্নমতের বিরুদ্ধে সরকারের দমন–পীড়ন আরও তীব্র হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে। আমাদের মন্ত্রী কি আমার সঙ্গে একমত, বাংলাদেশিদের অবশ্যই প্রতিবাদ করার অধিকারসহ তাদের মৌলিক মানবাধিকার প্রয়োগের অধিকার থাকতে হবে? তিনি কি বাংলাদেশে এবং সারা বিশ্বে দমন–পীড়নের মুখোমুখি বাংলাদেশিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আমার সঙ্গে যোগ দেবেন?

জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, আপসানা তাঁর নির্বাচনী এলাকা যুক্তরাজ্য ও আন্তর্জাতিক অংশীদারদের জন্য একজন চ্যাম্পিয়ন ব্যক্তিত্ব। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে একটি স্বাধীন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জবাবদিহি এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।

আপসানা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশের মানুষের প্রতিবাদ করার অধিকারসহ মৌলিক মানবাধিকার চর্চার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের মানুষ যে দমন–পীড়নের মুখোমুখি, সেই সময় আমি তাঁদের পাশে আছি।’

Share

সর্বশেষ সংযোজন

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। Saint-Laurent আসনে Coalition avenir Québec-এর তাহমিনা কবীর, Verdun আসনে Canadian Party...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন প্রবাসীর ও দেশের কৃতি সন্তানকে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ প্রদান করা...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড স্টেটস ডেমোক্রেটিক নেটওয়ার্কের (ইউএসডিএন) সহ-প্রতিষ্ঠাতা ও বোর্ড চেয়ার শেখ গালিব রহমানকে...

প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর শুক্রাবাদে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে এ...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

মুক্তিযোদ্ধাদের অবমাননায় লন্ডনে প্রতিবাদ

মুক্তিযোদ্ধাদের অবমাননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা। তারা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলো পরিবর্তনের পাঁয়তারার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের...

বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আমরেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন উপলক্ষে কমিউনিটির সামাজিক-সাংস্কৃতিক, ক্রিড়া, পেশাজীবী ও রাজনৈতিক...

আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বিগ্ন জাতিসংঘ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য...

Related Articles

কুইবেক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের হাল-হকিকত

আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচনে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

মানবপাচার জালিয়াত চক্রে বাংলাদেশি
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থান

মালয়েশিয়ায় বাংলাদেশি, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার কিছু নাগরিক মানবপাচারে জালিয়াত চক্র গড়ে তুলেছে।...

দিলারা জামানের বাড়ি দখল! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে

‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া...

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

ফ্যাশন ও অভিজাত পোশাকের বিশ্ব রাজধানী ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে বস্ত্র বাণিজ্যের...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

বৈধ কাগজপত্র নেই—আবার কারও বৈধ কর্ম-অনুমতিপত্র থাকলেও কাজ করছেন অন্য কোম্পানিতে। বিদেশি...

কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

কুয়েতে সাম্প্রতিক সময়ে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটায় দেশটিতে...