নিউইয়র্ক বাংলা বইমেলায় ৪০টি প্রকাশনির নতুন দশ হাজার বই থাকবে

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত জ্যাকসন হাইটসে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলার মতবিনিময় সভা
Share

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলায় ১০ হাজার নতুন বই নিয়ে উপস্থিত থাকবে অন্তত ৪০ টি প্রকাশনা সংস্থা। ১৪ মে জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন । ২৪ মে শুক্রবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা।

বইমেলার আহ্বায়ক লেখক-সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।

বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের মেলায়। এছাড়া বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে বইমেলা।

এবারের বইমেলায় ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন। চলছে গানের মহড়া।

সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী ও কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ। আয়োজকরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি পর্ব। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশক কে পুরস্কৃত করা হবে। সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা দেয়া হবে। অভিবাসীদের প্রত্যাশা, বইমেলার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়বে বাংলা ভাষা ও সংস্কৃতি । প্রবাসে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।

Share

সর্বশেষ সংযোজন

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

পাসপোর্ট নিয়ে নতুন নির্দেশনা কুয়েতের

করোনা মহামারির সময় কুয়েতের সঙ্গে বিভিন্ন দেশের ফ্লাইট বন্ধ হওয়ার কারণে আকামা নবায়ন নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল প্রবাসীদের। ঠিক সেই মুহূর্তে পাসপোর্টের মেয়াদ...

মুক্তিযোদ্ধাদের অবমাননায় লন্ডনে প্রতিবাদ

মুক্তিযোদ্ধাদের অবমাননা ও লাঞ্ছনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা। তারা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলো পরিবর্তনের পাঁয়তারার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের...

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

শক্তি-সামর্থ্য, অতীত ইতিহাস, টেস্ট ক্রিকেটের ঐতিহ্য, আইসিসি র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স—সব বিচারেই বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। এমনকি বিশ্বসেরা দলগুলোও ক্যাঙ্গারুদের মাটিতে...

Related Articles

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের...

জাপানিদের চার শর্তে আটকা পরিচালন চুক্তি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে সমঝোতা প্রক্রিয়া চারটি শর্তে...

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ২০২৬ সালের...

সৌদি আরবে মৃত্যুদণ্ড; মরদেহ দেশে আসা কিংবা হানিমুনে যাওয়ার দাবিগুলো গুজব

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে গত ১৪ অক্টোবর...

প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগে সাবেক মার্কিন কূটনীতিকের প্রতিক্রিয়া

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ-রাষ্ট্রদূত...