কানাডার ইমিগ্রেশন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না? সমাধান জেনে নিন

Share

ফারহান এবং মিমি সদ্য বিবাহিত। দুজনেই কাজের পাশাপাশি মাস্টার্স করছে বাংলাদেশের সুনামধন্য এক বিশ্ববিদ্যালয়ে। মিমির ভবিষ্যৎ পরিকল্পনা হলো কানাডায় স্থায়ীভাবে চলে যাওয়া। ফারহানও সেটাই চায়। কিন্তু বাংলাদেশের ভালো চাকরিটা ছেড়ে যেতে মাঝে মাঝে মন সায় দেয় না। আর তার ওপরে বাংলাদেশে বাবা-মাকে দেখাশোনা করারও নির্ভরযোগ্য কেউ নেই।

কানাডায় কী ইমিগ্রেশন নিয়ে যাওয়া ভালো হবে? নাকি স্টুডেন্ট ভিসা?
কানাডা গিয়ে ভালো চাকরি মিলবে তো?
নাকি অড-জব করেই কাটিয়ে দিতে হবে?
কানাডায় থাকা-খাওয়ার খরচ কেমন হতে পারে?
কানাডা যাওয়ার কত দিন পর বাবা-মাকে সে নিজের কাছে নিয়ে যেতে পারবে?
কানাডার ইমিগ্রেশন কী নিজে করা সম্ভব?
নাকি এজেন্সি বা ফেসবুকের কোনো দালালকে দিয়ে করাতে হবে?

ইত্যাদি নানা প্রশ্ন ফারহানের মনে প্রতিদিন ঘুরপাক খায়। একইসঙ্গে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি কানাডার উন্নত জীবনও হাতছানি দিয়ে ডাকে।

ফারহান আর মিমির মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের ক্ষেত্রে অবশ্যই ইমিগ্রেশনকে প্রাধান্য দেওয়াটা জরুরি। কেননা স্টুডেন্ট হয়ে কানাডায় পড়তে যাওয়ার খরচ অনেক। যদিও কানাডায় স্কলারশিপ পেলে সেটা অবশ্যই ভালো। কিন্তু স্কলারশিপ, ফান্ডিং ইত্যাদি পাওয়াটাও সহজ ব্যাপার নয়।

কানাডার ইমিগ্রেশনের কথা চিন্তা করলে কয়েকটি কথা মাথায় রাখতে হবে। এক. কানাডার ইমিগ্রেশন একটি ধৈর্যের পরীক্ষা দুই. সঠিক সময়ে সঠিক কাজগুলো করে ফেলাটা জরুরি তিন. বিভিন্ন এজেন্সি কিংবা দালাল ছাড়াই নিজের ইমিগ্রেশন নিজে করা সম্ভব।

কানাডার ইমিগ্রেশনের জন্য শুরুতে কি করা প্রয়োজন?
প্রথমেই IELTS এ ভালো স্কোর করাটা জরুরি। এরপর রয়েছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট (ECA) করানো, ব্যাংকে নির্ধারিত ফান্ড জমা রাখা, ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার এবং অন্যান্য আনুষঙ্গিক কাগজাদি তৈরি করা ইত্যাদি কাজ।

কানাডা গিয়ে ভালো চাকরি মিলবে কী?
কানাডায় গিয়ে ভালো চাকরি পাওয়ার স্বপ্ন সবার মাঝেই কমবেশি থাকে। সাধারণত ব্যাংকিং, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সেক্টরে অভিজ্ঞতা সাপেক্ষে দ্রুত চাকরি পাওয়ার আশা থাকে।

তারপরেও বলা যায়, কানাডায় গিয়ে কানাডিয়ান কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশোনা শেষ করতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কানাডিয়ান পড়াশোনা, অভিজ্ঞতা, রেফারেন্স ইত্যাদি দ্রুত চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হিসেবে কাজ করে।

কানাডায় থাকার খরচ কেমন হতে পারে?
বড় শহর যেমন, টরেন্টোতে থাকার খরচ বেশি। টরন্টোতে এক বেডরুমের অ্যাপার্টমেন্ট লিভিংরুম এবং কিচেনসহ এলাকাভেদে প্রতি মাসে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ ডলার।

আর একা থাকলে সেক্ষেত্রে ৫০০ থেকে ৮০০ ডলারের মধ্যে এক রুম, শেয়ার্ড কিচেন এবং ওয়াশরুমসহ পাওয়া সম্ভব। খাবার খরচ জনপ্রতি মাসে ১০০ থেকে ১৫০ ডলার ধরে রাখতে পারেন। বাসায় নিয়মিত রান্না করে খেলে খরচ কমে যাবে। যাতায়াতে এক থেকে ১৫০ ডলার মাসে ধরে রাখতে হবে।

বাবা-মাকে কানাডায় নিয়ে যাওয়া সম্ভব কী?
অবশ্যই সম্ভব। কানাডায় যাওয়ার পর ভিজিট ভিসা কিংবা সুপার ভিসাতে বাবা-মাকে কানাডায় নিয়ে যাওয়া সম্ভব। তবে হ্যাঁ, সেক্ষেত্রে কেউ কানাডায় যাওয়ার পরপরেই হয়তোবা সেটা করা সম্ভব না হলেও কয়েক বছর পরে বাবা-মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।

বাংলাদেশ থেকে যারা কানাডায় ইমিগ্রেশন নিয়ে যেতে আগ্রহী, তাদের মনে এক ধরনের সংশয় কাজ করে যে, বাংলাদেশের বড় চাকরি কিংবা আরাম-আয়েশ ছেড়ে কানাডার ঠাণ্ডা আবহাওয়া এবং কঠিন জীবনের মুখোমুখি হওয়াটা আসলেই কী ঠিক কাজ হবে?

উত্তরে এতটুকুই শুধু বলা যায় যে, পৃথিবীর অন্যতম শান্তির দেশ কানাডায় যারা পাড়ি জমিয়েছেন, শুরুতে হয়তোবা অনেক কষ্টের সম্মুখীন তারা হয়েছেন, কিন্তু কালক্রমে এই দেশান্তরী মানুষজন কানাডাতেই তাদের স্থায়ী ঠিকানা করে নিয়েছেন এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মকেও একটি সুন্দর জীবন উপহার দিয়েছেন।

কানাডার ইমিগ্রেশন নিয়ে অলাভজনক কার্যক্রম ‘ইমিগ্রেশন আ্যন্ড সেটেলমেন্ট’ (http://immigrationandsettlement.org) এর ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপে (https://www.facebook.com/groups/immigrationandsettlement) বিনামূল্যে সব ধরনের সহযোগিতা পাওয়া সম্ভব।

Share

সর্বশেষ সংযোজন

আমরা নতজানু রাষ্ট্র পর্যায়ে আর কখনো ফিরে যাবো না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ‘শুরু থেকে আমাদের সরকারের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় দিকটি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা সেই ক্লায়েন্ট স্টেট (নতজানু রাষ্ট্র)...

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার রাতে তারা নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের, একজনের বাড়ি মুন্সীগঞ্জে।...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিঁখোজ হয়েছে আবু ছায়েদ নামে এক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরের...

জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন
আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, ‘দ্বিপক্ষীয় বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

How to make your life routine more fun and eco-friendly

There is evidence that the food industry designs ultra-processed foods to be highly rewarding, to maximize craveability and to make us want more...

ওমানে সাগরে পড়ে বাংলাদেশি যুবক নিখোঁজ

ওমানের পর্যটন এলাকা সালালাহ দেলকুতের আরব সাগর উপকূলে ঘুরতে গিয়ে পানির তোড়ে নিঁখোজ হয়েছে আবু ছায়েদ নামে এক বাংলাদেশি। গতকাল মঙ্গলবার বিকেলে সাগরের...

ট্রাম্পের নতুন বিশ্বব্যবস্থা: পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন আনতে শুরু করেছেন। তাঁর নতুন কূটনৈতিক নীতিগুলো আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের...

Related Articles

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ছয় প্রবাসী বাংলাদেশি। গতকাল সোমবার...

২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান
প্রবাস থেকে যত প্রতিরোধ

২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় দেশের রাজপথের পাশাপাশি বিশ্বজুড়েও চলতে থাকে প্রবাসী...

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যে সমঝোতার আশা মার্কিন অর্থমন্ত্রীর

হরমুজ প্রণালি আবার চালুর বিষয়ে ইরানের সঙ্গে বুধবারের মধ্যেই একটি সমঝোতা হতে...

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষের জেরে ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে...

অস্ট্রেলিয়া-কানাডায় চাকরির নামে ভয়ংকর ভিসা প্রতারণা

অস্ট্রেলিয়া ও কানাডায় ফলের বাগান, গরুর খামার, ফুড প্যাকেজিং কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে...

দিল্লিতে বসে রাজনীতি করতে পারবেন না হাসিনা : ভারত
প্রত্যাবর্তনের আবেদন খতিয়ে দেখা হচ্ছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ...

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন

বিনিয়োগের সুযোগ অনুসন্ধান এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আগামী সপ্তাহের...