যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা শিক্ষা পরিষদের সদস্য হচ্ছেন বাংলাদেশি ওসমান

বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক
Share

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান এম ওসমান সিদ্দিক (৭৪)। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন তার মনোনীত পরিষদ সদস্যদের মধ্যে ওসমানের নাম ঘোষণা করেছেন বলে শুক্রবার হোয়াইট হাউজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ১৪ সদস্যের ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ড (এনএসইবি) ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি প্রদান করে থাকে। ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রাম ডেভিড এল. বোরেন স্কলারশিপ ও ফেলোশিপসহ একাধিক ফেলোশিপ এবং পুরষ্কার দিয়ে থাকে। এর উদ্দেশ্য হলো বিদেশি সংস্কৃতি ও ভাষাকে কার্যকরভাবে বোঝার এবং যোগাযোগ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জাতীয় সক্ষমতা বাড়ানো।

বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন থার্ড। এর স্থায়ী সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানীমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজের চেয়ারপারসন।

পরিষদের সদস্য পদে বাইডেনের পছন্দের তালিকায় থাকা ওসমান কিশোরগঞ্জের সন্তান। এর আগে ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত ফিজিতে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী দলের এশিয়া বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবেও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ ওসমান গণির ছেলে ওসমান সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে উচ্চতর ডিগ্রির জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলেন। সেই থেকে ভার্জিনিয়া এলাকায় সপরিবারে বসবাস করছেন। তার এক ভাই ওসমান ফারুক বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী, আরেক ভাই ওসমান ইউসুফ যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী হিসেবে পরিচিত ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদস্য।

এনএসইবি মূলত অলাভজনক সংস্থার বিশেষজ্ঞ ও একাডেমিয়া থেকে যারা জাতীয় নিরাপত্তা শিক্ষা কর্মসূচিতে মূল্যবান সহায়তা প্রদান করেন তারাসহ রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত ছয় সদস্য নিয়ে গঠিত।

উল্লেখ্য, তৎকালীন পূর্ব পাকিস্তানে জন্মগ্রহণকারী ওসমান সিদ্দিক হলেন প্রথম আমেরিকান মুসলমান ও বাংলাদেশি আমেরিকান যিনি ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন ছিলেন।

Share

সর্বশেষ সংযোজন

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি, জানাল জেদ্দা কনস্যুলেট

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার পৃথক অভিযোগে কারাবন্দি ছিলেন। সৌদিস্থ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাসের জেদ্দা...

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য...

সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়েছে। দ্রুত ওয়েবসাইটটি চালুর...

চালু হওয়ার পর ফের বন্ধ হলো ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট

নিরাপত্তা পরিস্থিতির কারণে ফের বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম রুটের ফ্লাইট চলাচল। আগামী ২৫ অক্টোবর দাম্মামগামী ফ্লাইট কার্যক্রম স্থগিত...

আপনাই জন্য

ট্রেন্ডিং নাও

ডেবিট-ক্রেডিট কার্ডে দেওয়া যাবে বিদেশে উচ্চশিক্ষার টিউশন ফি

বিদেশে পড়াশোনার টিউশন ফি ও অন্যান্য অনুমোদিত শিক্ষাব্যয় পরিশোধে আন্তর্জাতিক ডেবিট, প্রি–পেইড ও ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে...

মিয়ানমারে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৪ জেলেকে বিজিবির প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনা...

মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ জুলাই ২০২৪ ) কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত আউটসোর্সিং...

Related Articles

ইরাকের কুর্দিস্তানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে আঞ্চলিক সরকার। ভিসার...

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি...

নিউইয়র্কের প্রভাবশালী ‘৪০ আন্ডার ৪০’ তালিকায় স্থান পেলেন বাংলাদেশি আমেরিকান জেমি কাজী

নিউইয়র্ক — আমেরিকার মূলধারার রাজনীতি, নীতি নির্ধারণ এবং জনসেবায় অসামান্য অবদান রাখা...

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

হুথিদের সঙ্গে সৌদি আরবের চলমান সংকটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে উচ্চপর্যায়ের ব্যবসায়ী...

নিউ ইয়র্কে ‘আন্তর্জাতিক ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব সম্মাননা-২০২৬’ পেলেন ৬ বিশিষ্ট ব্যক্তিত্ব

ব্যবসা, উদ্যোক্তা, পেশাগত নেতৃত্ব এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জন...

যুক্তরাষ্ট্রের মাটিতে শেখ গালিব রহমানের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নেতৃত্ব, শিক্ষা, উদ্যোক্তা এবং নাগরিক অংশগ্রহণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনাইটেড...

নিউইয়র্কে বাংলাদেশি উদ্যোক্তা লিটনের অনন্য যাত্রা

যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে শত বাধা-বিপত্তি পেরিয়ে নিজের মেধা, সততা এবং দূরদর্শিতার জোরে সাফল্যের...